দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আমাদের এই চূড়ান্ত নিবেদন। দশম শ্রেণীর সেরা নিবেদনে আমরা অনেকটাই এগিয়ে আমাদের ওয়েবসাইট আপনাদের ভালো রেজাল্ট করার জন্য অনেক খানি সাহায্য করবে। আপনি এই নিবেদন গ্রহণ করুন এবং আপনার প্রিয়জনের কাছে এই নিবেদন পৌঁছে দিন।
এক ঝলকে ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ
ভারত নানান নামে পরিচিত - ভারতবর্ষ, ইন্ডিয়া, হিন্দুস্তান। সম্ভবত 3500 বছর আগে ভরত রাজার নাম অনুসারে আমাদের দেশ ভারতবর্ষ হয়।
গ্রিক শব্দ "Indoi"-"Indos"-(সিন্ধু নদ অঞ্চলে বসবাসকারী)"India"নামের উৎপত্তি।
সরকারিভাবে ইন্ডিয়া ও ভারত উভয় নামে স্বীকৃতি।
অবস্থান: ভারত উত্তর ও উত্তর পূর্ব গোলার্ধের দেশ। এশিয়া মহাদেশের আয়তন এ ভারত তৃতীয় স্থান অধিকার করে। বিশ্বের মধ্যে ভারত সপ্তম স্থান অধিকার করে।
অক্ষরেখা ও দ্রাঘিমারেখা: 6°45'উত্তর থেকে 37°6'উত্তর অক্ষরেখা।পশ্চিম 68°7'পূর্ব থেকে 97°24'পূর্ব দ্রাঘিমা রেখার মাঝে অবস্থিত।
সীমানা: পশ্চিমে পাকিস্তান,আফগানিস্তান উত্তরে চীন ,নেপাল ও ভুটান পূর্বে মায়ানমার ও বাংলাদেশ দক্ষিণে শ্রীলঙ্কা, মালদ্বীপ।
মনে রাখার কৌশল: (MBBS PAMNC)
M-MYANMAR, B-BANGLADESH, BHUTAN, S-SRI LANKA P-PAKISTAN, A-AFGHANISTAN,M-MALDIVE,N-NEPAL ,C-CHINA.
জলসীমানা: দক্ষিণের তিনদিকে 6100 কিমি জলভাগ বেষ্টিত। দক্ষিনে ভারত মহাসাগর পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর।
বিস্তার ও ক্ষেত্রফল: কাশ্মীর থেকে কন্যাকুমারী উত্তর দক্ষিণে 3214 কিমি এবং গুজরাট থেকে অরুণাচল প্রদেশে 2933 কিমি।
ক্ষেত্রফল 32 লাক্ষ 87 হাজার 264 বর্গ কিমি যা পৃথিবীর মোট ক্ষেত্রফল এর 2.4 শতাংশ।
মন্তব্যসমূহ