করোনা আবহে আগামী বছর (2022) উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা তাঁদের নিজের স্কুলে পরীক্ষা দিতে পারবে বলে রাজ্য সরকার জানিয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা এবছর অফলাইনে নিজেদের Home Venue অর্থাৎ নিজেদের স্কুল থেকে পরীক্ষা দিতে পারবে। একইসঙ্গে সমস্ত উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে জারি করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনরোলমেন্ট ফর্মে শতকরা উপস্থিতির হারের জায়গায় পরীক্ষার্থীদের এবার NA (Not Applicable) লিখতে হবে অথবা Online Class -এর ভিত্তিতে পূরণ করতে হবে। উল্লেখ্য, ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ এপ্রিল এবং চলবে ২০ এপ্রিল পর্যন্ত। উচ্চমাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র: ১) নিজেদের বিদ্যালয় নিজেদের সেন্টার। ২) সমস্ত বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র গুলি সঠিক গাইডলাইন মেনে চলতে হবে। ২) করোনার সমস্ত বিধিনিষেধ মেনে পরীক্ষা হবে।