1) ★হিমালয়ের প্রধান হ্রদ গুলির নাম করো?
*উত্তর*:-হ্রদ কাশ্মীরের উলার হ্রদ, ডাল হ্রদ, কুমায়ুন অঞ্চলের নৈনিতাল ,ভীম তাল, সাততাল,কেদারনাথের বাসুকি তাল, চোরাবালি তাল, নন্দা ঘুঁটির কাছে রূপকুণ্ড প্রভৃতি পশ্চিম হিমালয়ের উল্লেখযোগ্য হ্রদ। এছাড়াও আকসাই চীন এর দক্ষিনে অবস্থিত “প্যাংগং লবণ হ্রদ”।
2) ★ ভারতের উল্লেখযোগ্য হিমাবাহ গুলির নাম করো ?
*উত্তর*:-
∆ *হিমবাহ*:-ভারতের উল্লেখযোগ্য হিমাবাহ গুলি হিমালয় পর্বতে দেখা যায়। এদের মধ্যে কুমায়ুন হিমালয়ের গঙ্গার উৎস গঙ্গোত্রী ও তিস্তার উৎস জেমু হিমবাহ বিশেষ উল্লেখযোগ্য। এছাড়া কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ (80 কিমি.), হিসপার হিমাবাহ ( 62 কিমি.), বলটারো হিমবাহ (60 কিমি.), বিয়াফো হিমবাহ (60 কিমি.) উল্লেখযোগ্য।
3) ★হিমালয়ের প্রধান গিরিপথ গুলির নাম করো?
*উত্তর*:-
∆ *গিরিপথ*:-হিমালয়ের মাঝে মাঝে কিছু সংকীর্ণ গিরিপথ আছে। এদের মধ্যে জম্মু ও কাশ্মীরের বানিহাল, হিমাচল প্রদেশের রোটাং, সিকিমের জেলে পোলা, নাথুলা, ভুটানের লিং সিলা, প্রভৃতি গিরিপথ উল্লেখযোগ্য।
4) ★মেঘালয় মালভূমি তে কোন কোন পাহাড় দেখা যায়?
*উত্তর*:-
১)গারো পাহাড় ২) খাসিয়া পাহাড়
৩)জয়ন্তিয়া পাহাড় ৪) মিকির পাহাড়।
5) ★‘খাদর’ কি ?
*উত্তর*:-নদীর নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলা হয় খাদর।
6) ★) ‘ভাঙ্গর’ কাকে বলে ?
*উত্তর*:-নদী গঠিত প্রাচীন পলিমাটি কে বলা হয় ভাঙ্গর।
7) ∆ ‘বেট ’ কি ?
*উত্তর*:-নবীন পলি গঠিত অঞ্চল কে পাঞ্জাবের বেট বলে।
8) ∆ ‘ভুর’ কি ?
*উত্তর*:-
সমভূমি অঞ্চলের পশ্চিমভাগে মাঝে মাঝে ছোট ছোট বালিয়াড়ি দেখা যায় এদের ‘ভুর’ বলে।
9) ∆ “ভারতের শস্য ভান্ডার” কাকে বলে ?
*উত্তর*:-উত্তর ভারতের সমভূমি কে “ভারতের শস্য ভান্ডার” বলা হয়।
10) ∆ ‘ভাবর’ কাকে বলে?
*উত্তর*:-
হিমালয় পর্বতের পাদদেশিয় এলাকায় নদীবাহিত নুড়ি, বালি,পাথর, প্রভৃতি জমে যে অল্প ঢেউখেলানো ভূমিরূপের সৃষ্টি হয় তাকে ‘ভাবর’ বলে।
11) ∆ ‘তরাই’ কাকে বলে?
*উত্তর*:-
ভাবর অঞ্চলে দক্ষিনে 15 — 30 কিমি চওড়া বিস্তীর্ণ জলাভূমি তরাই নামে পরিচিত।
12) ∆ ‘খোশ’ কাকে বলে?
*উত্তর*:-
সিন্ধু সমভূমির উত্তরের ক্ষয়প্রাপ্ত অংশের নাম ‘খোশ’।
13) ∆ ভারতীয় ‘মরুস্থলি’ কাকে বলে ?
*উত্তর*:-
আরাবল্লী পর্বত এবং সিন্ধু ও শতদ্রু বিধৌত সমভূমি এলাকার মধ্যবর্তী স্থানে অবস্থিত মরুভূমিকে মরুস্থলি বলা হয়। রাজস্থান রাজ্যের জয়সলমীর,বিকানির যোধপুর জেলা এই মরুস্থলি অন্তর্গত।
14) ∆ ‘হামাদা’ কাকে বলে?
