সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ ১৯, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

গুজরাট রাজ্য | THE GUJARAT STATE

গুজরাট রাজ্য [THE GUJARAT STATE ] ভূমিকা : গুজরাটের ইতিহাস খ্রীষ্টের জন্মেরও প্রায় ২০০০ বছর আগে শুরু হয়। কথিত আছে যে, এই সময় ভগবান শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করে ভারতের পশ্চিম উপকূলবর্তী সৌরাষ্ট্রে এসে রাজ্যস্থাপন করেন, পরে যা ‘দ্বারকা' নামে পরিচিত হয়। এরপর গুজরাটে মৌর্য, গুপ্ত ও প্রতিহার রাজবংশের শাসন চলে। অবশেষে চালুক্য (সোলাঙ্কী) রাজবংশের আমলে গুজরাটের অগ্রগতি ও প্রাচুর্য তুঙ্গে ওঠে, যা গজনীর সুলতান মামুদের আক্রমণের পরেও বহুলাংশে অক্ষুণ্ণ থাকে। এরপর সুলতানী, মোগল, মারাঠা এবং ব্রিটিশ শাসনের সময় এই রাজ্যকে নানারকম সমস্যার মুখে পড়তে হয়। → ভারতের স্বাধীনতা আন্দোলনেও গুজরাট রাজ্যের যথেষ্ট অবদান রয়েছে—জাতির জনক মহাত্মা গান্ধী-ও গুজরাট রাজ্যেরই অধিবাসী ছিলেন। → ব্রিটিশ আমলে গুজরাট ব্রিটিশ শাসনাধীন এবং দেশীয় রাজাদের অধীন এই দুই প্রধান ভাগে বিভক্ত ছিল। স্বাধীনতার পর ভারতীয় রাজ্য পুনর্গঠনের সময় গুজরাটের ব্রিটিশ শাসনাধীন অংশটি সৌরাষ্ট্র ও কচ্ছ রাজ্যসহ তৎকালীন বোম্বাই রাজ্যের অধীনে আসে। → ১৯৬০ সালের মে মাসে গুজরাট রাজ্যটি এখনকার আকার প্রাপ্ত হয়। বর্তমানে গুজরাটি ভারতের এ...