বারিমন্ডল–মাধ্যমিক ভূগোল। দশম শ্রেণির ভূগোল সাজেশন। প্রশান্ত মহাসাগরে সমুদ্রস্রোত সমূহ।দশম শ্রেণী ভূগোল | প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th Geography Suggestion
দশম শ্রেণির ভূগোল | বারিমন্ডল – প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th Geography Suggestion।
প্রশান্ত মহাসাগরে সমুদ্রস্রোত সমূহ
[শীতল স্রোত]
১) পেরু বা হামবোল্ড স্রোত: দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিমে পেরু ও চিলি উপকূল প্রবাহিত হয়।
২) কুমেরু স্রোত: কুমেরু মহাসাগর থেকে উৎপত্তি লাভ করে পশ্চিমা বায়ুর প্রভাবে পূর্ব দিকে প্রবাহিত হয়।
৩) ক্যালিফোর্নিয়া স্রোত: উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতের দক্ষিণ শাখাটি ক্যালিফোর্নিয়া উপকূল বরাবর প্রবাহিত হয়।
৪) বেরিং বা ওয়াশিয়ো স্রোত: এশিয়া ও উত্তর আমেরিকার মধ্যস্থ সংকীর্ণ বেরিং প্রণালী মধ্যে দিয়ে প্রবাহিত হয়।
[উষ্ণ স্রোত]
১) উত্তর নিরক্ষীয় স্রোত: নিরক্ষরেখার উত্তরাংশে উত্তর-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে এই স্রোত প্রবাহিত হয়।
২) দক্ষিণ নিরক্ষীয় স্রোত: দক্ষিণ-পূর্ব অয়ন বায়ুর প্রভাবে নিরক্ষরেখার দক্ষিণাংশে স্রোত প্রবাহিত হয়।
৩) নিরক্ষীয় প্রতিস্রোত: উত্তর নিরক্ষীয় ও দক্ষিণ স্রোতের মাঝ বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে এই স্রোত প্রবাহিত হয়।
৪) নিউ সাউথ ওয়েলস স্রোত: অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত নিউ সাউথ ওয়েলস।
৫) পূর্ব অস্ট্রেলীয় স্রোত: অস্ট্রেলিয়ার উত্তর উপকূল বরাবর প্রবাহিত হয়।
৬) জাপান স্রোত বা কুরোশিও স্রোত: উত্তর নিরক্ষীয় স্রোত এশিয়ার পূর্ব উপকূলে বাধা পায় উত্তরমুখী হয়ে জাপানের পূর্ব উপকূল বরাবর প্রবাহিত হয়।
মন্তব্যসমূহ