সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দশম শ্রেণী ভূগোল | বারিমন্ডল –জোয়ার ও ভাটা | WBBSE Class 10th Geography Suggestion

দশম শ্রেণী ভূগোল | বারিমন্ডল – জোয়ার ও ভাটা | WBBSE            Class 10th Geography Suggestion

               এক নজরে 

১) প্রধানতঃ চাঁদের আকর্ষণে জোয়ার-ভাটার সৃষ্টি হয়।

২) চাঁদের আকর্ষণের দিকে যে জোয়ার হয়, তাকে মুখ্য জোয়ার এবং এর বিপরীত প্রান্তে যে জোয়ার হয়, তাকে গৌণ জোয়ার বলে।

৩) চাঁদের আকর্ষণের ফলে যে জোয়ারের সৃষ্টি হয়, তাকে চান্দ্র জোয়ার এবং সূর্যের আকর্ষণের ফলে যে জোয়ারের সৃষ্টি হয়, তাকে সৌর জোয়ার বলে।

৪) পৃথিবীর প্রতিটি স্থানে দিনে দু'বার জোয়ার ও দু'বার ভাঁটা হয়।

৫) দু’টি মুখ্য জোয়ার বা গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ২৪ ঘণ্টা ৫২ মিনিট।

৬) একটি মুখ্য জোয়ার/গৌণ জোয়ার ও একটি গৌণ জোয়ার/মুখ্য জোয়ারের মধ্যে সময়ের  ব্যবধান ১২ ঘণ্টা ২৬ মিনিট।

৭) পৃথিবীর প্রতিটি স্থানে ভাটার সময়ের ব্যবধান ৬ ঘন্টা ১৩ মিনিট।

৮) অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। এরূপ অবস্থানকে সিজিগি বলে।

৯) প্রতি ১৫ দিন অন্তর ভরা জোয়ার বা তেজ কটাল ঘটে।

১০) অমাবস্যা তিথিতে পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ একই সরলরেখায় অবস্থান করে।

১১) পূর্ণিমা তিথিতে চাঁদ ও সূর্যের মাঝখানে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে।

১২) কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা জোয়ার বা মরা কটাল হয়।

১৩) পশ্চিমবঙ্গে ভাগীরথী-হুগলী নদী, চীনের ইয়াংসি নদী, ব্রাজিলের আমাজন নদী, ইংল্যণ্ডের ,টেমস নদী প্রভৃতিতে জোয়ার-ভাটা দেখা যায়।

        অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 


[১] জোয়ার-ভাটা খেলে এরূপ একটি নদীর নাম লেখ ?

উঃ হুগলী নদী।

[২] পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?

উঃ ৩ লক্ষ ৮৪ হাজার কি.মি.।

[৩] জোয়ার ভাটা সৃষ্টির মূল কারণ কি?

উঃ চাঁদ ও সূর্যের আকর্ষণ।

[s] চান্দ্র জোয়ার ও সৌর জোয়ার বলতে কি বােঝ?

উঃ চাদের আকর্ষণে যে জোয়ার হয় তাকে চান্দ্র জোয়ার এবং সূর্যের আকর্ষণে যে জোয়ার হয় তাকে সৌর জোয়ার বলে।

[5] দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত?

উঃ ২৪ ঘণ্টা ৫২ মিনিট।

[৬] দিনে ক'বার জোয়ার-ভাটা হয় ?

উঃ দু’বার জোয়ার ও দু’বার ভাটা।

[৭] দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত?

উঃ ১২ ঘণ্টা ২৬ মিনিট।

[৮] সিজিগি বলতে কি বােঝ?

উঃ পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করলে প্রবল জোয়ার ও প্রবল ভাটার সৃষ্টি হয়।  এরূপ অবস্থাকে সিজিগি বলে।

[৯] কোন্ তিথিতে তেজকটাল হয়?

উঃ অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে।

[১০] কোন্ তিথিতে মরা কটাল হয়?

