নদ-নদী
(দশম শ্রেণীর প্রশ্ন পত্রের এক কথায় উত্তর এর বেশ কিছু প্রশ্ন)
১) দোয়াব কী?
*উত্তর*:-দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে।
২) নদী প্রবাহ পরিমাপের একক কে কি বলে?
*উত্তর*:-কিউসেক/কিউমেক
৩) পৃথিবীর বৃহত্তম গভীরতম গিরিখাতের নাম লেখ?
*উত্তর*:-বৃহত্তম— গ্র্যান্ড ক্যানিয়ন, গভীরতম—পেরুর কলকা নদীর গিরিখাত।
৪) পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?
*উত্তর*:-আ্যঞ্জেল জলপ্রপাত।
৫) ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
*উত্তর*:-যোগ বা গেরসোপ্পা জলপ্রপাত।
৬) পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
*উত্তর*:-নীলনদ।
৭) কোন নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়?
*উত্তর*:-মিসিসিপি-মিসৌরি নদীর বদ্বীপ।
৮) পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ বা চর কোনটি?
*উত্তর*:-ব্রহ্মপুত্র নদের মাজুলী বালুচর।
৯) কোন নদীতে পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি দেখা যায়?
*উত্তর*:-ওব নদীর মোহনায়।
১০) পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
*উত্তর*:-গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ।
১১) একটি ধনুকআকৃতির বদ্বীপ এর উদাহরণ দাও?
*উত্তর*:-নীলনদের বদ্বীপ।
১২) দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমি কে কি বলে?
*উত্তর*:-জলবিভাজিকা।
১৩) ক্যানিয়ন কি?
*উত্তর*:-শুষ্ক অঞ্চলে গিরিখাতকে ক্যানিয়ন বলে।
১৪) ধারণ অববাহিকা কাকে বলে?
*উত্তর*:-উচ্চভূমি অংশে নদী যত টুকু অঞ্চল আধিকার করে তাকে ধারণ অববাহিকা বলে।
মন্তব্যসমূহ