ভূমিরূপের পরিবর্তনে হিমবাহের ভূমিকা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-2] 1. হিমরেখা কাকে বলে? উত্তর : যে সীমারেখার ওপরে সারাবছর বরফ জমে থাকে এবং যে রেখার নীচে বরফ গলে জলে পরিণত হয়, সেই কাল্পনিক রেখাকে হিমরেখা বলে। হিমরেখা বৈশিষ্ট্য: 1) হিমালয়ের পার্বত্য অঞ্চলে হিমরেখার গড় উচ্চতা স্থানবিশেষে 4000 - 5000 মিটার। 2) তীব্র শীতলতার জন্য মেরু অঞ্চলে হিমরেখা প্রায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় থাকে। 2. আইস শেল কাকে বলে? উত্তর : দক্ষিণ আন্টার্কটিকা মহাদেশে উপকূলের সঙ্গে সংযুক্ত যে বরফের পাত দেখা যায়, সেই বরফের পাতটিকে আইস শেল্ফ বলে। যেমন—আন্টার্কটিকার রস ও রনি আইস শেলফ। 3. হিমযুগ কাকে বলে? উত্তর : বর্তমান সময় থেকে প্রায় 50 লক্ষ বছর পূর্বে প্লিস্টোসিন উপযুগে পৃথিবীর অধিকাংশ স্থান বরফাবৃত ছিল, এই সময়কে হিমযুগ বলে। আর দুটি হিমযুগের মধ্যবর্তী সময়কে অন্তর্বর্তী হিমযুগ বলা হয়। 4. নেভে ও ফার্ন কী? উত্তর : হিমরেখা ঊর্ধ্বে প্রবল শৈত্যের কারণে সদ্য পতিত তুষার হালকা পেঁজা তুলাের মতাে হয়, একে ‘নেভে’ বলে। বৈশিষ্ট্য 1) এর ঘনত্ব থাকে 0.06...