🟦🟦 হিমবাহ ক্ষয় ও সঞ্চয়ের 1 মার্কের প্রশ্ন : 🟦🟦 হিমবাহ ক্ষয় ও সঞ্চয়ের 2 মার্কের প্রশ্ন: 🟦🟦 হিমবাহ ক্ষয় ও সঞ্চয়ের 3 মার্কের প্রশ্ন: হিমবাহের কাজ(Works of Glaciers) নদীর মত হিমবাহও একপ্রকার প্রাকৃতিক শক্তি। অনেক ভূগােলবিদ হিমবাহকে ‘বরফের নদী’ রূপে অভিহিত করেছেন। তবে নদীর মত হিমবাহকে সব জায়গায় দেখা যায় না। খুব উঁচু পর্বতের চূড়ায় বা মেরু অঞ্চলে হিমবাহ দেখা যায়। কিন্তু, একসময় ছিল যখন। পৃথিবীর অধিকাংশ অঞ্চলই হিমবাহ দ্বারা ঢাকা ছিল। সেই সময় এখন থেকে প্রায় ৫০ লক্ষ বছর আগেকার ঘটনা। এইরকম হিমযুগ পৃথিবীতে অনেকবারই ঘটেছে। উত্তাপ বেড়ে যাওয়ার ফলে হিমবাহ গলে গিয়ে উচু পার্বত্য অঞ্চলে এবং মেরু অঞ্চলে বর্তমানে অবস্থান করছে। বিজ্ঞানীগণ মনে করেন একটি হিমযুগের পর একটি অন্তবর্তী হিমযুগের সূচনা হয়। বর্তমানে আমরা এইরকম এক অন্তবর্তী হিমযুগের মধ্যে বাস করছি। ভবিষ্যতে পৃথিবীতে আবার ঐরকম হিমযুগের সূচনা হতে পারে। হিমযুগের সময় হিমবাহ তার বিভিন্ন কাজের মাধ্যমে ভূমিরূপের যে পরিবর্তন ঘটিয়েছিল তার চিহ্ন আমরা এখন পৃথিবীর বিভিন্ন স্থানে দেখতে পাই। বর্তমানে হিমবাহের কাজ কেবলমাত্র উচু পার্বত্...