স্কলারশিপের খোঁজখবর
১) এল অ্যান্ড টি বিল্ড ইন্ডিয়া স্কলারশিপ ২০২২
সিভিল ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সমাপ্তি বর্ষে পাঠরত ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে এল অ্যান্ড টি কনস্ট্রাকশন।
আবেদন করবেন: বি ই বা বি টেক-এর ফাইনাল ইয়ারের পাঠরতরা ।
স্কলারশিপ: প্রতি মাসে ১৩,৪০০ টাকা, সঙ্গে অন্যান্য সুযােগ-সুবিধা।
আবেদন: করতে হবে অনলাইনে বিশদ তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট: www.b4s.in/karma/LAB7
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ।
২) কোটাক শিক্ষা নিধি।
কোভিড-১৯ মহামারীতে পিতা-মাতা বা পরিবারের প্রধান উপার্জনকারী সদস্যের মৃত্যুর কারণে পড়াশােনা চালিয়ে যেতে অক্ষম ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেবে কোটাক এডুকেশন ফাউন্ডেশন। আবেদনকারী : প্রথম শ্রেণি থেকে ডিপ্লোমা বা স্নাতক কোর্সে পাঠরতরা আবেদন করতে পারেন। বয়স: ৬ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন: করতে হবে অনলাইনে।
ওয়েবসাইট: www.b4s.in/karma/KSFAl আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ।
৩) ইন্টার্নশিপ ফর পােস্ট-গ্র্যাজুয়েট রিসার্চ স্টুডেন্টস ২০২২-২৩
আবেদনকারী: স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, অপারেশনস রিসার্চ, ইকনমিক্স, ডেমােগ্রাফি এবং অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্সের যে-কোনও ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে পাঠরত অথবা গবেষণারত ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপের সুযােগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
ইন্টার্নশিপের সুযােগ পাওয়া যাবে কেন্দ্রের স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন মন্ত্রকে।
স্টাইপেন্ড: প্রতি মাসে সর্বাধিক ১০,০০০ টাকা।
আবেদন করতে হবে অনলাইনে। বিশদ তথ্যের জন্য দেখুন এই
ওয়েবসাইট: www.b4s.in/karma/PRS1 আবেদনের শেষ তারিখ ৩০ মার্চ।
(তথ্য সহায়তা: buddy4study)
মন্তব্যসমূহ