সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভারতের মৌসুম জলবায়ু

ভারতের মৌসুমী জলবায়ু সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সার্চ করুন এবং দুস্থ ও মেধাবী ছাত্র ছাত্রীর কাছে আপনারা পৌঁছে দিন যারা অর্থের অভাবে পড়াশোনা ঠিকঠাক করতে পারছে না।

YouTube
Geography short route,Rabi Sankar sahoo

১) ভারতের জলবায়ু নিয়ন্ত্রক গুলি সম্পর্কে আলোচনা করো?
 *উত্তর*:
*ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ:-
যেসব উপাদান ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে সেগুলি হল—
১) *অক্ষাংশ*:-ভারতের প্রায় মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত। সুতরাং অক্ষাংশগত অবস্থান অনুসারে ভারতের উত্তরাংশে নাতিশীতোষ্ণ অঞ্চল এবং দক্ষিণাংশ উষ্ণ অঞ্চলের অন্তর্গত। তাই দক্ষিণ ভারতের চেয়ে উত্তর ভারতে উষ্ণতা সাধারণভাবে কম।

২) *সমুদ্রতল থেকে উচ্চতা*:-সমুদ্রতল থেকে কোন স্থানের উচ্চতা বৃদ্ধি পেলে তার তাপমাত্রা হ্রাস পায়। এইজন্য গাঙ্গেয় সমভূমির চেয়ে হিমালয় পার্বত্য অঞ্চলে উষ্ণতা যথেষ্ট কম।

৩) *সমুদ্র থেকে দূরত্ব*:-যে স্থান সমুদ্র উপকূল থেকে যত দূরে অবস্থিত, সেখানে দিন ও রাতের এবং শীত-গ্রীষ্মের তাপমাত্রার পার্থক্য ততো বেশি হয়। উত্তর ও উত্তর- পশ্চিম ভারত সমুদ্র উপকূল থেকে বহু দূরে অবস্থিত বলে সাময়িক বায়ুর প্রভাব কম। তাই এখানকার জলবায়ু চরমভাবাপন্ন। এছাড়া উপকূল থেকে দূরবর্তী এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ‌ ও কম।

৪) *সমুদ্রের প্রভাব*:-ভারতের দক্ষিণ অংশে তিনদিক সমুদ্র দ্বারা বেষ্টিত বলে স্থলবায়ু ও সমুদ্র বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকার জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়।

৫) *পর্বতের অবস্থান*:-ভারতের উত্তরে হিমালয় পর্বত শ্রেণী পূর্ব-পশ্চিমে বৃস্তিত বলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু হিমালয়ের দক্ষিণ বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আবার এই হিমালয় পর্বত থাকার জন্য সাইবেরিয়ার কনকনে ঠাণ্ডা বাতাস ভারতে প্রবেশ করতে পারে না, ফলে শীতকালে শীত তেমন তীব্র হয় না। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর গতিপথে আড়াআড়িভাবে অবস্থানের জন্য পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম প্রচুর বৃষ্টিপাত হয়। পর্বতের অবস্থান এর তারতম্যের ফলে ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের তারতম্য ঘটে। পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চলের সৃষ্টি হয়।

৬) *মৌসুমী বায়ু প্রবাহ*:-ভারতের জলবায়ুর সর্বাধিক নিয়ন্ত্রক হল মৌসুমী বায়ু। দক্ষিণ-পশ্চিম আদ্র মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষাকালে ভারতে প্রচুর বৃষ্টিপাত হয়। শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু স্থলভাগ থেকে আছে বলে শুষ্ক থাকে।
৭) *থর মরুভূমির অবস্থান* :-গ্রীষ্মকালে রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে অধিক উষ্ণতার ফলে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। ফলে মৌসুমী বায়ু ছুটে এসে বৃষ্টিপাত ঘটায়।


২) ★ ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?
উত্তর: 
*ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য*:
∆ ঋতু পরিবর্তন:-
ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল ঋতু পরিবর্তন। ভারতের প্রধান চারটি ঋতু চক্রাকারে আবর্তিত হয়। যথা—
ক) গ্রীষ্মকাল—(মার্চ থেকে মে), 
খ) বর্ষাকাল—( জুন থেকে সেপ্টেম্বর),
গ) শরৎকাল—( অক্টোবর থেকে নভেম্বর), 
ঘ) শীতকাল—( ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস)। 
এছাড়া শীতের আগেও রয়েছে নাতিদীর্ঘ হেমন্তকাল অসিত এরপর রয়েছে নাতিদীর্ঘ বসন্তকাল।

