ভূমিরূপ প্রক্রিয়া (প্রথম অধ্যায়) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | ভূমিরূপ প্রক্রিয়া (প্রথম অধ্যায়) – দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন | HS Class 12 Geography Suggestion .
Short question answer : 1 / 2 Mark's
1. আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়কে একত্রে কি বলে?
Ans: নগ্নীভবন
2. বহির্জাত প্রক্রিয়াগুলির শক্তির উৎস কি?
Ans: সূর্য
3. আবহবিকার একটি কি ধরনের প্রক্রিয়া?
Ans: স্থানিক প্রক্রিয়া
4. 'Grade' কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
Ans: G.K Gilbert
5. 'Gradation' কথাটি প্রথম কে ব্যবহার করেন?
Ans: চেম্বারলিন ও স্যালিশবারি
6. বহির্জাত প্রক্রিয়ায় শক্তিগুলির নাম কি?
Ans: নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, ভৌম জল, সুনামি
7. বহির্জাত প্রক্রিয়া গুলি কি ধরনের কার্য ?
করে?
Ans: অত্যন্ত ধীর প্রক্রিয়া
8. পাহাড়ের ঢালে স্ক্রী বা ট্যালাস গঠনে কোন প্রক্রিয়া সক্রিয় কার্য করে?
Ans: আবহবিকার
9. আরোহন ও অবরোহণ এর মিলিত পর্যায় কে কি বলে ?
Ans: পর্যায়ন
10. "টর" কোন ধরনের শিলায় দেখা যায়?
Ans: গ্রানাইট
11. ট্যালাস ভূমিরূপ কোন অঞ্চলে বেশি দেখা যায়?
Ans: পার্বত্য অঞ্চলে
12. অবরোহন প্রক্রিয়ার ফল কোনগুলি?
Ans: ট্যালাস ভূমিরূপ, নগ্নীভবন
13. আরোহন প্রক্রিয়ার ফল কোনগুলি?
Ans: বদ্বীপ, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ
14. ভু সাদৃশ্য সৃষ্টির উপাদানগুলি কি কি?
Ans: নদী, হিমবাহ, বায়ু, ভৌম জল, আবহবিকার, সমুদ্র তরঙ্গ ইত্যাদি।
15. আবহবিকার কাকে বলে?
Ans: যে প্রক্রিয়ায় আবহাওয়া বিভিন্ন উপাদানের দ্বারা শিলা চূর্ণ-বিচূর্ণ হয়ে উৎস স্থলে সঞ্চিত হয় তাকে আবহবিকার বলে।
16. ক্ষয়ীভবন কাকে বলে?
Ans: বিভিন্ন প্রাকৃতিক শক্তির ঘাত প্রতিঘাতে যখন শিলা ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয় এবং অন্যত্র পরিবাহিত হয় তখন তাকে ক্ষয়ীভবন বলে।
17. স্ক্রী বা ট্যালাস কাকে বলে?
Ans: তুহিন খন্ডীকরণ এর প্রভাবে উৎপন্ন কোন যুক্ত শিলা কনা পর্বতের গায়ে ও পাদদেশে জমা হয়ে যে নুড়িক্ষেত্র গড়ে ওঠে তাকে স্ক্রি বা ট্যালাস বলে।
18. বহির্জাত প্রক্রিয়া কাকে বলে?
Ans: যে প্রক্রিয়া দ্বারা বিভিন্ন বহির্জাত প্রাকৃতিক শক্তিগুলি দীর্ঘকাল ধরে ক্রিয়াশীল থেকে ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটায়, সেই প্রক্রিয়াকে বহির্জাত প্রক্রিয়া বলে।
19. ভূ সাদৃশ্য কি ?
Ans:
সংঙ্গা: পর্বত, পাহাড়, মালভূমি বা সমভূমির গায়ে আঁচড় বা নকশা কেটে তৈরি বিভিন্ন ছোট ছোট ভূমিরূপ কে সাদৃশ্য বলে।
প্রক্রিয়া:- বহির্জাত শক্তির প্রভাবে (নদী,হিমাবাহ, বায়ু, ভৌম জল) ভূমির পরিবর্তন ঘটে।
20. অবরোহন কাকে বলে?
Ans:
সংঙ্গা : কোন একটি নির্দিষ্ট অঞ্চলে বহির্জাত শক্তির প্রভাবে ভূমির ক্ষয়কার্য চলতে থাকে ফলে ক্রমাগত ভূমি অবনত হতে থাকে এই অবনমিত প্রক্রিয়াকে অবরোহন বলে।
বৈশিষ্ট্য: A. ভূমির উচ্চতা হ্রাস পায়
B. ভূমি অবতল প্রকৃতির হয়
C. ভূমির ক্ষয়কার্য গতিশীল হয়
21. আরোহন কাকে বলে?
Ans: কোন একটি নির্দিষ্ট অঞ্চলে বহির্জাত শক্তির প্রভাবে ভূমির সঞ্চয় কার্য চলতে থাকে ফলে ক্রমাগত ভূমির উচ্চতা বৃদ্ধি পায় এই প্রক্রিয়াকে আরোহন বলে।
22. পর্যায়ন কাকে বলে ?
Ans: প্রবক্তা:- G.K Gilbert সর্বপ্রথম ' grade ' শব্দটি ব্যবহার করেন 1876 খ্রিস্টাব্দে।
পরবর্তীকালে চেম্বারলিন , স্যালিশবারি 1904 খ্রিস্টাব্দে পর্যায়ন শব্দটি ব্যবহার করেন।
সংজ্ঞা:- যে প্রক্রিয়ার মাধ্যমে কোন উঁচু-নিচু ভূমিরূপ সমতল ভূমিতে পরিণত হয় তাকে পর্যায়ন বলে।
বৈশিষ্ট্য:
১) আরোহন ও অবরোহন মিলিত পর্যায়ন
২) সমতল ভূমি।
৩) ক্ষয় ও সঞ্চয়ের মিলিত কার্য।
23. "TORS" বা "ক্যাসল কাপিজ" বলতে কী বোঝো?
Ans: আগ্নেয় শিলার উৎভেদি অংশ যদি ভূমিরূপের ক্ষয়ের ফলে ধীরে ধীরে উন্মুক্ত হয় তখন তাকে টর বা ক্যাসল কাপিজ বলে।
24. কালিকরণ কাকে বলে?
Ans: উপকূল বরাবর পর্যায়ক্রমে জোয়ার ভাটার ফলে শিলা যখন ক্রমান্বয়ে আর্দ্র ও শুষ্ক হয়ে ফেটে যায় তখন তাকে কালিকরণ বলে।
25.সিটিং কি?
Ans: শীতপ্রধান অঞ্চলে ভূমিরূপের উপর সঞ্চিত বিপুল পরিমাণে বরফের স্তূপ অপসারিত হলে নিচের শিলাস্তরের চাপ হ্রাস পায় হলে শিলা প্রসারিত হয়ে খন্ড বিখন্ড হয়ে যায় একে সিটিং বলে।
মন্তব্যসমূহ