সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সেপ্টেম্বর ২৬, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বহির্জাত প্রক্রিয়া সমূহ (নদ/নদীর কার্য) দশম শ্রেণি / বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

বহির্জাত প্রক্রিয়া সমূহ (নদ/নদীর কার্য) দশম শ্রেণি , বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। 3 marks যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমাদের দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় থাকে সেই সমস্ত প্রশ্ন গুলি তোমরা কোন বইতে হেলপ পাবে না তার জন্য আমাদের এই ওয়েবসাইট নিয়মিত তোমাদের সাহায্য করবে। দুস্থ: ও মেধাবী শিক্ষার্থীরা যারা অর্থের অভাবে ভালো কোচিং সেন্টার নিতে পারছো না তাদের উদ্দেশ্যে বলবো তোমরা নিয়মিত আমার এই ওয়েবসাইট তোমাদের সাহায্য করবে। ১) নদীর মোহনায় কি কি কারণে ব-দ্বীপ গঠিত হয়?  উত্তর:- বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ:- ১) অগভীর সমুদ্র:- মোহনার কাছে সমুদ্র অগভীর হলে নদীর পলি রাশি দ্বারা সিংহ ভরাট হয়ে ব-দ্বীপ গঠিত হওয়ার সম্ভাবনা থাকে। ২) প্রচুর পলি মাটি:- যেসব নদী প্রচুর পরিমাণে পলিমাটি বয়ে আনে সেই সব নদীর মোহনায় সহজেই বদ্বীপ গড়ে ওঠে। ৩) শান্ত সমুদ্র:- সমুদ্র স্রোতের প্রাধান্য কম থাকলে, জোয়ার-ভাটার প্রকোপ কম হলে এবং সমুদ্রে নদী ধীরগতিতে প্রবেশ করলে নদীর মোহনার কাছে পলি সঞ্চিত সুবিধা হয়, অপসারণ ঘটে না এবং সহজেই বদ্বীপ গড়ে ওঠে। ৪) অধিক সংখ্যক উপনদী:- ...

ভারতের শিল্পাঞ্চল অঞ্চলের ছোটো প্রশ্ন

∆ ভারতে নির্মীয়মান ইস্পাত কারখানা গুলির নাম করো ?  উত্তর:- কর্নাটকের বিজয়নগর, ওড়িশার দ্বৈতারী, চমখন্ড।  ∆ ভারতের কয়েকটি সংকর ইস্পাত কারখানার নাম করো ?  উত্তর:- কর্নাটকের ভদ্রাবাতি, পশ্চিমবঙ্গের দুর্গাপুর, তামিলনাড়ুর সালেম।  ∆ ভারত কোন কোন দেশ থেকে উন্নত মানের ইস্পাত আমদানি করে?   উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটিশ যুক্তরাজ্য, জার্মানি, পোল্যান্ড প্রভৃতি দেশ থেকে ভারত উন্নত মানের ইস্পাত আমদানি করে।  ∆ ভারত কোন কোন দেশে লোহাপিন্ড রপ্তানি করে থাকে?   উত্তর:- শ্রীলংকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মায়ানমার প্রভৃতি দেশে ভারতীয় লোহা পিণ্ড রপ্তানি করে থাকে। ∆ বর্তমানে ভারতে কোথায় কোথায় বৃহদায়তন মিশ্র ইস্পাত কারখানা আছে?     উত্তর:- বর্তমানে ভারতের মোট তিনটি বৃহদায়তন মিশ্র ইস্পাত কারখানা আছে এগুলি হল— ১)পশ্চিমবঙ্গের দুর্গাপুর, ২)কর্নাটকের ভদ্রাবতী, ৩)তামিলনাড়ুর সালেম। ∆ লোহা ইস্পাত শিল্প কেন্দ্র বলতে কী বোঝো?  উত্তর:- লোহা ইস্পাত শিল্প কেন্দ্র বলতে বিভিন্ন ধরনের লোহা ইস্পাত কেন্দ্র, সংকর ইস্পাত কেন্দ্র, মিনি ইস্পাত কারখানা, ফাউন্ড্র...

