সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারি ৯, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বহির্জাত প্রক্রিয়া দশম শ্রেণি

বহির্জাত প্রক্রিয়া সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-2] 1. ‘পর্যায়ন’ কাকে বলে? উত্তর : অসমতল ও বন্ধুর ভূমির ক্ষয়সীমার সাপেক্ষে ক্ষয়, বহন ও সঞ্জয়ের মাধ্যমে সমতলে পরিণত হলে তাকে পর্যায়ন’ বলে। দুটি সুনির্দিষ্ট প্রক্রিয়া-অবরােহণ ও আরােহণের সম্মিলিত ফল হল পর্যায়ন। এই প্রক্রিয়ার মাধ্যমে বহির্জাত প্রক্রিয়া কার্যকর হয়। 2. ‘অবরােহণ’ (Degradation Process) প্রক্রিয়া বলতে কী বােঝাে? উত্তর : যে সমস্ত বহিজাত প্রাকৃতিক প্রক্রিয়ার দ্বারা ভূ-পৃষ্ঠের উচ্চতা পর্যায়ক্রমিকভাবে হ্রাস পায়, তাকে অবরােহণ প্রক্রিয়া বলা হয়। শিলাবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ী ভবনের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। 3. ‘আরােহণ’ (Aggradation Process) প্রক্রিয়া বলতে কী বােঝাে? উত্তর : যে সমস্ত বহিজাত প্রাকৃতিক প্রক্রিয়ার দ্বারা ভূ-পৃষ্ঠের উচ্চতা সাময়িকভাবে বৃদ্ধি পায়, তাকে আরােহণ প্রক্রিয়া বলা হয়। এর অপর নাম সঞ্জয়। নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, ভৌমজল ইত্যাদি প্রাকৃতিক শক্তি ক্ষয়জাত পদার্থ নীচু স্থানে সঞ্চিত করে ক্রমশ উঁচু হয়ে ওঠে। 4. পর্যায়িত নদী (Graded Stream) কাকে বলে? উত্তর : যদ...

অর্থনৈতিক ভূগোল মাধ্যমিক ও দ্বাদশ শ্রেণির ছোটো প্রশ্ন

অর্থনৈতিক ভূগোলের সেরা নিবেদন 1) অবিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক কত?  উঃ 1এর বেশী। 2)অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের ভিত্তিক শিল্পগুলিকে কি বলা হয়? উঃ স্থানু শিল্প। 3) কয়েকটি অবিশুদ্ধ কাঁচামালের নাম লেখ। উঃলৌহ ইস্পাত শিল্পের লৌহ আকরিক, অ্যালুমিনিয়াম শিল্পের বক্সাইট ইত্যাদি। 4)পচনশীল কাঁচামাল বলতে কী বোঝো? উঃযে সমস্ত কাঁচামাল দ্রুত নষ্ট হয়ে যাওয়ার বা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাদের পচনশীল কাঁচামাল বলে। 5)কয়েকটি পচনশীল কাঁচামালের নাম লেখ। উঃদুগ্ধশিল্পের দুধ, ফল প্রক্রিয়াকরণ শিল্পের ফল, মৎস্য প্রক্রিয়াকরণ শিল্পের মৎস্য ইত্যাদি। 6)কি ধরনের জলবায়ু তে ময়দা শিল্প উন্নতি লাভ করে? উঃ শুষ্ক জলবায়ু। 7) কি ধরনের জলবায়ুতে ফল ও সবজি প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করে? উঃ নাতিশীতোষ্ণ জলবায়ু। 8)কি ধরনের জলবায়ু তে প্রথম বয়ন শিল্প উন্নতি লাভ করে?  উঃ শীতল জলবায়ু। 9) কি ধরনের জলবায়ু তে রেফ্রিজারেটর নির্মাণ শিল্প উন্নতি লাভ করে? উঃ উষ্ণ জলবায়ু। 10)কি ধরনের জলবায়ুতে চলচ্চিত্র শিল্প উন্নতি লাভ করে? উঃ ভূমধ্যসাগরীয় জলবায়ু। 11) আউট সোর্সিং কি? উঃ যে প্রক্রিয়ায় বর্তমানে বিশ্বায়নের য...