দ্বাদশ শ্রেণির বাংলা সাজেশন ২০২৩
আমার বাংলা
শিক্ষক: চন্দন পন্ডা
(বাংলা স্নাতক, এম.এ, বি.এড)
🟦🟦 ভাত- মহাশ্বেতা দেবী🟦🟦
১)-বাদার ভাত খেলে তবে সে আসল বাদাটার খোঁজ পাবে একদিন ---- বাদা কাকে বলে? উদৃষ্ট ব্যক্তি এরকম মনে হওয়ার কারণ কি?
২)-দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে----কে কার প্রতি এমন আচরণ করেছিল? তার এমন আচরনের কারণ কি?
৩)-যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উচ্ছব পাগল হয়েছিল—দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উচ্ছবকে কিভাবে প্রভাবিত করে?
🟦🟦 ভারতবর্ষ- সৈয়দ মুস্তাফা সিরাজ🟦🟦
১) ভারত বর্ষ গল্প অবলম্বনে সমাজ সচেতনতার যে পরিচয় পাওয়া যায় তা গল্প অবলম্বনে উল্লেখ করো?
অথবা---সাম্প্রদায়িক বিভেদ নয় সম্প্রীতির সুরেলা ভারত বর্ষ গল্পের মূল সুর গল্প অবলম্বনে সার্থকতা বিচার করো?
২) বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে---বুড়ি কে? তার কোন অভিজ্ঞতার কথা বলা হয়েছে?
অথবা—সেই সময় এলো—কোন সময়ের কথা বলা হয়েছে?বুড়ির পরিচয় দাও?
৩) কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে—সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন?
অথবা—দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়াল চারিদিকে—প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনা পূর্ণ ঘটনার বিবরণ দাও?
৪) হঠাৎ বিকেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য -কোন দৃশ্যকে কেন অদ্ভুত বলা হয়েছে?
৫) তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য-অদ্ভুত দৃশ্যটি কি? তা অদ্ভুত কেন বিশ্লেষণ করো?
🟦রূপনারায়ণের কূলে- রবীন্দ্রনাথ ঠাকুর🟦
১) রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম—বক্তা কে?
তিনি জেগে উঠে কি দেখলেন?
অথবা—জানিলাম এ জগৎ স্বপ্ন নয়-কবি কিভাবে জানলেন এ জগৎ স্বপ্ন নয়?
২) আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন-বক্তা কে? আমৃত্যু দুঃখের তপস্যা বলতে কি বুঝিয়েছেন? সে বঞ্চনা করে না কেন?
অথবা—সে কখনো করে না
বঞ্চনা—সে বলতে কাকে বোঝানো হয়েছে? কবি কিভাবে এই ভাবনায় উপনিত হয়েছেন?
৩) চিনিলাম আপনারে—কে নিজেকে চিনলেন? তিনি কীভাবে নিজেকে চিনলেন?
৪) মৃত্যুতে সকল দেনা শোধ করিবারে—মৃত্যুতে সকল দেনা বলতে কী বোঝানো হয়েছে? কবি কিভাবে সেই দেনা শোধ করতে চেয়েছেন?
🟦ক্রন্দনরতা জননীর পাশে- মৃদুল দাশগুপ্ত🟦
১) আমি তা পারি না—কে পারে না? না পারার বেদনা কবিকে কিভাবে আলোড়িত করে?
২) ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননী কে ক্রন্দনরতা বলেছেন এই পরিস্থিতিতে কবির কি করা উচিত বলে মনে হয়েছে?
🟦(অলৌকিক)- কর্তার সিং দুগগাল🟦
১) গুরু নানকের হাতের ছাপ এতে আজও লেগে রয়েছে-গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে? এই প্রসঙ্গে ঘটনাটির বর্ণনা দাও?
২) চোখের জলটা তাদের জন্য—কাদের জন্য চোখের কে জল উৎসর্গ করেছিল? ঘটনাটির বিবরণ দাও?
🟦(পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন)- বেটোল্ট ব্রেখট🟦
১) পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাত কারা-জয়োৎসবের ভোজ কথার অর্থ কি? যারা জয়োৎসবের ভোজ বানাত তাদের প্রতি কোভিদ যে মনোভাব তার পরিচয় দাও?
আমি দেখি - শক্তি চট্টোপাধ্যায়
১) “গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি”-কবি কি দেখতে চান? কবির এমন বলার কারণ কি?
অথবা, “আরোগ্যের জন্য সবুজের ভীষণ প্রয়োজন”-কিভাবে সবুজের দ্বারা আরোগ্য সাধন হবে কবি মনে করেন?