ভারতের শিল্প গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন (দশম শ্রেণি)

ক) শ্রমশিল্প বা যন্ত্রশিল্প কাকে বলে? উত্তর:   সংজ্ঞা : প্রকৃতি থেকে আহৃত কৃষিজ, ও খনিজ, বনজ ও প্রাণীজ সম্পদ রূপান্তরকরণের মাধ্যমে  শিল্পদ্রব্য উৎপাদনকে শ্রমশিল্প বা যন্ত্রশিল্প বলে। এক্ষেত্রে মূলত বিক্রির উদ্দেশ্যে মেশিনের সাহায্যে পণ্য উৎপাদন করা হয়। শ্রম শিল্পে প্রাথমিক উৎপাদন সমূহের কার্যকারিতা, উপযোগিতা ,গুণগত মান ও মূল্যবৃদ্ধি করে অধিক ব্যবহারের উপযোগী করে তোলা হয়। খ) বিভিন্ন প্রকার শিল্পের শ্রেণীবিভাগ করুন । উত্তর:  শিল্পের শ্রেণীবিভাগ :  ১) ব্যবহারের উদ্দেশ্য অনুসারে বিভাগ: উদাহরণ : ভোগ্য পণ্য উৎপাদন, ময়দা,                                         চিনি শিল্প ২) নির্মানমুখী: লৌহ ইস্পাত শিল্প মূলধন দ্রব্য উৎপাদন রাসায়নিক শিল্প ৩) কাঁচামালের প্রকৃতি অনুসারে: উদাহরণ:  ক) কৃষিভিত্তিক শিল্প : চা,পাটশিল্প খ) খনি ভিত্তিক শিল্প:  অ্যালুমিনিয়াম শিল্প গ) অরন্যভিতিকশিল্প:   কাগজ শিল্প,প্রাণী ভিত্তিক শিল্প , দোহশিল্প।   ৪) আয়...

ভারতের কৃষিকাজের ছোটো প্রশ্ন

  1) ★ভারতের অন্যান্য রাজ্য অপেক্ষা অসমে চা উৎপাদন অধিক কেন?   উত্তর:- অসমের চা উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে। দেশের মোট চা উৎপাদনের প্রায় 60% এই রাজ্যে উৎপন্ন হয়। এর কারণ গুলি হল— ১) এই রাজ্যে বিস্তীর্ণ পার্বত্য এলাকার ঢালু জমি চাষের পক্ষে খুবই উপযুক্ত। ২) চা চাষের প্রয়োজনীয় উত্তাপ (27°c) যথেষ্ট পরিমান পাওয়া যায়। ৩) পূর্ব হিমালয় এর কোলে অবস্থিত এই রাজ্যে শৈলোৎক্ষেপ পদ্ধতিতে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত(150cm.—250cm.) হয়ে থাকে। ৪) এই অঞ্চলে লোহা মেশানো মাটি তারা তাদের পক্ষে যথেষ্ট অনুকুল। ৫) আগে ব্রিটিশ সরকার এবং পরবর্তীকালে দেশপ্রিয় শিল্পপতিদের নিয়োজিত মূলধনে এখানকার চা বাগিচা গড়ে উঠেছে।   2) ★‘দার্জিলিং এর উৎকৃষ্ট মানের চা উৎপন্ন হয়’— ভৌগোলিক কারণ নির্দেশ করো?   উত্তর:- চায়ের গুণমান বা উৎকৃষ্টতা নির্ভর করে তাপমাত্রা, বৃষ্টিপাত, জমির উচ্চতা এবং পাতার চয়ন করার ওপর। দার্জিলিং অঞ্চলে ভারত তথা পৃথিবীর শ্রেষ্ঠ চা উৎপন্ন হয়। এর কারণ গুলি হল— ১) দার্জিলিং অঞ্চল পূর্ব হিমালয়ের দক্ষিণ ধারে অবস্থিত হওয়ায় এখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়। অথ...

