১) ভারতের দীর্ঘতম হিমবাহ—
ক) হুবার্ড খ) গঙ্গোত্রী গ) ল্যামবার্ট ঘ) সিয়াচেন
২) ফিয়র্ড এর দেশ বলা হয়—
ক) সুইডেনকে খ) নরওয়েকে গ) ফিনল্যান্ড কে ঘ) গ্রীনল্যান্ড কে
৩) আল্পস পর্বতের ম্যাটারহর্ন হল একটি—ক) ঝুলন্ত উপত্যকা খ) পিরামিড চূড়া গ) এরিটি ঘ) রসে মতানে
৪) হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত পর্বতের পাদদেশে একটি ভূমিরূপ হলো—
ক) আগামুখ খ) বোল্ডার ক্লে গ) রসে মতানে ঘ) বহিঃধৌত সমভূমি
৫) পৃথিবীর গভীরতম ফিয়র্ড দেখা যায়—
ক) সুইডেনে খ) নরওয়েতে গ) স্কটল্যান্ডে ঘ) ফিনল্যান্ডে
৬) মহাদেশীয় হিমবাহ দেখা যায়—
ক) হিমালয় পর্বতে খ) আল্পস পর্বতের গ) আন্টার্টিকায় ঘ) রকি পর্বতে
৭) বহিঃধৌত সমভূমি নদীর দ্বারা ব্যবচ্ছিন্ন হলে তাকে বলে— ক) আগামুখ খ) ক্রেভাস গ) ভ্যালি ট্রেন ঘ) বার্গস্রুন্ড
৮) হিমবাহ উপত্যকা বা হিমসিঁড়ির অবনমিত স্থানে সৃষ্ট হ্রদ কে বলে—
ক) করি খ) কেটল গ) ভার্ব ঘ) প্যাটারনস্টার
B) ∆ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো:-
১) কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হলে তাকে __ভার্ব__ বলে।
২) দুটি পাশাপাশি অবস্থিত পরীর মধ্যবর্তী পর্বত শিরাকে কে__এরিটি___বলে।
৩) হিমবাহ উপত্যকা দেখতে ইংরেজি__U__অক্ষরের মতো হয়।
৪)__হিমরেখা___সর্বত্র ও সর্বকালে স্থায়ী নয়।
৫) হিমশৈল গুলি উষ্ণ স্রোত এর সংস্পর্শে গলে গেলে সমুদ্রে___মগ্নচড়া__এর সৃষ্টি হয়।
৬) তুষার মুক্ত পর্বত শিখর কে__নুনাটকস___বলে।
৭) পর্বত গাত্র যে সীমারেখার ওপর সারা বছর বরফ জমে, তাকে__হিমরেখা__বলে।
৮) সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকা কে__ফিয়ড___বলে।
৯) জমাটবদ্ধ তুষার কণা কে__ফার্ন____বলে।
১০) হিমবাহ ক্ষয় কার্য বেশি করে___উৎপাটন___প্রক্রিয়ার।
C) ∆ দু এক কথায় উত্তর দাও:-
১) সমুদ্র জলে ভাসমান বরফের স্তুপ কে কি বলে?
*উত্তর*:-হিমশৈল।
২) হিমবাহ ও পর্বতের মধ্যে সৃষ্ট ফাটল কে কি বলে?
*উত্তর*:-বার্গস্রুন্ড।
৩) হিমবাহের গায়ে শ্রেষ্ঠ সমান্তরাল ও আড়াআড়ি ফাটল কে কি বলে?
*উত্তর*:-ক্রেভাস।
৪) একটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ দাও?
*উত্তর*:-ঋষি গঙ্গা।
৫) সমুদ্র উপকূলে নিমজ্জিত হিমবাহ উপত্যকা কে কি বলে?
*উত্তর*:-ফিয়র্ড।
৬) পৃথিবীর গভীরতম ফিয়র্ড এর নাম কি?
*উত্তর*:-নরওয়ে সোভনে।
৭) পার্বত্য হিমবাহের ক্ষয় যত হাতলওয়ালা চেয়ার এর মতো ভূমিরূপ কে কি বলে?
*উত্তর*:-করি বা সার্ক।
৮) পর্বতের পাদদেশে হিমবাহ ও জলধারার কার্যের ফলে সঞ্চিত আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ কে কি বলে?
*উত্তর*:-এসকার।
৯) পার্বত্য হিমবাহের ক্ষয় যত একদিক মসৃণ ও অন্যদিকে অমসৃণ যুক্ত শিলা স্তুপ কে কি বলে?
*উত্তর*:-রসে মতানে।
১০) কোন মহাদেশে সবচেয়ে বেশি হিমবাহ দেখা যায়?
*উত্তর*:-কুমেরু বা আন্টার্টিকা মহাদেশে।
বি:দ্র: উপরের প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা করার চেষ্টা করো, তোমরা উত্তর করতে না পারলে তোমরা কমেন্ট করে জানাবে পরের আরেকটি পেজে তোমাদের উত্তর আমরা রেডি করে দেবো।
মন্তব্যসমূহ