*ভারতের জনসংখ্যা ও জনগণনা*
★ভারত বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ। (চীন প্রথম)
★ভারতের ক্ষেত্রফল পৃথিবীর মোট ক্ষেত্রফল এর প্রায় 2.4%, অথচ পৃথিবীর মোট জনসংখ্যার 17.50% ভারতে বসবাস করে।
★ভারতে আদম শুমারি শুরু হয়েছিল 1872 সালে। স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি হয় 1951 সালে।
★ভারতের সর্বশেষ ও পঞ্চম আদমশুমারি হয় 2011 সালে।
∆2011 সালের জনগণনা অনুযায়ী উল্লেখযোগ্য তথ্য∆
★জনসংখ্যা ও জনঘনত্ব★
*ভারতের মোট জনসংখ্যা (Total Population)121,01,93,422 যার মধ্যে পুরুষের সংখ্যা 62.3কোটি(মোট জনসংখ্যার51.48%) এবং মহিলার সংখ্যা 58.68কোটি(মোটজনসংখ্যার48.52%)।
*2001-11 সাল পর্যন্ত ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার (Decadal Groth Rate)17.64%। এই সময়ে জনসংখ্যা বেড়েছে 18.2 কোটি।
*ভারতে অপ্রাপ্তবয়স্ক জনসংখ্যা (Child Population) (0-14 বছর) 37.24 কোটি(মোট জনসংখ্যার
প্রাপ্তবয়স্ক জনসংখ্যা (Adult Population) (15-59 বছর) 72.95কোটি(মোটজনসংখ্যার 60.3%) এবং
60 বছরের উর্ধ্বের জনসংখ্যা(Old Age population)10.83কোটি(মোট জনসংখ্যার 8.9%)
*ভারতের নির্ভরশীল জনসংখ্যা-48.07কোটি।
*মোট প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার প্রায় 60% কর্মে নিযুক্ত (Working) এবং প্রায় 40% কর্মে অনি যুক্ত (non-working) অর্থাৎ নির্ভরশীল।
*ভারতের প্রাথমিক ক্ষেত্রে(Primary Sector)(কৃষি, মৎস্য চাষ ,খনিজ সম্পদ ও আহরণ ইত্যাদি) জনসংখ্যার 45% নিযুক্ত, গৌণ ক্ষেত্রে (secondary sector)(শিল্প) 24% এবং প্র গৌণ ক্ষেত্রে (Tertiary and Quaternary sector)(পরিষেবা ও ব্যবসা-বাণিজ্য) 30% নিযুক্ত। অন্যান্য ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যা 1%।
★ভারতের জনঘনত্ব (Density of population)-382জন/বর্গ কিমি।
★ভারতের সর্বাধিক জনঘনত্ব যুক্তরাজ্য-বিহার(1102 জন/বর্গ কিমি)।
★ভারতের সবচেয়ে কম জনঘনত্বযুক্ত রাজ্য-অরুণাচল প্রদেশ (17জন/বর্গ কিমি)।
★ভারতের সর্বাধিক জনঘনত্ব যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল-দিল্লি (11320জন/বর্গ কিমি)।
★ভারতের সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল-আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (46জন/বর্গ কিমি)।
★ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য-উত্তর প্রদেশ (প্রায় 19.96কোটি)।
★ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য-সিকিম (প্রায় 6.08 লক্ষ)।
★ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল-দিল্লি (প্রায় 1.7 কোটি)।
★ভারতের সবথেকে কম জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল-লাক্ষাদ্বীপ ও মিনিকয় (প্রায় 64 .4হাজার)।
★ভারতের সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার বিশিষ্ট রাজ্য-মেঘালয়।
★ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার বিশিষ্ট রাজ্য-নাগাল্যান্ড (ঋণাত্মক)।
★ভারতের সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল -দাদরা ও নগর হাভেলি।
★ ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল-লাক্ষাদ্বীপ।
*লিঙ্গ অনুপাত*
★ভারতের লিঙ্গ অনুপাত (Sex Ratio) অর্থাৎ প্রতি 1000 জন পুরুষ ও নারীর সংখ্যা 940।
★লিঙ্গ অনুপাত সর্বাধিক (রাজ্য)-হরিয়ানা (1084/1000 জন)
★লিঙ্গ অনুপাত সর্বনিম্ন (রাজ্য)-হরিয়ানা (879/1000জন)।
★লিঙ্গ অনুপাত সর্বাধিক (কেন্দ্রশাসিত অঞ্চল)-পুদুচেরি(1038/1000জন)
★লিঙ্গ অনুপাত সর্বনিম্ন (কেন্দ্রশাসিত অঞ্চল)-দমন ও দিউ (618/1000জন)।
মন্তব্যসমূহ