১)স্থানান্তর কৃষির বৈশিষ্ট্য লেখ?
উত্তর :
∆ বৈশিষ্ট্য :
১) জোতগুলি খুব ছোট ছোট হয়।
২) সাময়িকভাবে ভূমি কর্ষণ করা হয়।
৩) জঙ্গল পুড়িয়ে এই কৃষি হয় বলে একে Slash and burn বা দুমড়ানো ও পোড়ানো কৃষি বলে।
৪) এটি উদ্বৃত্তহীন কৃষি ব্যবস্থা ।
৫) প্রতি তিন চার বছর অন্তর জমি বদল করা হয়।
৬) এই কৃষি ব্যবস্থায় ভারী যন্ত্রপাতি ব্যবহার খুব কম ।
৭) এটি শ্রমনিবিড় কৃষি ব্যবস্থা ।
২) শুষ্ক কৃষির বৈশিষ্ট্য লেখ:
উত্তর)
∆ বৈশিষ্ট্য :
১) বেলে দোআঁশ মৃত্তিকা এই কৃষির উপযোগী।
২) বাষ্পীভবন রোধ করার জন্য জমিতে লাঙ্গল দেওয়ার পর মাটির পর পাতা বা ধুলার আস্তরণ দেওয়া হয়।
৩) জলের অপচয় রোধ করার উদ্দেশ্য জোত গুলিকে গভীরভাবে কষর্ণ করা হয়।
৪) এই কৃষিব্যবস্থা ভুট্টা, মিলেট, সরগম প্রভৃতি ফসলের চাষ হয়।
৫) এই কৃষিতে বৃষ্টিপাত গড়ে 50 সেমির কম হয়।
৬) শুষ্ক কৃষিতে ভৌম জল কৈশিক প্রক্রিয়ায় মাটির উপরে উঠে আসে।
৩) বাণিজ্যিক কৃষিতে যান্ত্রিক কৃষি বলে কেন ?
উত্তর:
১) এই কৃষিতে যন্ত্রপাতি ব্যাপক ও নিবিড় ভাবে ব্যবহৃত হয়।
২) জুতো গুলি বৃহদায়তন হওয়ার যন্ত্রের ব্যবহার সহজসাধ্য হয়।
৩) শস্যাদি উন্নত রেল সড়ক ও জল পরিবহনের মাধ্যমে রপ্তানি করা হয় এক্ষেত্রে রপ্তানি নির্ভর কৃষিতে যন্ত্রাংশের ব্যাপক ব্যবহার দেখা যায়।
৪) এই কৃষিতে উৎপাদন ক্ষেত্র ও বাজারের মধ্যে নিবিড় পরিবহন ব্যবস্থা দেখা যায় যাকে "Truck Farming" বলে।
৪) ব্যাপক কৃষির বৈশিষ্ট্য লেখ ?
উত্তর:
∆ বৈশিষ্ট্য :
১) কৃষি জোতগুলি বৃহদায়তন হয়।
২) মাথাপিছু জোতের পরিমাণ বেশি হয়।
৩) মৃত্তিকা ও জলবায়ু অনুযায়ী শস্য নির্বাচিত হয়।
৪) হেক্টর প্রতি উৎপাদন কম কিন্তু মাথাপিছু উৎপাদন বেশি হয়।
৫) এই কৃষি ব্যবস্থায় ব্যাপক যান্ত্রিকীকরণ লক্ষ করা যায়।
৬) রপ্তানি বাণিজ্য অধিক লক্ষিত হয়।
৭) মধ্য অক্ষাংশীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে এই কৃষি অধিক দেখা যায়।
৮) খাদ্যশস্য হিসেবে এই কৃষির প্রধান ফসল।
৫) মিশ্র কৃষি কাকে বলে ?
