বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্য (হেডলাইনস এক কথায় উত্তর)
১) বায়ুপ্রবাহের কাজকে গ্রীক ভাষায় কি বলা হয়-ইওলিয়ান প্রসেস বলা হয়।
২) মরু অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত কত-২৫সেমি।
৩) মরু প্রায় অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত কত-২৫-৫০সেমি।
৪) পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ উষ্ণ মরুভূমি-২০%।
৫) পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি-সাহারা মরুভূমি।
৬) পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি-আটাকামা মরুভূমি।
৭) এশিয়া মহাদেশের বৃহত্তম শীতল মরুভূমি কোনটি-চীন ও মঙ্গোলিয়ার গোবি মরুভূমি।
৮) ক্রান্তীয় অঞ্চলের কয়েকটি উল্লেখযোগ্য মরুভূমির নাম- আফ্রিকার উত্তরে সাহারা, দক্ষিণে কালাহারি, নামিব,
পশ্চিম এশিয়ার বার-আল-খালি,নাফুদ।
উত্তর আমেরিকার-সোনেরান, মাজাভে।
দক্ষিণ আমেরিকার-আটাকামা।
৯) বিশ্বের কয়েকটি নাতিশীতোষ্ণ অঞ্চলের মরুভূমির নাম-উত্তর আমেরিকার গ্রেট বেসিন। দক্ষিণ আমেরিকার প্যটাগোনিয়া। এশিয়ার গোবি, তাকলামাকান।
১০) সাহারা শব্দের অর্থ কি-বিজন প্রদেশ।
১১) সাহারায় শিলাময় মরুভূমিকে কি বলা হয়-হামাদা বলা হয়।
১২) আবহবিকার এর ফলে চুনাপাথর কোন ধরনের বালিতে পরিণত হয়-সাদা বালি।
১৩) কোয়াটজ রাসায়নিক ভাবে বিয়োজিত না হওয়ায় কোন ধরনের বালি তৈরি করে-মোটা বালি তৈরি করে।
১৪) বায়ু কোন কোন পদ্ধতিতে ক্ষয় কার্য করে-অপসারণ, অবঘর্ষ, ঘর্ষণ প্রক্রিয়া।
১৫) অপসারণ গর্তের অপর নাম কি-ব্লো আউট বা ডিফ্লেশন হল।
১৬) বিশ্বের বৃহত্তম অপসারণ গর্তের নাম কি-মিশরের কাতারা। ক্ষেত্রমান-১৯৫০০ বর্গ কিমি ,১৩৪ মিটার নিচু।
১৭) ভারতের একটি অপসারণ গর্তের উদাহরণ-থর মরুভূমির ধান্দ
১৮) মরুভূমি অঞ্চলে অবঘর্ষ প্রক্রিয়ায় যে ব্যাঙের ছাতা ভূমিরূপ দেখা যায় তাকে কি বলে-গৌর বলে।
১৯) অনেকগুলি গৌর একসাথে অবস্থান করলে তাকে কি বলে-গারা বলে।
২০) জার্মানিতে গৌর কি নামে পরিচিত- পিজফেলসেন।
২১) গ্রেট বেসিন গৌর কি নামে পরিচিত-হুডু।
২২) Mushroom land – কোন ভূমিরূপ কে বলা হয়-গৌর।
২৩) বিশ্বের বৃহত্তম ইয়ারদাং কোনটি-সাহারা মরুভূমির টিবেস্টি মালভূমি।
২৪) ইয়ারদাং কে আর্থার হোমস কী নামে আখ্যা দেন - কককোম।
২৫) ইয়ারদাং এর শীর্ষ দেশ ক্রমাগত ক্ষয় পেয়ে তীক্ষ্ণ আকারে ধারণ করে-নিডিল।
২৬) ইনসেলবার্জ শব্দটির অর্থ কি-জার্মান শব্দ “Incelberg” অর্থ হল “দ্বীপশৈল”
২৭) ইনসেলবার্জ নামকরণ কে করেন-এস পাসার্জ(১৯২৬)। (মরু পাহাড় কে ইনসেলবার্জ নামকরণ করেন)
২৮) ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত হয় ছোট হলে তাকে কি বলে-টর।
২৯) ইনসেলবার্জ ক্ষয় প্রাপ্ত হয়ে ছোট গম্বুজ আকৃতির হলে তাকে কি বলে-বর্নহার্ড।
৩০) ইনসেলবার্জ গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয় বোল্ডার স্তুপে পরিণত হলে তাকে কি বলে-ক্যাসেল কাপিজ।
৩১) অস্ট্রেলিয়া মরুভূমিতে মাউন্ট ওলগা কিসের ভূমিরূপ-ইনসেলবার্জ এর উদাহরণ।
৩২) কেরলের মালাবার উপকূলের বালিয়াড়ি কে স্থানীয় ভাষায় কি বলে-টেরিস বা থেড়িস।
৩৩) রাজস্থানের চলমান বালিয়াড়ি কে কি বলে-ধ্রিয়ান।
