দশম শ্রেণী ভূগোল | বারিমন্ডল – প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th Geography Suggestion। 2Marks Questions
নিচের লিঙ্ক গুলির মাধ্যমে বাকি উত্তর গুলি দেখতে থাকুন: ⬇️
সংজ্ঞা: কোনাে মহাসাগরের কোনাে স্থান দিয়ে উষ্ণ স্রোত ও শীতল স্রোত পাশাপাশি প্রবাহিত হলে উষ্ণস্রোতের গাঢ় নীল ও শীতল স্রোতের গাঢ় সবুজ জল পাশাপাশি যে সীমারেখার সৃষ্টি করে,
তাকে হিমপ্রাচীর বলে।
সৃষ্টির কারণ : সমুদ্রের বিভিন্ন অংশে উষ্ণতা, লবণতা ও ঘনত্বের অনেক পার্থক্য হয়, ফলে সমুদ্রের কোনাে কোনাে অংশে দুই বিপরীতধর্মী স্রোতের মধ্যে একটি বিভাজন রেখার সৃষ্টি হয়।
বৈশিষ্ট্য:
(i) হিমপ্রাচীর বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়।
(ii) হিমপ্রাচীর খালি চোখে দেখা যায়।
(iii) হিমপ্রাচীরে উষ্ণ স্রোতের রং গাঢ় নীল, শীতল স্রোতের রং গাঢ় সবুজ।
iv) এই অঞ্চলে বিপরীতধর্মী দুই ধরনের স্রোত মিলিত হয়।
v) এই অঞ্চলে উষ্ণতার পার্থক্যের ফলে ঝড়ঝঞ্ঝা ও কুয়াশা সৃষ্টি হয়।
vi) উষ্ণ নীল জল ও শীতল সবুজ জলের সুস্পষ্ট সীমারেখা দেখা যায়।
প্রভাব: কুয়াচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয়।
উদাহরণ: আটলান্টিক মহাসাগরে নিউফাউন্ডল্যান্ডের কাছে উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোত পাশাপাশি প্রবাহিত হয়ে হিমপ্রাচীর গড়ে তুলেছে।
2)শৈবাল সাগর (Sargasso Sea) বলতে কী বোঝো?
নামকরণ: পর্তুগিজ শব্দ "Sargassum"শব্দ থেকে "Sargasso Sea"যার অর্থ "sea weeds" বা "সমুদ্রে আগাছা"।
উত্তর: কোনাে মহাসমুদ্রে কয়েকটি স্রোত ডিম্বাকারে অবস্থান করলে যে জলাবর্তের সৃষ্টি হয়, তার মধ্যবর্তী অংশে স্রোতহীন অবস্থার সৃষ্টি হলে তাকে শৈবাল সাগর বলে।
বৈশিষ্ট্য:
(i) শৈবাল সাগরের অপর নাম ‘সারগাসসা সমুদ্র’ (Sargasso Sea)।
(ii) শৈবাল সাগরের অভ্যন্তরভাগে শেওলা, ভাসমান আগাছা এবং নানা প্রকার জলজ উদ্ভিদ জন্মায়।
(iii) শৈবাল সাগর এক বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা যায়।
(iv) এর অভ্যন্তরভাগে জলের কোনাে দিকেই প্রবাহ দেখা যায় না।
ফলাফল : শৈবাল সাগরে জাহাজ চলাচল অত্যন্ত অসুবিধাজনক।
দৃষ্টান্ত: মধ্য আটলান্টিক মহাসাগরে উপসাগরীয় স্রোত, লাব্রাডর স্রোত, ক্যানারী স্রোত, উষ্ণ উত্তর
নিরক্ষীয় স্রোতর ফলে শৈবাল সাগরের সৃষ্টি করেছে।
3)মগ্নচড়া (Banks) কী?
সংজ্ঞা: উষ্ণ ও শীতল সমুদ্রস্রোতের মিলনস্থলে, শীতল সমুদ্রস্রোতের সঙ্গে প্রবাহিত হিমশৈলগুলাে উষ্ণ স্রোতের প্রভাবে গলে যায় এবং এর সঙ্গে আগত নুড়ি, বালি, কঁকর ও উদ্ভিদ মহীসােপান অঞ্চলে সঞ্চয়ে (Deposition) যে স্তুপ গঠিত হয়, তাকে মগ্নচড়া বলে।
দৃষ্টান্ত: উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোতের মিলনস্থলে অবস্থিত বিখ্যাত গ্র্যান্ড ব্যাঙ্ক, জর্জেস ব্যাঙ্ক মগ্নচড়া দেখা যায়।
প্রভাব:
i) এই অঞ্চলে প্রচুর প্ল্যাংকটন দেখা যায়।
ii) এই অঞ্চলগুলি মৎস্য শিকারের আদর্শ স্থান।
iii) অঞ্চলগুলির গভীরতা কমে যাওয়ায় মৎস্য বিকাশের আদর্শ কেন্দ্র।
4) নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সারাবছর হয় কেন?
