রাজস্থান মরুভূমি অঞ্চলের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো ?
উত্তর:-
∆)অবস্থান:-রাজস্থানের আরাবল্লী পর্বতের পশ্চিম এবং শতদ্রু সমভূমির দক্ষিণ ভারতীয় মরু অঞ্চলে অবস্থিত। রাজস্থান রাজ্যের জয়সলমীর, বিকানির ও যোধপুর জেলায় এই মরু অঞ্চল বৃস্তিত।
∆)ভূ -প্রাকৃতিক:-
১) ভারতের মরু অঞ্চলে প্রধানত বালুকাময়।
২) অসংখ্য বালিয়াড়ি উঁচু ঢিবি বিভিন্ন আকৃতির পাথরের টুকরো এই মরু অঞ্চলে অন্যতম প্রাকৃতিক বৈশিষ্ট্য।
৩) এই অঞ্চলে গড় উচ্চতা 150- 300 মিটার।
৪) অঞ্চলটির উচ্চতা পূর্বে আরাবল্লী পর্বত থেকে পশ্চিমে ক্রমশ কমে গেছে।
৫) এই অঞ্চলে অনেকগুলি লবণাক্ত জলের ছোট ছোট হ্রদ আছে। এদের মধ্যে সম্বর, দো গানা, কুচ মান প্রভৃতি উল্লেখযোগ্য। সম্বর মরু অঞ্চলের বৃহত্তম লবনাক্ত হ্রদ।
৬) এখানকার ভূমির ঢাল দুদিকে-একটি পশ্চিমে সিন্ধু উপত্যকা দিকে এবং আরেকটি দক্ষিনে কচ্ছের রান অঞ্চলের দিকে।
ভূ-প্রকৃতির তারতম্য অনুসারে মরু অঞ্চলে তিনটি অংশে ভাগ করা যায়। যথা -
ক) *মরুস্থলি* :- মরু অঞ্চলের একেবারে পশ্চিমে অবস্থিত। অঞ্চলটি বালুকাময় এবং এর প্রায় সর্বত্র বালিহারী এবং গম্বুজাকৃতি পাহাড় দেখা যায়।
খ) *বাগার* :- মরুস্থলি পূর্বদিকে লুনি নদী অববাহিকার অল্প বালুকাময় প্রায় সমতল এলাকাটি নামে পরিচিত।
গ) *রোহি*:- বাগার অঞ্চলের পূর্বাংশে আরাবল্লী পর্বত থেকে আগত ছোট ছোট নদী তাদের দুপাশে পল্লী সঞ্চয় করে যে প্লাবনভূমি সৃষ্টি করেছে তার নাম রোহি ।
মন্তব্যসমূহ
Student of al ameen mission.
Mostafijur Rahman
Morselim from khalisani branch
It is very helpful for us.
Student of al ameen mission.
Samim Aktar from Itahar Branch