সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারি ২৩, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা

মাধ্যমিকের সেরা প্রস্তুতি নেওয়ার জন্য আমরা যে সমস্ত নিবেদন করে থাকে সেই নিবেদনের এক নব প্রয়াস সংযোগ । দশম শ্রেণীর ভূগোলের সেরা প্রস্তুতি আমরা এই ওয়েব পেজে নিবেদন করলাম তোমরা প্রত্যেকে পিডিএফ নিতে চাইলে আমাদের ওয়েবসাইটের কন্টাক্ট নাম্বারে ফোন করে তোমরা পিডিএফ গ্রহণ করতে পারবে। 🏫 সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (1/2 Marks) 1.জলবিভাজিকা কী? উত্তর : যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুই বা ততােধিক নদী অববাহিকা বা নদীগােষ্ঠীকে পৃথক করে, তাকে জলবিভাজিকা বলে। উদাহরণ—হিমালয়, বিন্ধ্য, সাতপুরা, পশ্চিমঘাট পর্বত প্রভৃতি গুরুত্বপূর্ণ। 2. নদী অববাহিকা কাকে বলে? উত্তর : একটি প্রধান নদী তার উপনদী, শাখানদী, প্রশাখানদী মিলিয়ে যতটুকু স্থান অধিকার করে আছে, তা হল ওই প্রধান নদীর অববাহিকা। উদাহরণ—গঙ্গা অববাহিকা ভারতের বৃহত্তম নদী অববাহিকা। 3. ধারণ অববাহিকা কাকে বলে? উত্তর : নদীর উৎস অঞলের অববাহিকাতে বহু ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা বা শীর্ষনদী একত্রে মিলিত হয়ে নদীরূপে একটি নির্দিষ্ট খাতে নীচের দিকে প্রবাহিত হয়। নদীর উৎস অঞলে এই অববাহিকাকে ধারণ অববাহিকা বলে। 4. ষষ্ঠ-ঘাতের ...