ভূমিরূপের পরিবর্তনে হিমবাহের ভূমিকা
1. হিমরেখা কাকে বলে?
উত্তর : যে সীমারেখার ওপরে সারাবছর বরফ জমে থাকে এবং যে রেখার নীচে বরফ গলে জলে পরিণত হয়, সেই কাল্পনিক রেখাকে হিমরেখা বলে।
হিমরেখা বৈশিষ্ট্য:
1) হিমালয়ের পার্বত্য অঞ্চলে হিমরেখার গড় উচ্চতা স্থানবিশেষে 4000 - 5000 মিটার।
2) তীব্র শীতলতার জন্য মেরু অঞ্চলে হিমরেখা প্রায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় থাকে।
2. আইস শেল কাকে বলে?
উত্তর : দক্ষিণ আন্টার্কটিকা মহাদেশে উপকূলের সঙ্গে সংযুক্ত যে বরফের পাত দেখা যায়, সেই বরফের পাতটিকে আইস শেল্ফ বলে।
যেমন—আন্টার্কটিকার রস ও রনি আইস শেলফ।
3. হিমযুগ কাকে বলে?
উত্তর : বর্তমান সময় থেকে প্রায় 50 লক্ষ বছর পূর্বে প্লিস্টোসিন উপযুগে পৃথিবীর অধিকাংশ স্থান বরফাবৃত ছিল, এই সময়কে হিমযুগ বলে। আর দুটি হিমযুগের মধ্যবর্তী সময়কে অন্তর্বর্তী হিমযুগ বলা হয়।
4. নেভে ও ফার্ন কী?
উত্তর : হিমরেখা ঊর্ধ্বে প্রবল শৈত্যের কারণে সদ্য পতিত তুষার হালকা পেঁজা তুলাের মতাে হয়, একে ‘নেভে’ বলে।
বৈশিষ্ট্য
1) এর ঘনত্ব থাকে 0.06 থেকে 0.16 সেমি।
2) নেভের ওপর পুনরায় তুষারপাতে নীচের তুষারে ঘনত্ব ও দৃঢ়তা বাড়ে, একে বলে ফার্ণ। ফার্ণের ঘনত্ব 0.72 থেকে 0.9 সেন্টিমিটার হয়।
5. হিমানী সম্প্রপাত বলতে কী বােঝাে?
উত্তর : উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের বিশাল বরফের স্থূপ যখন ভূমিকম্প বা অধিক তুষারপাত বা ঢালের স্থিতিস্থাপকতা নষ্টের ফলে পর্বতের ঢাল বরাবর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের পাদদেশে নেমে আসে, তাকে হিমানী সম্প্রপাত বলে। এটি হল একটি প্রাকৃতিক দুর্যোগ।
6. আমলক তল (Mammillated surface) কী ?
উত্তর : আমলক তল সাধারণত হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। প্রবহমান হিমবাহের তলদেশে যে সকল প্রস্তর-খণ্ড থাকে তাদের ঘর্ষণে পর্বতগাত্রের শিলাস্তরে আঁচড় কাটার দাগ পড়ে এবং এই অঞ্চলের শিলা মিশ্রিত হয়,একেআমলক
তল বলে।
7. ‘বার্গম্বুন্ড’ কাকে বলে?
উত্তর : পর্বত থেকে উপত্যকার (করি বা সার্ক) মধ্য দিয়ে হিমবাহ নামার সময় আগের জমে থাকা বরফস্তুপ এবং নামতে থাকা হিমবাহের মধ্যে যে ফাঁক বা গ্যাপের সৃস্টি হয়, তা হল বার্গম্বুন্ড (Bergshrund)।
8. ক্রেভাস’ কী?
উত্তর : হিমবাহের উপরিস্তরে অসংখ্য আড়াআড়ি ও সমান্তরাল ফাটল একসাথে থাকলে, তাকে ক্রেভাস বলে।
বৈশিষ্ট্য:
১)অসম ঢাল বিশিষ্ট উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ নামার সময়।
২)ঘর্ষণে হিমবাহের তলদেশ পিচ্ছিল হয়ে দ্রুত নামতে থাকে।
৩)এই সময় ভূমির ঢাল হঠাৎ বেড়ে যাওয়ায় নীচের নমনীয় অংশের টানে হিমবাহের পৃষ্টদেশে অসংখ্য
ফাটল তৈরি হয়, যা ক্রেভাস নামে পরিচিত।
9)হিমসিঁড়ি বলতে কী বােঝাে?
উত্তর : হিমবাহ উপত্যকার লম্বচ্ছেদ অসমতল ও অপর্যায়িত হয়। তবে কখনাে কখনাে ও লম্বচ্ছেদ মসৃণ ও অবতলাকৃতি হয়। হিমবাহ উপত্যকার অসমতল তলে সিড়ির মতাে ধাপের সৃষ্টি হয়, তাকে হিমসিড়ি বলে।
হিমসিড়ির শ্রেনীবিভাগ:
ক)রাইজার, খ) রিগেল গ) ট্রেড।
মন্তব্যসমূহ