মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক (Relation between Monsoon and Jet Stream) মৌসুমি জলবায়ুর ওপর জেট বায়ুর অপরিসীম প্রভাব রয়েছে। মৌসুমি বায়ুপ্রবাহ, মৌসুমি জলবায়ু অঞ্চলের ঋতুপরিবর্তন, শীতকাল এবং গ্রীষ্মকালের স্থায়িত্ব ও তীব্রতা, বর্ষাকালীন বৃষ্টিপাত প্রভৃতি বিষয় জেট বায়ুর গতিপ্রকৃতি ও অবস্থানের ওপর বহুলাংশে নির্ভর করে। এপ্রিল-মে মাসে দুই ধরনের জেট বায়ু দক্ষিণ এশিয়ায় মৌসুমি বায়ুর উৎপত্তি ঘটায়, এর মধ্যে ক্রান্তীয় পূবালি জেট বায়ু বর্ষাকালে এবং উপক্রান্তীয় পশ্চিমি জেট বায়ু শীতকালে মৌসুমি বায়ুপ্রবাহকে নিয়ন্ত্রণ করে, যেমন : (ক) ক্রান্তীয় পূবালি জেট বায়ু: জুন মাসে পূর্বদিক থেকে এই প্রবাহটি চিনের দক্ষিণ উপকূল থেকে শুরু করে ৯–১২ কিমি উচ্চতায় পশ্চিমে প্রবাহিত হয়ে, ১২° থেকে ১৫° উত্তর অক্ষাংশ বরাবর থাইল্যান্ড ও ভারতের ওপর দিয়ে প্রবাহিত হয়ে আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমিতে গিয়ে শেষ হয়। পূর্ব থেকে পশ্চিম দিকে এই বায়ুর গতিবেগ ক্রমশ কমতে থাকে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর ওপর ক্রান্তীয় জেট বায়ুর প্রভাব : (১) ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রি...