বন্দর ও পোতাশ্রয় |ভারতের প্রধান বন্দর| Important Posts in India|ভারতের প্রধান প্রধান সমুদ্র বন্দর এবং তাদের অবস্থান| বন্দর কাকে বলে? স্থলপথ থেকে জলপথে এবং জলপথ থেকে স্থলপথের প্রবেশ পথকে বন্দর বলে। বন্দরে বিভিন্ন জাহাজ মাল বোঝাই করে ও খালাস করে যাত্রী পরিবহন করে । প্রকার: বন্দর প্রধানতঃ তিন প্রকার— A) সমুদ্রবন্দর ( উদাহরণ : মুম্বাই, কোচি, বিশাখাপত্তনম, চেন্নাই) B) নদীবন্দর। ( উদাহরণ: কলকাতা) C) হ্রদবন্দর (হ্রদতীরে যে বন্দর গড়ে ওঠে তাকে হ্রদ বন্দর বলে । উদাহরণ: আমেরিকা যুক্তরাষ্ট্রের মিচিগান হ্রদের তীরে চিকাগো)। পোতাশ্রয় কি? বন্দরের একটি অংশ হ'ল পোতাশ্রয়। ঝড়-ঝঞ্ঝার সময় বন্দরের যে অংশে জাহাজ নিরাপদে আশ্রয় নেয়, যেখান থেকে সহজে এবং নিরাপদে মালপত্র খালাস ও বোঝাই করা হয়, তাকে পোতাশ্রয় বলে। প্রকার: পোতাশ্রয় প্রধানতঃ দু'প্রকার— ক) স্বাভাবিক পোতাশ্রয় । খ) কৃত্রিম পোতাশ্রয়। পশ্চাদভূমি কাকে বলে? বন্দরের মাধ্যমে কোন দেশের বা অঞ্চলের বিভিন্ন পণ্যের আমদানি-রপ্তানি চলে। কোন বন্দরের রপ্তানিকৃত পণ্য দেশের যতটা অঞ্চল থেকে আসে এবং আমদানিকৃত প...