∆সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ: ১) মরুভূমির লবণাক্ত জলের হ্রদ কে বলে— ক) প্লায়া খ) ওয়াদি গ) কয়াল ঘ) রেগ ২) মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল— ক) বারখান খ) পেডিমেন্ট গ) লোয়েস ঘ) ইয়ারদাং ৩) মরু অঞ্চলে বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ হল— ক) ইয়ারদাং খ) ইনসেলবার্গ গ) গৌর ঘ) ভেন্টিফ্যাক্ট ৪) পৃথিবীর একটি শীতল মরুভূমি হল— ক) কালাহারি খ) আটাকামা গ) সোনোরান ঘ) থর ৫) শিলা বা প্রস্তরময় মরুভূমিকে বলা হয়— ক) রেগ খ) আর্গ গ) বোল সন ঘ) হামাদা ৬) রাজস্থানের চলমান বালিয়াড়ি গুলিকে বলা হয়- ক) ধান্দ খ) ধ্রিয়ান গ) বার্খান ঘ) সিফ ৭) গৌর গঠিত হয় বায়ুর— ক) ঘর্ষণ ক্ষয় প্রক্রিয়া খ) অবঘর্ষ প্রক্রিয়ায় গ) উৎপাটন প্রক্রিয়ায় ঘ) অপসারণ প্রক্রিয়ায় ৮) মরুস্থলি কথাটির অর্থ হলো— ক) বৃষ্টিহীন অঞ্চল খ) মৃতের দেশ গ) বৃষ্টিবহুল অঞ্চল ঘ) উটের দেশ ৯) মরুভূমির অবশিষ্ট পাহাড় গুলোকে বলা হয়— ক) সমপ্রায় ভূমি খ) ইনসেলবার্গ গ) মোনাডনক ঘ) ইয়ারদাং ১০) বায়ুর গতিপথ এর সঙ্গে সমান্তরালভাবে গঠিত বালিয়াড়ি কে বলে— ক) তির্যক বালিয়াড়ি খ) রোডস বালিয়াড়ি গ)...