ভারতের জলাশয় ছোটো প্রশ্ন

1) ★প্লাবন খাল ও নিত্যবহ খাল এর মধ্যে পার্থক্য দেখাও।  ∆ প্লাবন খাল :- ১) এই ধরনের খালে মূলত বর্ষাকালে জল থাকে। ২) প্লাবন খাল গুলি বেশিরভাগই প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে। ৩) এই খালগুলি সাধারণত বর্ষার জলে পুষ্ট নদী থেকে সৃষ্টি হয়। ৪) বন্যা নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৫) মূলত নদীর বদ্বীপ এলাকাতেই এই ধরনের কাল বেশি দেখা যায়। ৬) কৃষির উন্নতিতে এই খালের ভূমিকা গৌণ।  ∆ নিত্যবহ খাল:- ১) এই ধরনের খালে সারাবছরই জল থাকে। ২) নিত্যবহ খাল গুলি বেশিরভাগই মানুষের দ্বারা সৃষ্টি হয়েছে। ৩) এই খালগুলি সাধারণত বরফ গলা জলে পুষ্ট নদী থেকে সৃষ্টি হয়। ৪) বন্যা নিয়ন্ত্রণের বিশেষ গুরুত্বপূর্ণ নয়। ৫) নদীর যে কোন প্রবাহে এই ধরনের কাল দেখা যায়। ৬) কৃষির উন্নতিতে এই খালের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 2). ★ভারতের কয়েকটি উল্লেখযোগ্য সেচ খালের নাম করো?   উত্তর:- ভারতের উল্লেখযোগ্য সেচ খাল গুলি হল— ১) আগ্রা খাল (উত্তর প্রদেশ) ২) সারদা খাল (উত্তর প্রদেশ) ৩) ইডেন খাল (পশ্চিমবঙ্গ) ৪) তুঙ্গ ভদ্রা খাল (অন্ধ্রপ্রদেশ) ৫) মেত্তুর খাল (তামিলনাড়ু) ৬) পেরিয়ার...

ভারতের কৃষির অনুকূল পরিবেশ

মাধ্যমিকের সেরা প্রস্তুতিতে আমরা অনেকটাই এগিয়ে কারণ আমাদের এই ওয়েবসাইট থেকে যারা নিয়মিত প্রস্তুতি নেবে তাদের জন্য আমি একটা কথা বলবো নির্দ্বিধায় একশ একশ পাবে। অনুকূল পরিবেশ থেকে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলি আমাদের এই ওয়েবসাইট থেকে তোমরা নিয়মিত প্রস্তুতি নিতে পারবে। ১)  কৃষিকাজ কাকে বলে ? উত্তর:  উৎপত্তি : সংস্কৃত কৃষ ধাতু থেকে কৃষি কথাটি এসেছে । এর অর্থ হল "কর্ষণ" করা ইংরেজি "Agriculture" কথাটি এসেছে লাতিন শব্দ "Ager" = "Field" বা "খেত" এবং "Culture" = পরিচর্যা এই দুটি কথা থেকে। জিমারম্যান (১৯৫১) প্রদত্ত সংজ্ঞা: জমিতে স্থায়ীভাবে বাস করে মানুষ যখন উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক জন্ম ,বৃদ্ধি ও মৃত্যুকে কাজে লাগিয়ে নিজস্ব চাহিদা পূরণের জন্য উদ্ভিদ ও প্রাণীজ দ্রব্যাদি উৎপাদন করে ,তাকে কৃষিকার্য বলে। সুতরাং বৃহত্তর অর্থে কৃষি কার্যের অন্তর্ভুক্ত হলো -- ১) শস্য উৎপাদন , ২) পশুপালন , ৩) বনজ দ্রব্য উৎপাদন,  ৪) মৎস্য প্রতিপালন,  ৫) খনিজ দ্রব্য উত্তোলন , ৬) জলসেচ ইত্যাদি। ২) ★ভারতীয় কৃষিজ ফসল এর শ্...

ভারতে জলাশয়

     দশম শ্রেণীর সেরা প্রস্তুতিতে আমরা অনেকটাই এগিয়ে যে সমস্ত যুক্তিভিত্তিক প্রশ্নগুলি সাধারণ চলিত বইতে আমরা পেতে পারি না সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের সামনে আমরা সুন্দর এবং সাবলীল ভাষায় উপস্থাপন করেছি। অর্থের অভাবে যে সমস্ত শিক্ষার্থী ভালো কোচিং নিতে পারছে না তাদের জন্য আমাদের এই সমস্ত নিবেদন। আরো ভূগোলে নিজেদের সমৃদ্ধ করার জন্য যদি কোন নোট এর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। ক) ★“দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচের অধিক প্রসার ঘটেছে” — কেন?   উত্তর:- দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু প্রভৃতি রাজ্যে জলাশয়ের মাধ্যমে জলসেচের অধিক প্রসার ঘটেছে। এর কারণ গুলি হল— ১) দক্ষিণ ভারতের ভূমি প্রাচীন গ্রানাইট ও নিস শিলায় গঠিত। এইরূপ কঠিন শিলা স্তর খাল খনন করা কষ্টসাধ্য ও ব্যয় সাপেক্ষ। ২) এই অঞ্চলের ভূমিরূপ ঢেউ খেলানো। আর এই ধরনের ভূমিতে জলধার তৈরি করার সহজ। ঢেউ খেলানো ভূমি ভাগের এক দিকে কৃত্রিম বাদ দিয়ে বৃষ্টির জল কে আটকে রেখে জলাশয় তৈরি করা যায়। ৩) কঠিন ও ও প্রবেশ্য শিলা গঠিত দক্ষিণ আত্ম মালভূমির অপ্রবেশ্য শিলাস্তরের...

ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ ও মাটি সংরক্ষণ

১) ★ ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ গুলি উল্লেখ করো?  অথবা  ভারতে ভূমিক্ষয়ের কারণ গুলি আলোচনা করো?   উত্তর :- ভূমি মাটি ক্ষয়ের কারণ :- প্রধানত দুটি কারণে মাটি হয়ে যায় যেমন— ১) প্রাকৃতিক কারণ,  ২) মানবিক কারণ। ক) প্রাকৃতিক কারণ: ১) স্বল্প বনভূমি:- মাটির ওপর গাছপালা ঘন আবরণ না থাকলে নদীর জল, বায়ুপ্রবাহ, বৃষ্টির জল ও সমুদ্রের ঢেউয়ের আঘাতে মাটি ক্ষয় হয়ে যায়। ২ ) খাড়া ঢাল:-    খাড়া পাহাড়ি ঢালে এর ওপর প্রচুর বৃষ্টিপাত হলে ঐ বৃষ্টির জলের প্রভাবে মাটির সহজেই ধুয়ে বেরিয়ে যায়। ৩) আলগা মাটি : মাটিতে চটচটে আঠাল ভাব না থাকলে মাটির সহজেই খুজে যায়। এইজন্য মরুভূমির ধারে, সমুদ্রের ধারে মাটি তাড়াতাড়িয় ক্ষয়ে যায়। কারন এই সব এলাকায় মাটিতে বালির ভাগ বেশি থাকায় মাটির বাঁধন আলগা। খ)  মানবিক কারণ : ১) বনভূমি বিলপ:- অতিরিক্ত গাছ কাটার জন্য মাটির দানাগুলি আলগা হয়ে পড়ে। ফলে গাছের শিকড় আর তখন মাটি আঁকড়ে রাখতে পারেনা। ২) অতিরিক্ত পশুচারণ:- পাহাড়ি এলাকায় অতিরিক্ত পশুচারণ করা হলেও ভূমিক্ষয় হয়। ৩) ধাপ চাষ:- পাহাড়ের ঢা...

ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ শহর

ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও সেগুলির অবস্থান এবং বিশেষত্ব: ★শহর/নগর- দিল্লি ★যে রাজ্য /কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত-দিল্লি ★বিশেষ নাম/বিশেষত্ব-ভারতের জাতীয় রাজধানী অঞ্চল (National Capital) ভারতের রোম। ★শহর/ নগর- মুম্বই ★যে রাজ্য /কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত-মহারাষ্ট্র ★বিশেষ নাম/ বিশেষত্ব-ভারতের অর্থনৈতিক রাজধানী (Economic Capital)। ভারতের প্রবেশদ্বার এবং ভারতের হলিউড। ★শহর /নগর-কলকাতা ★যে রাজ্য /কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত-পশ্চিমবঙ্গ ★বিশেষ নাম /বিশেষত্ব-প্রাসাদ নগরী বা 'City of Palaces' ★শহর /নগর - চেন্নাই   ★যে রাজ্য /কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত -তামিলনাড়ু ★বিশেষ নাম /বিশেষত্ব-  ভারতের ডেট্রয়েট ★শহর /নগর -   বেঙ্গালুরু ★যে রাজ্য /কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত -কর্ণাটক ★বিশেষ নাম/ বিশেষত্ব-ভারতের সিলিকন ভ্যালি,'City of Electronics', 'Space city,' Garden city'  ★শহর /নগর - হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ ★যে রাজ্য /কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত -তেলেঙ্গানা ★বিশেষ নাম/ বিশেষত্ব- যমজ নগর বা দ্বৈত নগর। ★শহর /নগর- আমেদাবাদ ★যে রাজ্য /কেন্দ্রশাসিত অঞ্...