অর্থনৈতিক ভূগোলের সেরা নিবেদন
1) অবিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক কত? উঃ 1এর বেশী।
2)অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের ভিত্তিক শিল্পগুলিকে কি বলা হয়?
উঃ স্থানু শিল্প।
3) কয়েকটি অবিশুদ্ধ কাঁচামালের নাম লেখ।
উঃলৌহ ইস্পাত শিল্পের লৌহ আকরিক, অ্যালুমিনিয়াম শিল্পের বক্সাইট ইত্যাদি।
4)পচনশীল কাঁচামাল বলতে কী বোঝো?
উঃযে সমস্ত কাঁচামাল দ্রুত নষ্ট হয়ে যাওয়ার বা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাদের পচনশীল কাঁচামাল বলে।
5)কয়েকটি পচনশীল কাঁচামালের নাম লেখ।
উঃদুগ্ধশিল্পের দুধ, ফল প্রক্রিয়াকরণ শিল্পের ফল, মৎস্য প্রক্রিয়াকরণ শিল্পের মৎস্য ইত্যাদি।
6)কি ধরনের জলবায়ু তে ময়দা শিল্প উন্নতি লাভ করে?
উঃ শুষ্ক জলবায়ু।
7) কি ধরনের জলবায়ুতে ফল ও সবজি প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করে?
উঃ নাতিশীতোষ্ণ জলবায়ু।
8)কি ধরনের জলবায়ু তে প্রথম বয়ন শিল্প উন্নতি লাভ করে?
উঃ শীতল জলবায়ু।
9) কি ধরনের জলবায়ু তে রেফ্রিজারেটর নির্মাণ শিল্প উন্নতি লাভ করে?
উঃ উষ্ণ জলবায়ু।
10)কি ধরনের জলবায়ুতে চলচ্চিত্র শিল্প উন্নতি লাভ করে?
উঃ ভূমধ্যসাগরীয় জলবায়ু।
11) আউট সোর্সিং কি?
উঃ যে প্রক্রিয়ায় বর্তমানে বিশ্বায়নের যুগে বিভিন্ন বৃহৎ বহুজাতিক সংস্থা সস্তা, সুলভ ও দক্ষ শ্রমিকদের অধিক সুযোগ-সুবিধা দিয়ে অনুন্নত দেশগুলি থেকে শ্রমিক সংগ্রহ করে নিজেদের সংস্থায় নিয়োগ করে, তাকে আউটসোর্সিং বলে।
12)ভারতের কোন শহরে চাবিতালা শিল্পের জন্য বিখ্যাত?
উঃ আলিগড়।
13) ভারতের নতুন শিল্পনীতি কবে ঘোষিত হয়?
উঃ 1991 খ্রীঃ।
14)শিল্পের অবস্থান সংক্রান্ত “শিল্প স্থানিকতার নুন্যতম ব্যয় তত্ত্বে”র প্রবক্তা কাকে বলা হয়?
উঃ আলফ্রেড ওয়েবার।
15)শিল্পের অবস্থান সংক্রান্ত “বাজারের আয়তন তত্ত্ব” বা “সর্বাধিক মুনাফা তত্ত্বে”র প্রবক্তা কাকে বলা হয়?
উঃঅগাস্ট ল্যশ।
16)শিল্পের অবস্থান সংক্রান্ত “আপেক্ষিক অবস্থান তত্ত্বে”র প্রবক্তা কাকে বলা হয়?
উঃ রিচার্ড হার্টশোন।
17)কয়েকটি ভোগ্যপণ্য নির্মাণ শিল্পের নাম লেখ।
উঃচা শিল্প, চিনি শিল্প, ময়দা শিল্প, বস্ত্র বয়ন শিল্প, কাগজ শিল্প ইত্যাদি।
18)কয়েকটি নির্মাণ শিল্পের নাম লেখ।
উঃ লৌহ ও ইস্পাত শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প ইত্যাদি।
19)কয়েকটি মূলধনী দ্রব্য উৎপাদন শিল্পের নাম লেখ।
উঃ রাসায়নিক শিল্প, যন্ত্রপাতি নির্মাণশিল্প ইত্যাদি।
20)কাঁচামালের প্রকৃতি অনুসারে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?
উঃ ছয় ভাগে, যথা-বনভিত্তিক শিল্প, কৃষিভিত্তিক শিল্প, খনিজ ভিত্তিক শিল্প, প্রাণীভিত্তিক শিল্প, শিল্পসম্পদ ভিত্তিক শিল্প এবং পুনরাবর্তন শিল্প।
21)কয়েকটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখ।
উঃ কাগজ শিল্প, দেশলাই শিল্প, প্লাইউড শিল্প।
22)কয়েকটি কৃষিভিত্তিক শিল্পের নাম লেখ।
উঃ চা শিল্প, চিনি শিল্প, পাট শিল্প, তামাক শিল্প ইত্যাদি।
23) ভারতের নতুন শিল্পনীতি কবে ঘোষিত হয়?