*উত্তর*:-মরু অঞ্চলের বালি ও পাথর ময় অঞ্চলকে ‘হামাদা’ বলে।
15) ∆ ‘বাগার’ কি?
*উত্তর*:-মরুস্থলি পূর্বদিকে লুনী নদী অববাহিকার অংশ বালুকাময় প্রায় সমতল এলাকাটি ‘বাগার’ নামে পরিচিত।
16) ∆ ‘দণ্ডকারণ্য’ কি?
*উত্তর*:-মহানদী অববাহিকার ছত্তীশগড়ের দক্ষিণে পাহাড়-পর্বত ও অরণ্যময় বিস্তীর্ণ উচ্চভূমি কে দণ্ডকারণ্য বলে। এটি উড়িষ্যায় ছত্তীশগড় রাজ্যে অবস্থিত।
17) ∆ ‘মালনাদ’ কাকে বলে ?
*উত্তর*:-মালনাদ কথাটির অর্থ “পাহাড়ি দেশ”। কর্ণাটক মালভূমির পশ্চিম ভাগের উঁচু পাহাড়ি অঞ্চলকে মালনাদ বলে।
18) ∆ “ছত্তীশগড় সমভূমি” কোথায় অবস্থিত?
*উত্তর*:-বাঘেলখন্ড ও ছোটনাগপুর মালভূমি দক্ষিনে মহানদী অববাহিকা এক উঁচু পর্বত বেষ্টিত অববাহিকা। এই অববাহিকার মধ্যভাগ ‘ছত্তীশগড় সমভূমি’ নামে পরিচিত।
19) ∆ ‘ময়দান’ কাকে বলে?
*উত্তর*:-কর্ণাটক মালভূমির পূর্ব দিকের নিচু ও ঢেউ- খেলানো ভূমিভাগ কে ‘ময়দান’ বলে।
20) ∆ ‘নল হ্রদ’ কাকে বলে?
*উত্তর*:-কাথিয়াবাড় উপদ্বীপের উত্তর-পূর্ব দিকের নিচু জলা ভূমিকে বলে নল হ্রদ।
21) ∆ ব্যাক ওয়াটার্স কী ?
*উত্তর*:-কেরালা রাজ্যের মালাবার উপকূলে বহু উপহ্রদ বা লেগুন আছে। এগুলিকে ‘ব্যাকওয়াটার্স’ বলে। এগুলি স্থানীয় নাম কয়াল। যেমন— ভেম্বানাদ।
22) ∆ ‘রান’ কি ?
*উত্তর*:-গুজরাটের কচ্ছ উপদ্বীপ কে বেষ্টন করে আছে যে লবণাক্ত কর্দমময় অগভীর জলাভূমি, তাকে বলে ‘রান’।
23) ∆ ‘কঙ্কন’ উপকূল কাকে বলে?
*উত্তর*:-মহারাষ্ট্র রাজ্যের উত্তর সীমান্ত থেকে দক্ষিনে গোয়া রাজ্যের দক্ষিণ সীমান্ত পর্যন্ত বিস্তৃত উপকূল ভাগকে কঙ্কন উপকূল বলে।
24) ∆ “মালাবার উপকূল” কাকে বলে?
*উত্তর*:-কর্ণাটক রাজ্যের দক্ষিণ সীমা থেকে কন্যা কুমারিকা অন্তরীপ পর্যন্ত উপকূল ভাগ কে মালাবার উপকূল বলে।
25) ∆ টেরী বা কয়াল কাকে বলে ?
*উত্তর*:-মালাবার উপকূলের উপহ্রদ গুলিকে স্থানীয় ভাবে ‘টেরী’ বা ‘কয়াল’ বলে।
যেমন—কেরালা ভেম্বনাদ কয়াল, অষ্টমুদি কয়াল।
25) ∆ ‘লেগুন’ কি ?
*উত্তর*:-উপকূল ভাগের উপহ্রদ গুলিকে ‘লেগুন’ বলে।
26) ∆ পশ্চিম উপকূল কে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী ?
*উত্তর*:-চার ভাগে ভাগ করা যায়। যথা—
১) গুজরাট উপকূল ২) কঙ্কন উপকূল
৩) কর্ণাটক উপকূল ও ৪) মালাবার উপকূল।
27) ∆ পূর্ব উপকূল কে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
*উত্তর*:-দু ভাগে ভাগ করা যায়। যথা—
¡)উত্তর সরকার উপকূল ¡¡) করমন্ডল উপকূল।
মন্তব্যসমূহ