🌍 বহির্জাত শক্তি বলতে কী বোঝো?
*উত্তর*:-সাধারণত যেসব শক্তি ভূপৃষ্ঠের ওপর উৎপন্ন ক্রিয়াশীল হয়ে ভূপৃষ্ঠের প্রধান ভূমিরূপের পরিবর্তন ও ভাস্কর্য করে থাকে, তাদের বহিজার্ত
বা পর্যায়ন শক্তি বলে।
যেমন—নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, প্রভৃতি।
🌍 আরোহণ কি?
*উত্তর*:-আরোহন বা ইংরেজি "aggradation" কথাটির আক্ষরিক অর্থ হলো "ওপরে ওঠা"।
১) কোন অঞ্চলে যান্ত্রিক আবহবিকার এর প্রাধান্য বেশি?
*উত্তর*:-উষ্ণ মরু, উচ্চ পার্বত্য অঞ্চল, উচ্চ অক্ষাংশ।
২) কোন প্রকার আবহবিকার এর ফলে চুনাপাথর গঠিত অঞ্চলে কাস্ট ভূমিরূপ গঠিত হয়?
*উত্তর*:-রাসায়নিক আবহবিকার।
৩) কোন প্রকার আবহবিকার এর ফলে টর মরুভূমির গঠিত হয়?
*উত্তর*:-যান্ত্রিক আবহবিকার।
৪) বহির্জাত প্রক্রিয়ার অংশগ্রহণকারী একটি প্রধান শক্তি বা এজেন্ট এর নাম করো?
*উত্তর*:-নদী।
৫) পর্যায়ন কোন প্রাকৃতিক প্রক্রিয়ার অংশ?
*উত্তর*:-বহির্জাত প্রক্রিয়া।
৬) আহরণ ও অবরোহন কোন প্রাকৃতিক প্রক্রিয়ার অংশ?
*উত্তর*:-বহির্জাত প্রক্রিয়া।
৭) কোন প্রক্রিয়ায় ক্ষয় পরিবহন ও সঞ্চয় কার্যের মধ্যে সামঞ্জস্য তৈরি হয়?
*উত্তর*:-পর্যায়ন।
৮) ধস কোন প্রাকৃতিক প্রক্রিয়ার অন্তর্গত?
*উত্তর*:-পুঞ্জিত ক্ষয়।
৯) পর্যায়ন কী?
*উত্তর*:-যেসব বহির্জাত প্রক্রিয়া ভূপৃষ্ঠের ক্রমান্বয়ে ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে সামঞ্জস্য বিধান করে ভূপৃষ্ঠের সমতলীকরন ঘটায় তাদের পর্যায়ন বা ক্রমায়ন শক্তি বলে। আরোহণ বা অবরোহন এই পর্যায়ন প্রক্রিয়া বিশেষভাবে অংশগ্রহণ করে এবং এদের নিরবচ্ছিন্ন কাজের দ্বারা ভূমিরূপের উচ্চতা সমতা রক্ষা করা যায়।
১০) আবহবিকার বলতে কী বোঝো?
*উত্তর*:-আবহবিকার প্রক্রিয়া আর ভূপৃষ্ঠের অবস্থান থেকে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে চূর্ণ-বিচূর্ণ বা বিয়োজিত হয়, এক্ষেত্রে আবহাওয়া বিভিন্ন উপাদান যান্ত্রিক, রাসায়নিক ও জৈবিক উপায়ে শিলা চূর্ণ-বিচূর্ণ বিয়োজিত করে ভূপৃষ্ঠে ক্ষয় ঘটায় ও ভূমিরূপের উচ্চতা হ্রাস করে।
১১) ক্ষয়ীভবন কাকে বলে?
*উত্তর*:-ভূপৃষ্ঠের উপর আবহবিকার জাত বা বিচূর্ণিকৃত শিলাখণ্ড সমূহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি দ্বারা স্থানচ্যুত বা অপসারিত হলে, তাকে ক্ষয়ীভবন বলে। এই প্রক্রিয়ার ভূমির উচ্চতা হ্রাস ঘটে ফলে এটি অবনমন প্রক্রিয়ার অন্তর্গত।
১২) নগ্নীভবন কী?
*উত্তর*:-আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন সম্মিলিতভাবে ভূপৃষ্ঠের উপরের শিলাস্তর কে অপসারিত করে অন্য স্থানে পরিবাহিত করে। এর ফলে নিচের শিলাস্তরের উন্মুক্ত বা উদঘাটন হয় তাই এই প্রক্রিয়ার নগ্নীভবন বলে।
১৩) পুঞ্জিত ক্ষয় বলতে কী বোঝো?
*উত্তর*:-ভূপৃষ্ঠে আবহবিকারের ফলে সৃষ্ট চূর্ণ-বিচূর্ণ শিলা স্তর কোন প্রকার প্রাকৃতিক শক্তির সাহায্য ছাড়া শুধুমাত্র মহাকর্ষ শক্তির প্রভাবে ভূমির ঢাল বেয়ে নিচের দিকে নেমে এলে, তাকে পুঞ্জিত ক্ষয় বলে। এই প্রক্রিয়ার গভীর ও অগভীর শিলাস্তরের সঙ্গে মৃত্তিকা ক্ষয় ক্ষয় প্রাপ্ত হয়ে পুঞ্জিত ক্ষয় রূপে স্থানান্তরিত হয়।
মন্তব্যসমূহ