উত্তর: নিউফাউন্ডল্যান্ড দ্বীপ কানাডার পূর্বে উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
i) কুয়াশা সৃষ্টির কারণ: নিউফাউন্ডল্যান্ড দ্বীপের পূর্ব উপকূল বরাবর উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোতের মিলন ঘটেছে। উষ্ণ স্রোত এর জলীয় বাষ্পপূর্ণ বায়ু ও শীতল স্রোতের শীতল ও শুষ্ক বায়ু মিলনের ফলে উষ্ণ বায়ু ঘনীভূত হয়ে কুয়াশা সৃষ্টি করে।
ii) ঝড়ঝঞ্ঝা সৃষ্টির কারণ: নিউফাউন্ডল্যান্ড উপকূলে অঞ্চলে উষ্ণ উপসাগরীয় স্রোতের উষ্ণ বায়ু ও শীতল ল্যাব্রাডর স্রোতের শীতল বায়ু পরস্পর মুখোমুখি সীমান্তবর্তী হওয়ায় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়।
5) নিউফাউন্ডল্যান্ড এর কাছে মগ্নচড়ার সৃষ্টি হয়েছে কেন?
উত্তর: আটলান্টিক মহাসাগরে অবস্থিত নিউফাউন্ডল্যান্ড দ্বীপটি কানাডার পূর্বে অবস্থিত।
মগ্নচড়া সৃষ্টির কারণ:
i) নিউফাউন্ডল্যান্ড দ্বীপের পাশ দিয়ে প্রবাহিত দুটি বিপরীত স্রোত উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোতের মিলন সৃষ্টি হয়।
ii) শীতল ল্যাব্রাডর স্রোতের ভাসমান হিমশৈল উষ্ণ উপসাগরীয় স্রোত এর ফলে গলে যায়, হিমশৈল থাকা নুড়ি,কাকুর,বালি প্রভৃতি সমুদ্রবক্ষে জমা হয় একসময় অগভীর মগ্নচড়ার সৃষ্টি করে।
6) গ্র্যান্ডব্যাঙ্ক মৎস্য চাষের জন্য অনুকূল কেন?
উত্তর: আটলান্টিক মহাসাগরে অবস্থিত নিউফাউন্ডল্যান্ড দ্বীপের দক্ষিণ-পূর্বদিকে শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলিত স্থলে অবস্থিত।
গ্র্যান্ডব্যাঙ্ক মৎস্যকেন্দ্র গড়ে ওঠার কারণ:
i) গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া আয়তন 96 হাজার বর্গ কিমি। সমুদ্র জলের গভীরতা খুব কম প্রায় 90 মিটার।
ii) এই অঞ্চলের নাতিশীতোষ্ণ জলবায়ু মৎস্য বৃদ্ধির ক্ষেত্রে অনুকূল ও ও সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ সহায়ক।
iii) এই এলাকায় উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে খুব প্ল্যাংকটন জন্মায় এর ফলে বিভিন্ন সামুদ্রিক মাছ ভিড় করে।
iv) নিউফাউন্ডল্যান্ডে কৃষিকাজ অনুকূল না হওয়ায় অধিবাসীরা মৎস্য শিকারকে পেশা হিসেবে গ্রহণ করে।
এই উপযুক্ত কারণগুলির ফলে গ্র্যান্ডব্যাঙ্ককে মৎস্য ক্ষেত্র বিকাশ ঘটেছে।
7) "Grand Bank" বলতে কী বোঝো?
সংজ্ঞা: আটলান্টিক মহাসাগরে নিউফাউন্ডল্যান্ডের দক্ষিণ-পূর্বাংশে অবস্থিত সামুদ্রিক মগ্নচড়াকে গ্র্যান্ড ব্যাংক বলে।
বৈশিষ্ট্য:
১) প্রকৃতি: গ্র্যান্ড ব্যাংক হল একটি মগ্নচড়া যা মূলত সামুদ্রিক অপক্ষেপ এর ফলে সৃষ্টি হয়।
২) বিস্তৃতি: গ্র্যান্ড ব্যাংক পূর্ব-পশ্চিমে ৫০০ কিমি দীর্ঘ উত্তর দক্ষিণে ৩০০ কিমি দীর্ঘ অঞ্চল জুড়ে অবস্থিত।
৩) গভীরতা: গ্র্যান্ড ব্যাংক এর জলের গভীরতা প্রায় ৫০ ফ্যাদম।
৪) বাণিজ্যিক মৎস্য ক্ষেত্রের বিকাশ: এই অঞ্চলে নাতিশীতোষ্ণ জলবায়ু এবং প্ল্যাংকটন প্রাচুর্যের জন্য প্রচুর পরিমাণ সামুদ্রিক মৎস্য পাওয়া যায়।
মন্তব্যসমূহ