৩৪) বায়ুপ্রবাহের গতিপথের সঙ্গে আড়াআড়ি ভাবে গড়ে ওঠা বালিয়াড়ি কে কি বলে- বার্খান।
৩৫)বার্খান শব্দটির অর্থ কি-তুর্কি শব্দ যার অর্থ হলো “বালির পাহাড়”
৩৬) খাড়াও মৃদু ঢালু তল ছাড়া বার্খান গুলিকে আরবে কি বলে-জিবার।
৩৭) অতি বৃহদাকার বার্খান কে কি বলে-মেগা বার্খান বা বার্খানয়েড।
৩৮) একাধিক বার্খান এর মিলিত রূপকে কী বলে-অ্যাকলে বলে।
৩৯) সিফ কথার অর্থ কি-আরবি শব্দ “তলোয়ার”।
৪০) বার্খান ভেঙ্গে গেলে কোন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে- সিফ।
৪১) দুটি বার্খান এর মধ্যবর্তী অংশ বালি হীন শিলাময় বা পাথর এলাকা দ্বারা বিচ্ছিন্ন থাকলে তাকে কি বলে- করিড়র।
৪২) করিডর কে সাহারাতে কি বলা হয়- গাসি ও গউড।
৪৩) মরুভূমির করিডর কি নামে পরিচিত-ক্যারাভান।
৪৪) লোয়েস শব্দটির অর্থ কি-জার্মান শব্দ যার অর্থ হলো “স্থানচ্যুত বস্তু”।
৪৫) লোয়েস শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন-ভন রিকটোফেন।
৪৬) লোয়েস এর বর্ণ কেমন হয়-হলুদ ও ধূসর রঙের (ফেল্ডসপার , ক্যালসাইট ডলোমাইট, কোয়ার্টজ, অভ্র খনিজ)
৪৭) সমভূমি লোয়েস সমভূমি জার্মান , বেলজিয়াম , ফ্রান্স ও যুক্তরাষ্ট্র কি নামে পরিচিত- লিমোন ও অ্যাডোব।
৪৮) বিশ্বের বৃহত্তম লোয়েস সমভূমি কোনটি-চীনের হোয়াংহো অববাহিকার হোয়াংটু।
৪৯) ভারতের কোথায় লোয়েস সমভূমি দেখা যায়-উত্তর গুজরাটে দেখা যায়।
৫০) ওয়াদি শব্দের অর্থ কি-আরবি শব্দ যার অর্থ হলো “শুষ্ক উপত্যকা”
৫১) মরুভূমি অঞ্চলের শুষ্ক নদীখাত কে কি বলে-ওয়াদি বলে।
৫২) থর মরুভূমিতে ওয়াদি কে কি বলে-নালা বলে।
৫৩) পেডিমেন্ট শব্দের অর্থ কি-“পর্বতের পাদদেশে”।
৫৪) পেডিমেন্ট এর নামকরণ কে করেন-জি.কে. গিলবার্ট।
৫৫) মরুভূমির লবণাক্ত জলের হ্রদ কে কি বলে-প্লায়া।
৫৬) উত্তর আফ্রিকায় কি প্লায়া নামে পরিচিত-শটস।
৫৭) ভারতে থর মরুভূমিতে প্লায়া কি নামে পরিচিত-ধান্দ।
৫৮) বিশ্বের বৃহত্তম প্লায়া কোনটি-যুক্তরাষ্ট্রের লা প্লায়া।
৫৯) ভারতের বৃহত্তম প্লায়া কোনটি-সম্বর।
৬০) প্লায়ার তলদেশে জিপসাম , রকসল্ট সঞ্চিত হয়ে যে সাদা রঙ্গের লবণাক্ত স্তর যুক্ত থাকে তাকে কি বলে-অ্যালকালি ফ্লাট বলে।
৬১) অতিরিক্ত লবণাক্ত প্লায়া কে কি বলে- স্যালিনা ।
৬২) বাজাদা শব্দের অর্থ কি-স্পেনীয় শব্দ যার অর্থ হলো “ঢাল”।
৬৩) কত শতাংশ জমি মরুকরণের দ্বারা আক্রান্ত-৩৫%।
৬৪) পৃথিবীতে প্রতিবছর কত হাজার বর্গ কিমি এলাকায় মরুকরণ ঘটছে-৬০ হাজার।
৬৫) বর্তমান কতগুলি দেশ মরুকরণের আক্রান্ত-১১টি দেশ।
৬৬) মরু সম্প্রসারনে প্রধান কারণ কি-গ্রীন হাউস গ্যাস বৃদ্ধির ও বিশ্ব উষ্ণায়ন।
৬৭) মরু সম্প্রসারনে মনুষ্য সৃষ্ট প্রধান কারণ কি-বৃক্ষছেদন।
৬৮) ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত-ভূপাল (কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণা কেন্দ্র)
৬৯) মরু মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত-রাজস্থানের যোধপুর।
৭০) মরুকরণ রোধের জন্য কোন ধরনের উপায় অবলম্বন করা হচ্ছে-গ্রেট গ্রীন ওয়াল (বনসৃজন ঘটানো)
৭১) একটি খরা প্রতিরোধ কারী শস্যের নাম-মিলেট (জোয়ার , বাজরা , রাগি)
মন্তব্যসমূহ