উ: অষ্টমী তিথিতে।

১) জোয়ার-ভাটা :

প্রতিদিন নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর সাগর-মহাসাগরের জল এক জায়গায় ফুলে ওঠে বা স্ফীত হয় এবং অন্য জায়গায় জল ধীরে ধীরে নিচে নেমে যায় বা অবনমিত হয়। জলের এই ফুলে ওঠাকে জোয়ার বলে এবং নিচে নেমে যাওয়াকে বলে ভাটা

২) জোয়ার-ভাটা সৃষ্টির কারণ :

প্রধানতঃ দু’টি কারণে জোয়ার-ভাটার সৃষ্টি হয়। এগুলি হল—
[১] চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব
[২] পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিগ বল।

 [১] চাঁদ ও সূর্যের মহাকর্ষশক্তির প্রভাব:

মহাকর্ষ সূত্র অনুযায়ী ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র প্রভৃতি প্রতিটি জ্যোতিষ্ক পরস্পরকে আকর্ষণ করে। তাই, এর প্রভাবে সূর্য ও চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে।  কিন্তু পৃথিবীর ওপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বল বেশি হয়। কারণ সূর্যের ভর অপেক্ষা চাঁদের ভর অনেক কম (চাঁদ অপেক্ষা সূর্য প্রায় ২৬০ লক্ষ গুণ বড়) হলেও চাঁদ সূর্য অপেক্ষা পৃথিবীর অনেক নিকটে অবস্থিত (পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩ লক্ষ ৪৮ হাজার কি.মি. ও পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ১৫ কোটি কি.মি.)। তাই, সমুদ্রের জল তরল বলে চাঁদের আকর্ষণেই প্রধানতঃ সমুদ্রের জল ফুলে ওঠে ও জোয়ার হয়। সূর্যের আকর্ষণে জোয়ার তত প্রবল হয় না। চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থিত হলে চাঁদ ও সূর্য উভয়ের আকর্ষণে জোয়ার অত্যন্ত প্রবল হয়।

[২] পৃথিবীর আবর্তনের ফলে কেন্দ্রাতিগ বল:

পৃথিবী নিজ মেরুরেখার চারদিকে অনবরত আবর্তন করে বলে কেন্দ্রাতিগ বল বা বিকর্ষণ শক্তির সৃষ্টি হয়। এই কেন্দ্রাতিগ বলের প্রভাবে পৃথিবীর প্রতিটি অনুই মহাকর্ষশক্তির বিপরীত দিকে বিকর্ষিত হয় বা ছিটকে যায়।তাই, পৃথিবীর কেন্দ্রাতিগ বলের প্রভাবে যেখানে মহাকর্ষ শক্তির প্রভাবে জোয়ারের সৃষ্টি হয়, তার বিপরীত দিকে সমুদ্রের জল বিক্ষিপ্ত হয়েও জোয়ারের সৃষ্টি করে।

৩) জোয়ার-ভাটার ফলাফল 

[১] অগভীর নদীতে জোয়ারের সময় বড় বড় সামুদ্রিক জাহাজ সহজেই নদীর অভ্যন্তরে প্রবেশ করতে পারে। 

দৃষ্টান্ত: ভাগীরথী-হুগলী নদীর মধ্যে দিয়ে বড় বড় জাহাজ কেলবমাত্র জোয়ারের সময়ই কলকাতা বন্দরে প্রবেশ করে এবং ভাঁটার টানে ফিরে যায়।

[২] জোয়ার-ভাটার প্রভাবে নদীর জল পরিষ্কার থাকে। ভাটার টানে বিভিন্ন নদী আবর্জনা সমুদ্রে গিয়ে পড়ে। 

দৃষ্টান্ত: কলকাতা শহরের আবর্জনাও এইভাবে ভাটার টানে সমুদ্রে গিয়ে পড়ে।

[৩] জোয়ার-ভাটার প্রভাবে নদীর মােহনাতে পলি সঞ্চিত হতে পারে না, নদীখাত গভীর থাকে।

[৪] জোয়ারের ফলে নদীর জল বৃদ্ধি পায়। ফলে নৌ-চলাচলের সুবিধা হয়। 

দৃষ্টান্ত: সুন্দরবন অঞ্চলের ছােট ছােট খাড়িগুলি জোয়ারের সময়ই নৌবহনযােগ্য।

[৫] শীতপ্রধান অঞ্চলে নদীর জল জোয়ার-ভাটার প্রভাবে লবণাক্ত হলে নদীর জল অতিরিক্ত ঠাণ্ডাতেও সহজে বরফে পরিণত হয় না। ফলে বন্দরগুলি বরফমুক্ত থাকে।

[৬] যে সব উপকূল অঞ্চলে বা নদী মােহনায় (যেমন- সুন্দরবন খাড়ি অঞ্চলে) জোয়ার অত্যন্ত প্রবল হয়, সেই সব অঞ্চলে জোয়ারের তীব্র স্রোত থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

দৃষ্টান্ত: তামিলনাড়ুর উপকূল অঞ্চলে এইভাবে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

