SSC SLST GEOGRAPHY (Biography)
১) ল্যাটেরাইট (অক্লিসল বর্গের) মাটির নামকরণ করেন- বুখনান।
২) সোলানচাক সাদা ক্ষারীয় মৃত্তিকা (হিলগার্ডের মতে)।
৩) চারনোজেম ও চেস্টনাট হলো পেডোক্যাল মৃত্তিকা।
৪) ল্যাটেরাইট ও পডসল হলো পেডালফার মৃত্তিকা।
৫) সোলোনেজ কালো ক্ষারীয় মৃত্তিকা (হিলগার্ডের মতে)।
৬) সোলোনেজ একটি শারীরবৃত্তীয় শুষ্ক মাটির উদাহরন।
৭) আর্টস্টেন হলো পডসল মাটির B স্তরে সৃষ্ট হাডপ্যান।
৮) ক্রাটোভিনা-চারনোজেম মাটির A স্তরে উদ্ভিদ-প্রাণী সৃষ্ট গর্ত।
৯) গ্লেইজেশনে জলমগ্ন অঞ্চলে হাইড্রোমরফিক মাটি তৈরি হয়।
১০) একটি হাইড্রোমরফিক মৃত্তিকার উদাহরণ হল- পিট মাটি।
১১) কানাডার তৈগা বনভূমি অঞ্চলে পড়সল মৃত্তিকা দেখা যায়।
১২) ডাফ-পডসল মাটির উপরের জৈব পদার্থসমৃদ্ধ আম্লিক স্তর।
১৩) মাল-পর্ণমোচী অরণ্যে মাটির জৈব স্তরটিকে মাল বলে।
১৪) রেন্ডিজিনা একটি চুনযুক্ত ক্ষারকীয় ক্যালসিমরফিক মাটি।
১৫) বৃষ্টিপাত বেশি হলে মাটির প্রকৃতি অম্ল হয়।
১৬) বৃষ্টিপাত কম হলে মাটি ক্ষারধর্মী হয়।
১৭) হিউমাস মাটির জলধারণ ক্ষমতা বৃদ্ধি করে।
১৮) হিউমাস সমৃদ্ধ মাটি কালো অথবা বাদামি হয়।
১৯) pH এর মাত্রা 7 এর কম হলে- আম্লিক মাটি।
২০) pH এর মাত্রা 7 এর বেশি হলে- ক্ষারীয় মাটি (চুন সমৃদ্ধ)।
২১) তৃণভূমি অঞ্চলের মাটি হয় ক্ষারকীয় প্রকৃতির। প্রশমিত মাটির pH এর মান - 7।
২২) বৃষ্টিপাত বেশি হলে উদ্ভিদের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় মাটিতে নাইট্রোজেন বৃদ্ধি পায়।
২৩) বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে মাটির উপরের স্তরে অ্যালুমিনিয়াম অক্সাইড সমৃদ্ধ পেডালফার মাটি সৃষ্টি হয়।
২৪) মেরু অঞ্চলের তুলনায় উষ্ণ-আর্দ্র নিরক্ষীয় অঞ্চলে মৃত্তিকা সৃষ্টির হার দ্রুত।
২৫) ল্যাটেরাইট মাটি- আর্দ্র ক্রান্তীয় জলবায়ুতে সৃষ্টি হয়।
২৬) চারনোজেম মাটি- শুষ্ক জলবায়ুতে সৃষ্টি হয়।
২৭) পডসল মাটি- শীতল নাতিশীতোষ্ণ জলবায়ুতে সৃষ্টি হয়।
২৮) গ্লে মাটি- জলাভূমিতে সৃষ্টি হয়।
২৯) কৃষ্ণ মৃত্তিকা- ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি হয়।
৩০) শারীরবৃত্তীয় শুষ্ক মাটি- সমুদ্র উপকূলে দেখা যায়।
৩১) তুন্দ্রা মৃত্তিকা- মেরু অঞ্চলে সৃষ্টি হয়।
৩২) সিরোজেম, চেস্টনাট মৃত্তিকা- মরু অঞ্চলে সৃষ্টি হয়।
৩৩) পিট ও বগ মাটি- জলাভূমিতে সৃষ্টি হয়।
৩৪) রেনজিনা মাটি- চুনাপাথর অঞ্চলে সৃষ্টি হয় ।
মন্তব্যসমূহ