অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তিতে ৪ বছর ছাড় আগামী শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়া ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমার বাইরে চার মাস পর্যন্ত ছাড় দিল স্কুল শিক্ষা দপ্তর। বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের ভর্তির বয়সসীমা ১৮ বছর করা হয়েছে এই ধরনের পড়ুয়ারা আগে ১৪ বছর হয়ে গেলে অষ্টম শ্রেণি পর্যন্ত আর ভর্তির সুযােগ পেত না এবারের ভর্তির বিজ্ঞপ্তিতে দপ্তর জানিয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে ১৮ বছর পর্যন্ত ভর্তির সুযােগ দিতে হবে। স্কুল ঠিক করবে এই ধরনের পড়ুয়ারা কোন ক্লাসে ভর্তি হবে। শুক্রবার কেন্দ্রীয়ভাবে সরকারি, সরকার-পােষিত, সাহায্য প্রাপ্ত এবং এসএসকে ভর্তি ৩১ জানুয়ারি পর্যন্ত এমএসকে-সহ বিভিন্ন স্কুলে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়া ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল শিক্ষা দপ্তর। এবারও কোনও ভর্তি পরীক্ষা বা ইন্টারভিউ নয়, লটারির মাধ্যমেই প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি নেওয়া হবে। ভর্তির ফর্ম নির্দিষ্ট স্কুল ছাড়াও বাংলার শিক্ষা পাের্টালে পাওয়া যাবে। তবে জমা দিতে হবে নির্দিষ্ট স্কুলেই। ৭ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ফর্ম নেওয়া ...