∆ ভারতে নির্মীয়মান ইস্পাত কারখানা গুলির নাম করো ?
উত্তর:-কর্নাটকের বিজয়নগর, ওড়িশার দ্বৈতারী, চমখন্ড।
∆ ভারতের কয়েকটি সংকর ইস্পাত কারখানার নাম করো ?
উত্তর:- কর্নাটকের ভদ্রাবাতি, পশ্চিমবঙ্গের দুর্গাপুর, তামিলনাড়ুর সালেম।
∆ ভারত কোন কোন দেশ থেকে উন্নত মানের ইস্পাত আমদানি করে?
উত্তর:-আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটিশ যুক্তরাজ্য, জার্মানি, পোল্যান্ড প্রভৃতি দেশ থেকে ভারত উন্নত মানের ইস্পাত আমদানি করে।
∆ ভারত কোন কোন দেশে লোহাপিন্ড রপ্তানি করে থাকে?
উত্তর:-শ্রীলংকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মায়ানমার প্রভৃতি দেশে ভারতীয় লোহা পিণ্ড রপ্তানি করে থাকে।
∆ বর্তমানে ভারতে কোথায় কোথায় বৃহদায়তন মিশ্র ইস্পাত কারখানা আছে?
উত্তর:-বর্তমানে ভারতের মোট তিনটি বৃহদায়তন মিশ্র ইস্পাত কারখানা আছে এগুলি হল—
১)পশ্চিমবঙ্গের দুর্গাপুর, ২)কর্নাটকের ভদ্রাবতী, ৩)তামিলনাড়ুর সালেম।
∆ লোহা ইস্পাত শিল্প কেন্দ্র বলতে কী বোঝো?
উত্তর:-লোহা ইস্পাত শিল্প কেন্দ্র বলতে বিভিন্ন ধরনের লোহা ইস্পাত কেন্দ্র, সংকর ইস্পাত কেন্দ্র, মিনি ইস্পাত কারখানা, ফাউন্ড্রি স্পঞ্জ লোহা কারখানা প্রভৃতি বোঝায়।
∆ ভারতের সংকর ইস্পাত উৎপাদন এর উল্লেখযোগ্য কেন্দ্র গুলির নাম করো?
উত্তর:-পশ্চিমবঙ্গের দুর্গাপুর, কর্নাটকের ভদ্রাবতী, তামিলনাড়ু সালেম।
∆ SAIL এর অধীন লোহা ও ইস্পাত কারখানা গুলির নাম কি?
উত্তর:-দুর্গাপুর, রাউরকেল্লা, ভিলাই, বোকারো, কুলটি বানপুর।
∆ ইঞ্জিনিয়ারিং বা পূর্ত শিল্প কাকে বলে ? ইহা কয় প্রকার ও কি কি?
উত্তর:-যে সকল শিল্পের বিভিন্ন শিল্পের প্রয়োজনীয় ছোট-বড় যন্ত্রপাতি, যানবাহন ও বৈদ্যুতিক যন্ত্রপাতি উৎপন্ন হয় তাদের ইঞ্জিনিয়ারিং শিল্প বলে।
∆ ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে উদাহরণ দাও?
উত্তর:-বাড়ি ইঞ্জিনিয়ারিং শিল্প যে ইঞ্জিনিয়ারিং শিল্পের বৃহদায়তন শিল্পের যন্ত্রপাতি, ভারী বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও যানবাহন তৈরি হয় তাকে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলে।
উদাহরণ:-জেনারেটর, ট্রাক্টর, মোটরগাড়ি, রেল ইঞ্জিন, প্রভৃতি নির্মাণ শিল্প ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের অন্তর্গত।
∆ হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? উদাহরণ দাও?
উত্তর:-যে ইঞ্জিনিয়ারিং শিল্প ও ক্ষুদ্র শিল্পের যন্ত্রপাতি তৈরি করা হয় তাকে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প বলে।
যেমন—সূক্ষ্ম বৈজ্ঞানিক যন্ত্রপাতি, টি.ভি, রেডিও, ক্যামেরা, ঘড়ি, পাখা প্রভৃতি যন্ত্রপাতি নির্মাণশিল্প হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের অন্তর্গত।
∆ কয়েকটি হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র ও শিল্পীর নাম করো?
উত্তর:- ১) কয়েকটি হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প ব্যাঙ্গালোরে ও শ্রীনগরে হিন্দুস্তান মেশিন টুল এর কারখানায় ঘড়ি তৈরি হয়।
২) কলকাতার যাদবপুরে অবস্থিত ন্যাশনাল ইন্সট্রুমেন্ট লিমিটেড কারখানার ক্যামেরা, জরিপ ও আকার যন্ত্রপাতি তৈরি হয়।
৩) পশ্চিমবঙ্গের দুর্গাপুরে চশমার কাচ তৈরির কারখানা আছে।
৪) রাজস্থানের কোটাতে ইন্সট্রুমেন্টেশন লিমিটেড সূক্ষ্ম বৈজ্ঞানিক যন্ত্রপাতি তৈরি করে।
৫) হায়দ্রাবাদের ইলেকট্রনিক্স লিমিটেড সূক্ষ্ম বৈজ্ঞানিক টি.ভি. কম্পিউটার প্রভৃতি বহু সূক্ষ্ম যন্ত্রাংশ তৈরি হয়।
∆ ভারতের কয়েকটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র ও শিল্পের নাম করো?
উত্তর:-
১) চিত্তরঞ্জন (পশ্চিমবঙ্গ) এখানে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে।
২) পেরাম্বুর (তামিলনাড়ু) এখানে ভারতের বৃহত্তম যাত্রীবাহী রেল বগি তৈরীর কারখানা আছে।
৩) গুরগাঁও (হরিয়ানা) ভারতের বৃহত্তম মোটর গাড়ি তৈরির কারখানা আছে।
∆ ভারতের কয়েকটি জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম করো?
উত্তর:-
১) অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম,
২) পশ্চিমবঙ্গের কলকাতার গার্ডেনরিচ,
৩) কেরালার কোচি,
৪) মুম্বাই।
∆ ভারতের কয়েকটি পেট্রোরাসায়নিক শিল্প কেন্দ্রের নাম করো?
উত্তর:-
১) গুজরাটের “ভাদোদরা”,
২) পশ্চিমবঙ্গের “হলদিয়া”,
৩) অসমের “বঙ্গাইগাও”,
৪) তামিলনাড়ুর “চেন্নাই”।
∆ ভারতের পশ্চিম অঞ্চলের কয়েকটি পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্রের নাম করো?
উত্তর:-
১)মহারাষ্ট্রের ট্রম্বে, থানে,
২)গুজরাটের কয়ালী, হাজিরা, ভাদোদরা, জামনগর ও দাহেজ।
∆ভারতের কয়েকটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রের নাম করো?
উত্তর:-পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন, ঝাড়খণ্ডের জামশেদপুর, উত্তরপ্রদেশের বারানসি।
∆ ভারতে কয়েকটি বিমানপোত নির্মাণ কেন্দ্রের নাম করো?
উত্তর:-কর্নাটকের ব্যাঙ্গালোর, উত্তরপ্রদেশের কানপুর, মহারাষ্ট্রের নাসিক, অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ।
মন্তব্যসমূহ