মাধ্যমিক এর সম্ভাব্য কয়েকটি উল্লেখযোগ্য শর্ট প্রশ্ন তোমাদের জন্য আমাদের নিবেদন।
বহির্জাত প্রক্রিয়া সমূহ (হিমবাহ ক্ষয় এবং সঞ্চয় করে গঠিত ভূমিরূপ থেকে কয়েকটি উল্লেখযোগ্য প্রশ্ন)
১) দুটি করির মধ্যবর্তী উঁচু টিলা কে কি বলে?
*উত্তর* :-এরিটি
২) ক্রেভাস কি?
উত্তর:-হিমাবাহ এর ঘর্ষণে পাহাড়ের গায়ে যে ফাটল সৃষ্টি হয় তাকে ক্রিভাস বলে।
৩) সার্ক এর অপর নাম গুলি কি কি?
*উত্তর*:-করি, কার, বটন।
৪) করি হ্রদ কে কি বলে?
*উত্তর*:-টার্ন।
৫) ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ দাও?
*উত্তর*:-হিমালয়ের নীলকন্ঠ শৃঙ্গ।
৬) শিমু সিঁড়ির মধ্যে হিমবাহ গলা জল জমেছে হ্রদের সৃষ্টি হয় তাকে কি বলে?
*উত্তর*:-প্যাটারনোস্টার হ্রদ।
৭) হিমবাহ সৃষ্ট উপত্যকার আকৃতি কেমন হয়?
*উত্তর*:-ইংরেজির u আকৃতির।
৮) অনেকগুলি গ্রাম নিয়ে পালা বালি গঠিত হলে তাদের কি বলে?
*উত্তর*:-basket of eggs relief বা ডিম ভর্তি ঝুড়ি।
৯) রোজেন গ্রাবরেখা কাকে বলে?
*উত্তর*:-হিমবাহ সঞ্চয় অঞ্চলে একে অপরের উপর সঞ্চিত গ্রাবরেখা কে রোজেন গ্রাবরেখা বলে।
১০) বহিঃবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে?
*উত্তর*:-ভ্যালি ট্রেন।
(বহির্জাত প্রক্রিয়া সমূহ)
বায়ু ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ থেকে কয়েকটি উল্লেখযোগ্য প্রশ্ন।
১) রাজস্থানের চলমান বালিয়াড়ি কে কি বলে?
*উত্তর*:-ধ্রিয়ান।
২) ভারতের লবণাক্ত হ্রদ কি নামে পরিচিত?
*উত্তর*:-ধান্দ।
৩) বায়ুর কার্যের ফলে সৃষ্ট গর্ত গুলোকে কি বলে?
*উত্তর*:-ধান্দ।
৪) অর্ধ চাঁদের মত গঠিত বালিয়াড়ি কে কি বলে?
*উত্তর*:-বার্খান
৫) লোয়েল শব্দের অর্থ কি?
*উত্তর*:-স্থানচ্যুত অংশ।
৬) সাপের মতো আঁকাবাঁকা বালিয়াড়ি কে কি বলে?
*উত্তর*:-আকলে বালিয়াড়ি।
৭) হামাদা কী?
*উত্তর*:-শিলা দ্বারা গঠিত মরুভূমিকে সাহারায় হামাদা বলে।
৮) রেগ বা সেরির কি?
*উত্তর*:-বড় বড় শিলার মন্ড দিয়ে গঠিত মরুভূমিকে রেগ বা সেরির বলে।
৯) আর্গ বা কুম কি?
*উত্তর*:-সূক্ষ্ম বালুকাময় মরুভূমিকে সাহারায় কুম বলে।
১০) বলসোন কি?
*উত্তর*:-মরু অঞ্চলে বাজাদার নিচের অংশে সৃষ্ট রাতকে মেক্রিকোতে
বোলসন বলে।
১১) পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি?
*উত্তর*:-আফ্রিকার সাহারা।
১২) গ্রেট গ্রীন ওয়াল কি?
*উত্তর*:-সাহারা মরুভূমির সম্প্রসারণ কে রোধ করতে প্রান্তভাগে যে বনভূমির সৃষ্টি করা হয়।
১৩) গাসি কি?
*উত্তর*:-দুটি সিংহ বালিয়াড়ির মধ্যবর্তী বালি হীন করিডর কে গাছি বলে।
১৪) ওয়াদি কি?
*উত্তর*:-মরু অঞ্চলের ক্ষণস্থায়ী নদীখাত গুলোকে ওয়াদি বলে।
১৫) নিভিল কি?
*উত্তর*:-ইয়ারদাং তীক্ষ্ণ হলে তাকে নিভিল বলে।
১৬) ইনসেলবার্জ কি?
*উত্তর*:-মরু অঞ্চলের ক্ষয় প্রতিরোধ কারী টিলাকে ইনসেলবার্জ বলে।
১৭) একটি তির্যক বালিয়াড়ি উদাহরণ?
*উত্তর*:-বার্খান।
১৮) একটি অনুদৈর্ঘ্য বালিয়াড়ির উদাহরণ?
*উত্তর*:-সিফ।
১৯) কেরালার মালাবার উপকূলের বালিয়াড়ি কে স্থানীয় ভাষায় কি বলে?
*উত্তর* :-টেরিস বা থেরিস।
মন্তব্যসমূহ