[৭] জোয়ারের টানে বহু সামুদ্রিক মাছ নদীতে প্রবেশ করে ও ভাটার টানে তা ফিরে যায়। তাই জোয়ার-ভাটার সঙ্গে জেলেদের জীবনযাত্রা ওতপ্রােতভাবে জড়িত।

[৮] অনেক সময় নদীর স্রোত কম থাকলে জোয়ার-ভাটার প্রভাবে নদীগর্ভে পলি সঞ্চিত হয়। ফলে নদীর গভীরতা হ্রাস পায়। 

 দৃষ্টান্ত: হুগলি নদীর গভীরতা হ্রাসের এটি অন্যতম কারণ।

[৯] জোয়ারের প্রভাবে নদীর জল লবণাক্ত হয়ে যায়। এর ফলে নদীর জল সেচ, পানের অযােগ্য হয়ে পড়ে।

[১০] প্রবল জোয়ারে যে বানের সৃষ্টি হয় তার প্রভাবে উপকূলের ক্ষয়ক্ষতি ঘটে এবং নৌকা, লঞ্চ প্রভৃতি ডুবে যাওয়ার আশঙ্কা থাকে।

মন্তব্যসমূহ

আকর্ষণীয় লেখা

Chotanagpur mineral and industrial complex: (ছোটনাগপুর মালভূমি অঞ্চল ও শিল্পাঞ্চল):

Chotanagpur mineral and industrial complex:   (ছোটনাগপুর মালভূমি অঞ্চল ও শিল্পাঞ্চল): 🚜 অবস্থান ও বিস্তৃতি ভারতের খনিজ ভান্ডার ও শিল্পসমৃদ্ধ ছোটনাগপুর মালভূমি অঞ্চল টি সমগ্র ঝাড়খন্ড রাজ্য (রাচি, হাজারীবাগ, সিংভূম , ধানবাদ এবং সাঁওতাল পরগনা জেলা) এবং পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার বিস্তারিত। 🚜 অক্ষাংশ ও দ্রাঘিমাংশ: উত্তর অক্ষাংশ ২২ ডিগ্রি থেকে ২৫°৩০`[উত্তর অক্ষাংশ] দ্রাঘিমাংশ ৮৩°৪৭`-৮৭°৫০`[পূর্ব দ্রাঘিমাংশ] 🏗️ ক্ষেত্রফল: প্রায় ৮৬২৩৯ বর্গ কিলোমিটার। 🏭 স্থানের সাপেক্ষে অবস্থান: ছোটনাগপুর অঞ্চলের, উত্তরে মধ্য গঙ্গা সমভূমি, দক্ষিণে উড়িষ্যা রাজ্য ,পূর্বে নিম্ন গাঙ্গেয় সমভূমি ও পশ্চিম মধ্য প্রদেশ রাজ্য ও বাঘেলখন্ড মালভূমি অবস্থিত। 🏭 ভূপ্রকৃতি: রাচি মালভূমি, হাজারীবাগ মালভূমি, কোডারমা মালভূমি অঞ্চল নিয়ে গঠিত ছোটনাগপুর মালভূমির গড় উচ্চতা ৪০০ থেকে ১০০ মিটার পর্যন্ত। ১)পূর্বদিকে ছোটনাগপুর মালভূমি ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয় সমভূমি তে পরিণত হয়েছে এবং ধাপে ধাপে রাঢ় সমভূমি তে নেমে এসেছে। ২) পূর্বের এই সমভূমিতে অনেক ছোট ছোট টিলা দেখা যায়। ৩) ছোট...

