∆ব্রহ্মপুত্র (Brahmaputra) জল প্রবাহের পরিমাণ অনুসারে ব্রহ্মপুত্র ভারতের বৃহত্তম নদ।
উৎস: তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ু়ং দুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে এই নদ পূর্বদিকে প্রবাহিত হয়েছে।
প্রবাহ পথ: তিব্বতে এটি সাংপো নামে পরিচিত। পূর্ব-হিমালয়ের নামচাবারোয়া শৃঙ্গের গভীর গিরিখাত অতিক্রম করে নদীটি ডিহং নামে ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে।
*অসমের সাদিয়ার কাছে ডিহং নদীটি ডিবং ও লোহিত নদীর সঙ্গে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে ধুবড়ি পর্যন্ত প্রবাহিত হয়েছে।
*ধুবড়ির পর এই নদী বাংলাদেশে যমুনা নামে প্রবেশ করে গোয়ালন্দের কাছে পদ্মার সঙ্গে মিশেছে এবং এই দুই নদীর মিলিত প্রবাহ মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
দৈর্ঘ্য: মোট দৈর্ঘ্য 2900 কিমি। ভারতে এর 916 কিমি প্রবাহিত হয়েছে।
উপনদী সমূহ: ব্রম্মপুত্রের-
- ডান তীরের উপনদী গুলি হল-সুবনসিরি,কামে়ং ,বেলসিরি, তিস্তা প্রভৃতি।
- বামতীরের উপনদী গুলি হল-বুড়ি ডিহং, ধানসিরি,ডিসং প্রভৃতি।
☀ ব্রহ্মপুত্র নদের বিশেষত ☀
★ব্রম্মপুত্রের গতিপথে সৃষ্ট মাজুলি পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ ।
★গঙ্গা ও ব্রহ্মপুত্র ব-দ্বীপে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন সৃষ্টি হয়েছে, যার আয়তন 58752 বর্গ কিমি। এর বেশিরভাগ অংশ বাংলাদেশে অবস্থিত।
★নামচাবারোয়াতে সৃষ্ট সাংপো ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম নদী খাত। এই নদীখাত 896 কিমি লম্বা ও প্রায় 5000 মিটার গভীর।
মন্তব্যসমূহ