🟦🟦(বিভাব)- (শম্ভু মিত্র)🟦🟦
১) আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক-অভাবের চিত্র বিভাব নাটক যেভাবে ধরা পড়েছে তা আলোচনা করো?
২) এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না।–জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন?
(অথবা)-এবার নিশ্চয়ই হাঁসি পাবে—কোন প্রসঙ্গে এই মন্তব্য? এই উক্তিটির তাৎপর্য উল্লেখ করো?
৩) কোথাও জীবনের খোরাক হাঁসির খোরাক নেই—বক্তা কে? বক্তার এমন মন্তব্যের কারন কি?
🟦(ছতির বদলে হাতি)- (সুভাষ মুখোপাধ্যায়)🟦
১) চেংমানের চোখ কপালে উঠল—চেংমানের কে? কেন তার চোখ কপালে উঠল?
২) আরএ রকমের প্রথা আছে—নানকার প্রথা কি? কিভাবে এই প্রথার অবসান ঘটে?
🟦🟦(হাত বাড়াও)-(সুভাষ মুখোপাধ্যায়)🟦🟦
১) সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনীদের সনাক্ত করেছে-কে, কাদের, কেন খুনী বলা হয়েছে?
২) তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো-লেখক কাকে কিভাবে, কেন সাহায্য করতে চেয়েছেন?
৩) ছুটে পালিয়ে এলাম স্টেশনে—বক্তা কে? তিনি কেন ছুটে স্টেশনে পালিয়ে এলেন?
(অথবা-) সামনা সামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম—লেখকের স্তম্ভিত হওয়ার কারণ কি?
🟦🟦( চলচ্চিত্র)🟦🟦
১) বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান লেখ?
২) বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান লেখ?
৩) বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তথ্যচিত্রের ধারা সম্পর্কে আলোচনা করো?
৪) বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান সম্পর্কে আলোচনা করো?
৫) বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সিংহের অবদান সম্পর্কে আলোচনা করো?
🟦🟦(চিত্রকলা)🟦🟦
১) চিত্রশিল্পী হিসেবে নন্দলাল বসুর অবদান লেখ?
২) বাংলা চিত্রকলায় রামকিঙ্কর বেইজের অবদান লেখ?
৩) বাংলা চিত্রকলায় যামিনী রায়ের অবদান লেখ?
৪) বাংলা চিত্রকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখ?
🟦🟦(বিজ্ঞান চর্চা)🟦🟦
১) জগদীশচন্দ্র বসু সম্পর্কে আলোচনা কর?
🟦🟦(ক্রীড়া সংস্কৃতি)🟦🟦
১) ব্রতচারীর উদ্ভাবক কে? এই খেলার গুরুত্ব আলোচনা করো?
২) ফুটবলের উদ্ভাবক কে? এই খেলার গুরুত্ব আলোচনা করো?
🟦🟦(বাক্যতত্ত্ব)🟦🟦
১) গঠনগত দিক দিয়ে বাক্যের শ্রেণীবিভাগ করো এবং প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও?
২) বাক্যের অর্থ বা ভঙ্গি গত দিক দিয়ে বাক্যের শ্রেণীবিভাগ করে উদাহরণ দাও?
🟦🟦(রুপ তত্ত্ব)🟦🟦
১) রুপ মূল কাকে বলে? রুপ মূল কে কয়টি ভাগে ভাগ করা যায় এবং উদাহরণসহ আলোচনা করো?
🟦🟦(ধ্বনিতত্ত্ব)🟦🟦
১) বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি কাকে বলে? অবিভাজ্য ধ্বনির শ্রেণীবিভাগ ও উদাহরণসহ আলোচনা করো?
🟦🟦(ভাষাতত্ত্ব)🟦🟦
১) ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে? তার যেকোনো দুটি শাখার পরিচয় দাও?
২) নাঙ্ ও পারোল কি?
৩)ভাষাবিজ্ঞানের শাখায় বহু প্রচলিত শাখা কয়টি ও কি কি সেই গুলির সম্পর্কে আলোচনা করো?
(অথবা) ----ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম উল্লেখ করে তার যেকোনো দুটি শাখার সম্পর্কে পরিচয় দাও?
🟦🟦(রচনা)🟦🟦
1) দৈনন্দিন জীবনের বিজ্ঞান
2) শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা
3) শঙ্খ ঘোষ
4) সুভাষচন্দ্র বসু
5) সৈয়দ মুস্তাফা আলী
মন্তব্যসমূহ