১) সমুদ্রস্রোতের প্রভাব লেখাে।
অথবা,
সমুদ্রস্রোতের গুরুত্ব আলােচনা করাে।
উত্তর : সমুদ্রস্রোত জলবায়ু ও মানুষের অর্থনৈতিক কাজকর্মকে বিভিন্নভাবে প্রভাবিত
করে। যেমন-
(1) জলবায়ুর ওপর প্রভাব :
(i) উষ্ণতার হ্রাসবৃদ্ধিতে :
A) উষ্ণ সমুদ্রস্রোত উচ্চঅক্ষাংশীয় অঞ্চলে উষ্ণতা বৃদ্ধি করে।
যেমন—উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত নরওয়ের উপকূলীয় অঞ্চলে উষ্ণতা বৃদ্ধি করে।
B) শীতল সমুদ্রস্রোত সংশ্লিষ্ট উপকূলীয় অঞ্চলের উষ্ণতা হ্রাস করে।
যেমন- শীতল লাব্রাডার স্রোতের প্রভাবে কানাডার পূর্ব উপকূলের উষ্ণতা হ্রাস পায়।
(ii) বৃষ্টিপাত ও তুষারপাত :
A)উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে ইংল্যান্ডের পশ্চিম উপকূলে বৃষ্টিপাত হয়।
B) অন্যদিকে শীতল বেরিং স্রোতের প্রভাবে রাশিয়ার পূর্ব উপকূলে তুষারপাত হয়।
(iii) ঝড়ঝঞ্ঝা ও কুয়াশা : উষ্ণ ও শীতল সমুদ্রস্রোতের মিলন স্থলে কুয়াশা, ঝড়-ঝঞ্জার
সৃষ্টি হয়।
(iv) মরুভূমির সৃষ্টি : ক্রান্তীয় অঞ্চলে শীতলস্রোত প্রভাবিত মহাদেশগুলির পশ্চিমাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে গিয়ে উষ্ণ মরুভূমি সৃষ্টি করে।
যেমন—কালাহারি, সােনেরান, আটাকামা প্রভৃতি মরুভূমি সৃষ্টির অন্যতম কারণ শীতলস্রোত।
(2) পরিবহন ব্যবস্থার ওপর প্রভাব :
(i) সমুদ্রস্রোতের অনুকূলে জাহাজ চলাচলের
সুবিধা হয়।
্(ii) উষ্ণ সমুদ্রস্রোত উপকূলীয় অঞলের বন্দরগুলিকে বরফযুক্ত রাখে।
(iii) শীতল স্রোতের সঙ্গে আগত হিমশৈল জাহাজ চলাচলে বাধা দেয় ও বিপদ সৃষ্টি করে।
(3) মগ্নচড়া ও মৎস্য আহরণ : শীতলস্রোতের সঙ্গে আগত বরফ উষ্ণস্রোত সংস্পর্শে গলে গিয়ে সেই সঙ্গে আসা নুড়ি, বালি, কাদা অধঃক্ষিপ্ত হয়ে অগভীর মগ্নচড়া সৃষ্টি করে। যেখানে প্ল্যাঙ্কটনের প্রাচুর্য থাকায় বিপুল পরিমাণ মৎস্যের সমাবেশ ঘটে ও বাণিজ্যিক মৎস্য আহরণ ক্ষেত্র তৈরি হয়। যেমন—উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় ক্ষেত্র।
(4) জীবজগতের ওপর প্রভাব :
(i) স্রোতের মাধ্যমে সমুদ্রজলের উয়তা নিয়ন্ত্রিত হয় যা সামুদ্রিক জীবের বসবাস নিয়ন্ত্রিত হয়।
(ii) উষ্ণ স্রোত সামুদ্রিক জীব, মাছ, প্রবাল, প্ল্যাঙ্কটন বিস্তারের আদর্শ পরিবেশ তৈরি করে।
(iii) স্রোতের উর্ধ্বমুখী প্রবাহ বা আবর্তের কারণে লবণতার পরিমাণ নির্ভর করে।
(iv) অন্যদিকে এলনিনাের প্রভাবে পেরু চিলি উপকূলে প্ল্যাঙ্কটন ও মাছের ব্যাপক ক্ষতি হয়।
মন্তব্যসমূহ