বারিমন্ডল মাধ্যমিক ভূগোল। দশম শ্রেণির ভূগোল সাজেশন। আটলান্টিক মহাসাগরে সমুদ্রস্রোত সমূহ। প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th Geography Suggestion
বারিমন্ডল মাধ্যমিক ভূগোল। দশম শ্রেণির ভূগোল সাজেশন। আটলান্টিক মহাসাগরে সমুদ্রস্রোত সমূহ। প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th Geography Suggestion
আটলান্টিক মহাসাগরের সমুদ্রস্রোত সমূহ:
[উষ্ণ স্রোত]✓
১) উত্তর নিরক্ষীয় স্রোত: নিরক্ষরেখার উত্তরে, নিরক্ষরেখার প্রায় সমান্তরালে প্রবাহিত হয়।
২) দক্ষিণ নিরক্ষীয় স্রোত: নিরক্ষরেখার দক্ষিনে, নিরক্ষরেখার প্রায় সমান্তরালে প্রবাহিত হয়।
৩) নিরক্ষীয় প্রতিস্রোত: উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত নিরক্ষরেখা বরাবর পূর্ব থেকে পশ্চিমে অগ্রসর হয়।
৪) ব্রাজিল স্রোত: ব্রাজিলের পূর্ব উপকূল বরাবর এই স্রোত প্রবাহিত হয়।
৫) উপসাগরীয় স্রোত: নিরক্ষরেখার উত্তরে উত্তর দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মিলিত স্রোত শাখা ক্যারিবিয়ান সাগর অতিক্রম করে মেক্সিকো উপসাগরে প্রবেশ করে এবং ফ্লোরিডা প্রণালী মধ্যে দিয়ে উত্তর আটলান্টিকের মধ্যভাগে পৌঁছায়।
৬) উত্তর আটলান্টিক স্রোত: উত্তর-পশ্চিম ইউরোপের পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত হয়।
[শীতল স্রোত] ✓
১) কুমেরু স্রোত: কুমেরু সাগরকে ঘিরে পূর্ব দিকে প্রবাহিত হয়।
২) ফকল্যান্ড স্রোত: দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল বরাবর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ পাশ দিয়ে উত্তর দিকে প্রবাহিত হয়।
৩) বেঙ্গুয়েলা স্রোত: আফ্রিকার দক্ষিণ-পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত হয়।
৪) ক্যানারি স্রোত: পর্তুগাল উপকূল দিয়ে উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়।
৫) ল্যাব্রাডর স্রোত: গ্রীনল্যান্ডের পশ্চিম উপকূল বরাবর দক্ষিণে প্রবাহিত হয়।
৬) ইরমিঙ্গার স্রোত: গ্রীনল্যান্ডের পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত হয়।
মন্তব্যসমূহ