ভারতের জনসংখ্যা ও জনগণনা

 *ভারতের জনসংখ্যা ও জনগণনা* ★ভারত বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ। (চীন প্রথম) ★ভারতের ক্ষেত্রফল পৃথিবীর মোট ক্ষেত্রফল এর প্রায় 2.4%, অথচ পৃথিবীর মোট জনসংখ্যার 17.50% ভারতে বসবাস করে। ★ভারতে আদম শুমারি শুরু হয়েছিল 1872 সালে। স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি হয় 1951 সালে। ★ভারতের সর্বশেষ ও পঞ্চম আদমশুমারি হয় 2011 সালে। ∆2011 সালের জনগণনা অনুযায়ী উল্লেখযোগ্য তথ্য∆ ★জনসংখ্যা ও জনঘনত্ব★ *ভারতের মোট জনসংখ্যা (Total Population) 121,01,93,422 যার মধ্যে পুরুষের সংখ্যা 62.3 কোটি(মোট জনসংখ্যার51.48%) এবং মহিলার সংখ্যা 58.68কোটি(মোটজনসংখ্যার48.52%)। *2001-11 সাল পর্যন্ত ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার (Decadal Groth Rate)17.64%। এই সময়ে জনসংখ্যা বেড়েছে 18.2 কোটি। *ভারতে অপ্রাপ্তবয়স্ক জনসংখ্যা  (Child Population) (0-14 বছর) 37.24 কোটি(মোট জনসংখ্যার  প্রাপ্তবয়স্ক জনসংখ্যা (Adult Population) (15-59 বছর) 72.95কোটি(মোটজনসংখ্যার 60.3%) এবং  60 বছরের উর্ধ্বের জনসংখ্যা(Old Age population)10.83কোটি(মোট জনসংখ্যার 8.9%) *ভারতের নির্ভরশীল জনসংখ্যা-48.07কোটি। *মোট প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার প্...

ভূগোল জিকে স্টাডি

বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি  W.B.C.S /P.S.C/WBTET/CTET  1.সুন্দরলাল বহুগুনা যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হল- নর্মদা বাঁচাও আন্দোলন /চের্নোবিল দূর্ঘটনা /তেহরী বাঁধ বিরোধী আন্দোলন /সাইলেন্ট ভ্যালি আন্দোলন।  2.কৃষি ও শিল্পের সর্বাধিক উন্নতি ঘটেছে -নিরক্ষীয়/তুন্দ্রা/ভূ মধ্যসাগরীয়/ মৌসুমি জলবায়ুতে। 3.'প্যাগোডার' দেশ বলা হয়-শ্রীলঙ্কা/নেপাল/ ভুটান /মায়ানমার কে। 4.'স্লিট' বলতে বোঝায়- জলকণা/ শিশির ও জলকণা / তুষার কণা/জল ও তুষার কনা। 5.কোনটি সক্রিয় আগ্নেয়গিরি নয়-স্ট্রম্বলি/মাউন্ট পিলি/ক্রাকাতোয়া/ভিসুভিয়াস।  6.অভিসারী পাত সীমানার বিপরীত পাত সীমানার নাম-গঠনকারী/বিনাশকারী /নিরপেক্ষ /কোনটিই নয়। 7.টিটিকাকা হ্রদ অবস্থিত - বলিভিয়া/দাক্ষিণাত্য /পেরু/টিটিকাকা মালভূমিতে। 8.পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানীকারক দেশ- আর্জেন্টিনা /কানাডা/ব্রাজিল/ভারত।  9.ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম -মাউন্ট কুক/মাউন্ট এভারেস্ট /মাউন্ট উইলহেলম /মাউন্ট কোসিয়াস্কো। 10.ক্যারেজ প্রথায় চাষ করা হয় -শুষ্ক/ক্রান্তীয়/আর্দ্র/নাতিশীতোষ্ণ অঞ্চলে।  11.সম্প্রতি পরমাণু দূর্ঘটনা ঘটেছে- ভোপাল/চিন/চের্...

Rabindranath Tagore's life, children, and books

Rabindranath Tagore's life, children, and books. Born: Rabindranath Tagore was born on May 7, 1861, in Calcutta, British India (present-day Kolkata, India). He was the youngest of thirteen children born to Debendranath Tagore and Sarada Devi. Children: Rabindranath Tagore had five children. Two of his children died in childhood, and the other three children were named Rathindranath Tagore, Madhurilata Tagore, and Renuka Tagore. Life: Rabindranath Tagore was a Bengali polymath who contributed significantly to the fields of literature, music, art, and education. He is widely regarded as one of the greatest poets and writers in the Bengali language and is the first non-European to win the Nobel Prize in Literature (1913). Tagore's writings addressed a range of topics, including patriotism, human relationships, and spirituality. He was also a social reformer who worked for the progress of the society and the upliftment of the marginalized sections of the society. He founded Shantin...

