সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারি ২, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শূন্য কেন জোড় সংখ্যা?

শূন্য কেন জোড় সংখ্যা? শূন্য জোড় সংখ্যা। কিন্তু, কেন শূন্য জোড় সংখ্যা? বিষয়টিকে ব্যাখ্যা করার জন্য প্রথমে আমাদের একটা সংখ্যারেখা কল্পনা করতে হবে। সংখ্যারেখায় একটি জোড় সংখ্যার পর বিজোড়, তারপর জোড় আবার তারপর বিজোড় এভাবে রয়েছে। অর্থাৎ জোড়-বিজোড়-জোড়-বিজোড় এভাবে। তাহলে, −1 এবং +1 উভয় সংখ্যা বিজোড়। এখান এদের মাঝখানে নিশ্চয়ই জোড় সংখ্যা অর্থাৎ 0 থাকবে। ফলে, শূন্যকে অবশ্যই জোড় সংখ্যা হতে হবে। কিন্তু, জোড় সংখ্যা আসলে কি বা কাকে বলে? যে সকল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 অবশিষ্ট থাকে তাকে জোড় সংখ্যা (Even number) এবং, যে সকল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 অবশিষ্ট থাকে তাকে বিজোড় সংখ্যা (Odd number) বলে। তাহলে, এখন বোঝা যাচ্ছে শূন্য জোড় সংখ্যা। কিছু কিছু জোড় সংখ্যাকে একক জোড় সংখ্যা (Singly even number) আবার কিছু জোড় সংখ্যাকে দ্বিত্ব জোড় সংখ্যা (Doubly even number) বলা হয়। নিচের উদাহরণ দেখে নেই: প্রথমবার, 12 ÷ 2 = 6 পরের লাইনে প্রাপ্ত 6-কে দ্বিতীয়বার 2 দিয়ে ভাগ করতে হবে। দ্বিতীয়বার, 6 ÷ 2 = 3 এরপর আর ভাগ করা যায় না ফলে 12 হচ্ছে দ্বিত্ব জোড় সংখ্যা। অনুরূপভাবে, 24 কে 3 বার 2 দিয়ে ভাগ...