দাক্ষিণাত্য মালভূমির ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ?
উত্তর : দাক্ষিণাত্য মালভূমির ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য-
১) দাক্ষিণাত্য মালভূমি পৃথিবীর একটি প্রাচীনতম ভূখণ্ড গনডোয়ানাল্যান্ড এর অংশ ।
২) গ্রানাইট, নিস প্রভৃতি প্রাচীন শিলা দ্বারা গঠিত।
৩) ত্রিভুজাকৃতি এই মালভূমি প্রায় পর্বতবেষ্টিত। এর উত্তরে আছে সাতপুরা, মহাদেব মহাকাল পর্বত, পশ্চিমে পশ্চিমঘাট পর্বত এবং পূর্বে পূর্বঘাট পর্বত। পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত দক্ষিনে নীলগিরি পর্বতে মিলিত হয়েছে।
৪) মালভূমির উত্তর -পশ্চিম দিকের অংশ ব্যাসল্ট লাভা দ্বারা গঠিত।
৫) সমগ্র মালভূমি অঞ্চল সুদীর্ঘকাল ধরে নানা প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমানে তরঙ্গায়িত নিচু ভূমিতে পরিণত হয়েছে।
৬) সমগ্র অংশটি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু।
৭) পশ্চিমঘাট পর্বতের দক্ষিনে অবস্থান করেছে পশ্চিমঘাট পর্বত। এই পর্বতের আনাইমুদি (2,695মি:) দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ।
মন্তব্যসমূহ