উত্তর:
∆সংজ্ঞা : যে সুসংহত কৃষি ব্যবস্থায় কৃষি ক্ষেত্রে বিভিন্ন ফসল উৎপাদনের পাশাপাশি ফল, শাকসবজি উৎপাদন ,পশুপালন, পশুজাত দ্রব্য উৎপাদন করা হয় তাকে মিশ্র কৃষি বলে।
∆অবস্থান : নাতিশীতোষ্ণ মন্ডলের অধিকাংশ দেশে, বিশেষ করে উত্তর-পশ্চিম ইউরোপের দেশ সমূহে দক্ষিণ আফ্রিকায় ,অস্ট্রেলিয়ায়, উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে অধিক প্রসার লাভ করেছে।মিশ্র কৃষি অত্যন্ত লাভজনক এবং উন্নত পর্যায়ে নিবিড় কৃষি।
∆ মিশ্র কৃষির বৈশিষ্ট্য :
১) মিশ্র কৃষির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল শস্যাবর্তন ।
২) এটি একটি উন্নত পর্যায়ের নিবিড় কৃষি।
৩) শস্যাবর্তন পদ্ধতিতে চাষ করা হয় বলে এই কৃষি ব্যবস্থায় জমির উর্বরতা বজায় থাকে।
৪) এই কৃষি ব্যবস্থা কে কেন্দ্র করে বহু কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠেছে।
৫) অভ্যন্তরীণ বাজারে স্থায়ী চাহিদা থাকায় দরুন কৃষকরা অনিশ্চয়তার হাত থেকে রক্ষা পায়।
৬) এই কৃষিতে কৃষকের আয়ের বহুবিধ। কৃষিজ ফসল উৎপাদনের পাশাপাশি পশুপালন করা হয়।
∆ মিশ্র কৃষির অসুবিধা বা সমস্যা:
১) এই কৃষিতে প্রাথমিকভাবে বিপুল অর্থ লগ্নির প্রয়োজন হয়।
২) কৃষিজ ফসল উৎপাদন ও পশুপালনের উপযোগী অনুকূল জলবায়ু সহাবস্থান থাকা আবশ্যক।
৩) উন্নত পরিবহ মিশ্র কৃষির সাফল্যের অন্যতম শর্ত। ফলে তার অভাব থাকলে কৃষিকার্য ব্যহত হয়।
৪) কৃষকদের কৃষিকাজ ও পশুপালন উভয় ক্ষেত্রে অভিজ্ঞ হওয়া আবশ্যক।
৫) অনেক ক্ষেত্রে উৎপাদিত সামগ্রীর লাভজনক দাম পাওয়া যায় না ,হলে সমস্ত কৃষি প্রক্রিয়ায় বিঘ্নিত হয়।
৬) উৎপাদিত দ্রব্য বিক্রয়ের জন্য নিকটেই উন্নত বাজার না থাকলে দ্রব্য সামগ্রী বিক্রয়ে অসুবিধার সৃষ্টি হয়।
∆ মিশ্র কৃষির সুবিধা:
১) বিভিন্ন ফসল থেকে আয় হয় বলে একটি বিশেষ ফসলের দাম হ্রাস পেলেও কৃষক ক্ষতিগ্রস্ত হয় না।
২) এই কৃষি শস্যাবর্তন পদ্ধতি অনুসরণ করে বলে এতে মাটির স্বাভাবিক উর্বরা শক্তি বজায় থাকে। ৩) একটি জমি থেকেই কৃষক তার প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর পাশাপাশি পশু খাদ্যও সংগ্রহ করে।
৪) জমির সুসংহত ব্যবহার সম্ভব হয়।
৫) কোনো কারনে ফসল নষ্ট হলে পশুজাত দ্রব্যের দ্বারা ক্ষতি সামান্য হলেও পূরণ করা যায়।
৬) শস্যাবর্তন কৃষি কী ?
উত্তর:
সংজ্ঞা : একই জমিতে বিভিন্ন বছরে বিভিন্ন ফসল উৎপাদন করাকে শস্যাবর্তন বলে।
বৈশিষ্ট্য :
১) এটি মূলত এক ফসলী কৃষি ব্যবস্থা।
২) এই কৃষিতে জমির স্বাভাবিক উর্বরতা বজায় থাকে।
৩) মৃত্তিকা ভালোভাবে কর্ষিত হয় ও জল ধারণ ক্ষমতা বাড়ে।
উদাহরণ : গম------আলু-------যব---- ডাল----গম
৭) বাজার বাগান কৃষি কাকে বলে ?
উত্তর:
∆ সংজ্ঞা : যে বাজারকেন্দ্রিক কৃষি ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ও কারিগরি জ্ঞানের এর মাধ্যমে বৃহদায়তনের তরিতরকারি, ফলমূল ও ফুলের চাষ করা হয় তাকে । বাগান কৃষি (Horticulture) বলে।
∆ নামকরণ : "Horticulture" শব্দটি লাতিন শব্দ "Hortus" অর্থাৎ "বাগান" বা "Garden" এবং "Culture" অর্থাৎ চাষ থেকে এসেছে।
∆ উদাহরণ : উত্তর-পশ্চিম ইউরোপের নেদারল্যান্ড, ফ্রান্স,জার্মানি প্রভৃতি দেশে বাজার বাগান কৃষি অধিক বিকশিত হয়েছে।
মন্তব্যসমূহ