সিন্ধু নদীর গতিপথ ও উপনদীর বর্ণনা

  ★সিন্ধু (Indus) ভারতের একটি উল্লেখযোগ্য পূর্ববর্তী নদী (Antecedent river) হল সিন্ধু। উৎস: তিব্বতের মানস সরোবরের কাছে সিঙ্গ-খাবাব হিমবাহ থেকে সিন্ধু নদের উৎপত্তি হয়েছে। প্রবাহপথ : উৎস থেকে উত্তর-পশ্চিম দিকে ট্রান্স হিমালয় অংশ দিয়ে প্রবাহিত হওয়ার পর সিন্ধু নদ লাদাখ ও জাস্কার পর্বতের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। লে শহরের ওপর দিয়ে প্রবাহিত হয়ে যাক কোন নদীর সাথে মিলিত হয়েছে। এরপর সিন্ধু নদ নাঙ্গা পর্বতের গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণমুখী বাক নিয়ে পাকিস্তানের উপর দিয়ে বয়ে গিয়ে করাচির দক্ষিণ-পূর্ব দিকে আরব সাগরে পতিত হয়েছে। দৈর্ঘ্য: সিন্ধুর মোট দৈর্ঘ্য 2880 কিমি. কিন্তু ভারতের এর মাত্র 800.75 কিমি প্রবাহিত হয়েছে। উপনদী : বাম তীরের পাঁচটি প্রধান উপনদী শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা। সিন্ধুর প্রধান উপনদী সমূহের সংক্ষিপ্ত বর্ণনা উপনদীর নাম- বিতস্তা (Jhelum) দৈর্ঘ্য (কিমি)- 724  উৎস: কাশ্মীর উপত্যকার ভেরিনাগের   কাছে। মোহনা- শতদ্রুর  সাথে মিলিত হয়েছে। বিশেষ তথ্য:* এর উপনদী গুলি হল লিডার, সিন্ধ, পোহরু। * কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্র...

ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ ও মাটি সংরক্ষণ

১) ★ ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ গুলি উল্লেখ করো?  অথবা  ভারতে ভূমিক্ষয়ের কারণ গুলি আলোচনা করো?   উত্তর :- ভূমি মাটি ক্ষয়ের কারণ :- প্রধানত দুটি কারণে মাটি হয়ে যায় যেমন— ১) প্রাকৃতিক কারণ,  ২) মানবিক কারণ। ক) প্রাকৃতিক কারণ: ১) স্বল্প বনভূমি:- মাটির ওপর গাছপালা ঘন আবরণ না থাকলে নদীর জল, বায়ুপ্রবাহ, বৃষ্টির জল ও সমুদ্রের ঢেউয়ের আঘাতে মাটি ক্ষয় হয়ে যায়। ২ ) খাড়া ঢাল:-    খাড়া পাহাড়ি ঢালে এর ওপর প্রচুর বৃষ্টিপাত হলে ঐ বৃষ্টির জলের প্রভাবে মাটির সহজেই ধুয়ে বেরিয়ে যায়। ৩) আলগা মাটি : মাটিতে চটচটে আঠাল ভাব না থাকলে মাটির সহজেই খুজে যায়। এইজন্য মরুভূমির ধারে, সমুদ্রের ধারে মাটি তাড়াতাড়িয় ক্ষয়ে যায়। কারন এই সব এলাকায় মাটিতে বালির ভাগ বেশি থাকায় মাটির বাঁধন আলগা। খ)  মানবিক কারণ : ১) বনভূমি বিলপ:- অতিরিক্ত গাছ কাটার জন্য মাটির দানাগুলি আলগা হয়ে পড়ে। ফলে গাছের শিকড় আর তখন মাটি আঁকড়ে রাখতে পারেনা। ২) অতিরিক্ত পশুচারণ:- পাহাড়ি এলাকায় অতিরিক্ত পশুচারণ করা হলেও ভূমিক্ষয় হয়। ৩) ধাপ চাষ:- পাহাড়ের ঢা...

Here are the themes for International Day for Biological Diversity from 2000 to 2022

Here are the themes for International Day for Biological Diversity from 2000 to 2022: International Day for Biological Diversity This event (22 May, 9-10 EDT) will illustrate the critical interlinkages between freshwater and biodiversity and showcase the outcomes of the UN Biodiversity । International Day for Biological Diversity 22-May-2023 — The United Nations has proclaimed May 22 The International Day for Biological Diversity to increase understanding and awareness of .. International Day for Biological Diversity 2023 International Day of Biodiversity 12-May-2023 — In 2000, the UN General Assembly officially proclaimed May 22 to be the International Day for Biodiversity (IDB). 1. 2000 - "Biodiversity - Food, Water and Health for All" 2. 2001 - "Biodiversity and Poverty Alleviation" 3. 2002 - "Convention on Biological Diversity: Ten Years After" 4. 2003 - "Biodiversity and Biotechnology" 5. 2004 - "Biodiversity: Life Insurance for our Cha...