কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে কত বছর ধরে ভেবে এসেছিলাম আমি মাধ্যমিক পরীক্ষা দেবো মা-বাবার বকুনি শুনতে শুনতে কানের পর্দা গুলো অগোছালো হয়ে গেছে। অনেক সময় মাধ্যমিক পরীক্ষাকে কোন এক গবেষণার সাথে তুলনা করতেন, সত্যি কয়েকদিন আগে পরীক্ষা শেষ হতে খুব আনন্দ হচ্ছে আজ।
তবে সত্যি বলতে কি কারোরই লেখালিখি পড়তে ভালো লাগে না , কোন কিছু ভিডিও হলে বা অডিও হলে হয়তো খুব দ্রুত শোনে নিতে।
তবে তোমাদের জন্য এই লেখা খুব গুরুত্বপূর্ণ তোমার কাছে হয়তো মনে হচ্ছে ফ্রী ফায়ার আমার কাছে প্রাণ , আবার এটাও মনে হচ্ছে কোন সিনেমা দেখলে আজকের দিনটা ভালো লাগবে। কিন্তু সত্যি সত্যি কোন সিনেমায় পরিপূর্ণ দেখা হচ্ছে না কোথাও যেন খামতি থেকে যাচ্ছে।
এবার চলো তোমাদের জন্য দুই এক কথা বলি
সময়টাকে ভালোভাবে কাজে লাগাও দেখবে একটা দিন তোমার কাছে খুব ভালো হয়ে উঠবে।
এই সময়ে যে যে বিষয়গুলি গুরুত্ব দিলে তোমার দক্ষতা বৃদ্ধি পাবে:
🟦 কম্পিউটারের কোন ছোটখাটো কোর্স করে নিতে পারো।
🟦 কম্পিউটারের টাইপিং বিষয়টা যথেষ্ট গুরুত্ব দাও।
🟦 সাইন্স নিয়ে পড়তে চাইলে অবশ্যই চটজলদি পড়াশোনা শুরু করে দাও।
🟦 সারাদিন সকাল-সন্ধ্যা আপাতত একবার কোনো-না-কোনো মোটিভেশন গল্প
বা ভিডিও দেখ।
🟦 ইচ্ছে হলে অনেক অনেক গল্প বই পড়তে শুরু করো।
🟦 ছবি আঁকতে পারলে অবশ্যই চটজলদি ছবি আঁকতে শুরু করো।
🟦 যারা তোমার খুব প্রিয় বন্ধু কেবলমাত্র তাদের সাথে উঠাবসা কর।
🟦 সব সময় কোন না কোন প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করতে থাকো।
🟦 তুমি যা হতে চাও, তোমার জীবনের লক্ষ্য যা সেরকম কিছু ব্যর্থতার গল্প তুমি পড়তে শুরু করো।
🟦 আজ এক্ষুনি তুমি শুরু করো তোমার জীবনের ডায়েরী লেখা । যেখানে তুমি প্রত্যেকটা মুহূর্ত সময় কে কিভাবে কাজে লাগাচ্ছ তা তুমি সুন্দর করে লিখে রাখতে পারো।
🟦 পরীক্ষায় কোন কিছু ভুল করেছো এনিয়ে চিন্তা করার কোন দরকার নেই কারন যা হয়ে গেছে তা কখনও আর ফিরে পাওয়া যাবে না।
🟦 একটা কথা মনে রাখবে নদীর বড় বড় পাথর ধাক্কা লেগে লেগে গোল মসৃণ ও চকচকে মূর্তির রূপ ধারণ করে, অর্থাৎ জীবনে যতই ধাক্কা খাবে তুমি ততই সুন্দর এবং স্বয়ংসম্পূর্ণ হবে।
শুধুমাত্র তোমাদের জন্য লিখলাম ভালো লাগলে অবশ্যই চাইবো কমেন্ট এবং শেয়ার।
গল্প বই Download করুন এবং আজকেই এই গল্পগুলো পড়ে ফেলুন।
১) স্মৃতি গল্প: Download pdf
২) মুখাগ্নি গল্প : Download pdf
৩) সুতানুটি চুপ কথা গল্প: Download pdf

মন্তব্যসমূহ