উঃ 1991 খ্রীঃ।
24)শিল্পের অবস্থান সংক্রান্ত “শিল্প স্থানিকতার নুন্যতম ব্যয় তত্ত্বে”র প্রবক্তা কাকে বলা হয়?
উঃ আলফ্রেড ওয়েবার।
25)শিল্পের অবস্থান সংক্রান্ত “বাজারের আয়তন তত্ত্ব” বা “সর্বাধিক মুনাফা তত্ত্বে”র প্রবক্তা কাকে বলা হয়?
উঃঅগাস্ট ল্যশ।
26)শিল্পের অবস্থান সংক্রান্ত “আপেক্ষিক অবস্থান তত্ত্বে”র প্রবক্তা কাকে বলা হয়?
উঃ রিচার্ড হার্টশোন।
27)শিল্পের অবস্থান সংক্রান্ত “কেন্দ্রীয় স্থান তত্ত্বের” প্রবক্তা কাকে বলা হয়?
উঃ ওয়াল্টার ক্রিস্টালার।
28)“শিল্প প্রতিষ্ঠান অবস্থান তত্ত্ব ও অনুশীলন”- এর প্রবক্তা কে?
উঃ মেলভিন গ্রিনহার্ট।
29)“অর্থনৈতিক কাজকর্মের অবস্থান সংক্রান্ত তথ্য”- এর প্রবক্তা কাকে বলা হয়?
উঃ এডগার হুভার।
30)“নির্মাণ শিল্পের অবস্থান নীতি”-এর প্রবক্তা কাকে বলা?
উঃ জর্জ রেনার।
31)“Uber den standort der Industrien" গ্রন্থটির রচয়িতা কে?
উঃ আলফ্রেডো ওয়েবার।
32)আলফ্রেড ওয়েবার কবে তার শিল্প স্থানিকতার নুন্যতম ব্যয় তত্ত্ব প্রকাশ করেন?
উঃ 1909 খ্রীঃ, তাঁর “Uber den standort der Industrien" গ্রন্থে।
33) পণ্য সূচক কাকে বলে?
উঃ কোন শিল্পে কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে পণ্য সূচক বা বস্তু সূচক বলা হয়।
34)হ্রদ শিল্পাঞ্চল কোন দেশে অবস্থিত?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা।
35)পিটসবার্গ প্লাস নীতি কোন দেশ চালু করে?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র।
36)হ্রদ অঞ্চলের প্রধান কয়েকটি শিল্প কেন্দ্রের নাম লেখ?
উঃ শিকাগো, গ্যারি, ডেট্রয়েট, বাফেলো, মিলওয়াকি, ডুলুথ, ক্লিভল্যান্ড ইত্যাদি।
37)পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট।
38)ভারতের কোন শহরকে টেক সিটি বলা হয়?
উঃ পুণে।
39)ভারতের প্রাচীনতম ও দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল এর নাম কি?
উঃ হুগলি শিল্পাঞ্চল।
40)কোন শিল্পাঞ্চলকে বিশ্বের বৃহত্তম পাট শিল্পাঞ্চল বলা হয়?
উঃ হুগলি শিল্পাঞ্চল।
41) হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্পের নাম কি?
উঃ পাট শিল্প।
42) দুধ ও চিজ উৎপাদনে আমেরিকা যুক্তরাষ্ট্র বর্তমানে পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?
উঃ দ্বিতীয়।
43)মাখন উৎপাদনে আমেরিকা যুক্তরাষ্ট্র বর্তমানে পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?
উঃ তৃতীয়।
44)কোন দেশ সুরা উৎপাদনের জন্য পৃথিবী বিখ্যাত?
উঃ ফান্স।
45)কোন দেশকে ইউরোপের শাশুড়িমাতা বলা হয়?
উঃ নেদারল্যান্ড।
46)পৃথিবীর বৃহত্তম খাদ্য রপ্তানিকারক দেশের নাম কি?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র।
47)আঙুর থেকে সুরা উৎপাদনের পদ্ধতিকে কি বলা হয়?
উঃ ভিটিকালচার।
48)হালকা পানীয় উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র।
49)কয়েকটি হালকা পানি এর নাম লেখ।
উঃ কোকাকোলা, পেপসি, স্প্রাইট, সেভেন আপ, ডক্টর পিপার ইত্যাদি।
50)খাদ্য উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?
উঃ চীন।
মন্তব্যসমূহ