বারিমন্ডল মাধ্যমিক ভূগোল। দশম শ্রেণির ভূগোল সাজেশন। ভারত মহাসাগরে সমুদ্রস্রোত সমূহ। প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th Geography Suggestion
বারিমন্ডল মাধ্যমিক ভূগোল। দশম শ্রেণির ভূগোল সাজেশন। ভারত মহাসাগরে সমুদ্রস্রোত সমূহ। প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th Geography Suggestion
ভারত মহাসাগরীয় স্রোত সমূহ:
[শীতল স্রোত]
১) কুমেরু স্রোত: কুমেরু স্রোত আটলান্টিক মহাসাগর পার হয়ে আফ্রিকার দক্ষিণ দিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করছে।
২) পশ্চিম অস্ট্রেলিয় স্রোত: কুমেরু স্রোতের একটি শাখা পশ্চিমা বায়ুর প্রভাবে পূর্ব দিকে অগ্রসর হয়ে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত হয়।
[উষ্ণ স্রোত]
১) নিরক্ষীয় স্রোত: উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অয়ন বায়ুর প্রভাবে নিরক্ষরেখার উভয়দিকে সৃষ্ট পশ্চিমামুখী স্রোত।
২) নিরক্ষীয় প্রতিস্রোত: ভারত মহাসাগরে দক্ষিণ ও উত্তর নিরক্ষীয় স্রোত এর মাঝখান দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়।
২) আগুলহাস স্রোত: মাদাগাস্কার দ্বীপের দক্ষিণাংশে মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোত মিলিত হয় এবং মিলিত প্রবাহ দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে কুমেরু স্রোতের সাথে মিলিত হয়েছে।
৩) সোমালি স্রোত: দক্ষিণ নিরক্ষীয় স্রোত এর একটি শাখা আফ্রিকার সোমালিল্যান্ড এর পাশ দিয়ে উত্তর-পূর্ব দিকে বয়ে যায়।
৪) মাদাগাস্কার স্রোত: দক্ষিণ নিরক্ষীয় স্রোত এর একটি শাখা মাদাগাস্কার দ্বীপের পূর্বভাগ দিয়ে প্রবাহিত হয়।
৫) মোজাম্বিক স্রোত: দক্ষিণ নিরক্ষীয় স্রোত এর অপর একটি শাখা মাদাগাস্কার দ্বীপের পশ্চিমভাগ দিয়ে প্রবাহিত হয়।
৬) মৌসুমী স্রোত: ভারত মহাসাগরের উত্তর এর শর্তসমূহ মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় এদের মৌসুমী স্রোত বলে।
মন্তব্যসমূহ