১) *মৌসুমি বায়ুর প্রভাব*:-মৌসুমী বায়ু ভারতের জলবায়ুর ওপর সর্বাধিক প্রভাব বিস্তার করে।

২) ঋতু পরিবর্তন, বৃষ্টিপাতের বন্টন, তাপমাত্রার পরিবর্তন, বায়ুপ্রবাহ মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের ওপর নির্ভর করে।

৩) *বৃষ্টিপাতের অসম বন্টন*:-দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের অধিকাংশ বৃষ্টিপাত ঘটে। কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ সর্বত্র সমান নয়। উত্তর-পূর্ব ভারতে ও পশ্চিম উপকূলের সর্বাধিক এবং রাজস্থান মরু অঞ্চল এবং কাশ্মীরের উত্তরাংশে সর্বনিম্ন।

৪) বৃষ্টিপাতের সাময়িক বিরতি*: -ভারতের বৃষ্টিপাত একটানা হয়না। মাঝে মাঝে বৃষ্টিপাতের সাময়িক বিরতি ঘটে ।

৫) অনিয়মিত ও অনিশ্চিত বৃষ্টিপাত*:-মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমন অত্যন্ত অনিশ্চিত। মৌসুমী বায়ুর এই খামখেয়ালি প্রকৃতির জন্য ভারতের বিভিন্ন অংশে সব বছর সমানভাবে বৃষ্টিপাত হয় না। কখনো অতি বৃষ্টির জন্য বন্যা, আবার কখনও কখনও অল্প বৃষ্টির ফলে খরার সৃষ্টি হয়।

৬) *আর্দ্র গ্রীষ্মকাল ও প্রায় শুষ্ক শীতকাল:-ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের গ্রীষ্মকালে বৃষ্টিপাত ঘটে। ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। অপরদিকে এখানে মৌসুমী বায়ু প্রত্যাগমন করে বলে জলবায়ু শুষ্কপ্রকৃতির হয়।

৭) *ঋতুকালীন বায়ুপ্রবাহ :-ঋতুকালীন বায়ুপ্রবাহ মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই গ্রীষ্মকালে ভারতের দক্ষিণ থেকে উত্তরে এবং শীতকালে উত্তর থেকে দক্ষিনে বায়ু প্রবাহ ঘটে।

৮) *স্থানীয় বায়ুর প্রভাব:-নানা প্রকার স্থানীয় বায়ু ভারতের জলবায়ুকে কিছুটা প্রভাবিত করে থাকে। যেমন—পূর্বভারতে কালবৈশাখী, উত্তর-পশ্চিম ভারতের ‘লু’ ও ‘আধি’স্থানীয় ভাবে আবহাওয়া ও জলবায়ু কিছুটা নিয়ন্ত্রিত করে থাকে।

৯) *উত্তর ও দক্ষিণ ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য:-ভারতের দক্ষিণ অংশে নিম্ন অক্ষাংশে ও সমুদ্রের কাছে অবস্থিত বলে জলবায়ু কিছুটা উষ্ণ কিছুটা সমভাবাপন্ন প্রকৃতির। অপরদিকে সমুদ্র থেকে বহু দূরে অবস্থান করায় দেশের মধ্য ও উত্তর অংশের জলবায়ু কিছুটা চরমভাবাপন্ন।

১০) *সময় ও স্থানভেদে তাপমাত্রার পরিবর্তন:-বছরের বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন অংশে তাপমাত্রার পরিবর্তন ঘটে। 
ক) গ্রীষ্মকালে সূর্যরশ্মি ভারতে লম্বভাবে পড়ে বলে গড় তাপমাত্রা বেশি হয়। এইসময় রাজস্থানে ও তাপমাত্রা 48°c পর্যন্ত উঠে যায়। 
খ) শীতকালে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ে বলে তাপমাত্রা কম থাকে (15 —20°c)। 
গ) জুন মাসের পর থেকে মৌসুমী বায়ুর আগমনের সাথে সাথে তাপমাত্রা হঠাৎ কমে যায়। 
ঘ) অধিক উচ্চতার জন্য হিমালয় পার্বত্য এলাকায় সারাবছর শীতল আবহাওয়া বিরাজ করে। শীতকালে এখানে তুষারপাত ঘটে। 
ঙ) দেশের পূর্ব-পশ্চিমে সমুদ্র অবস্থান করায় উপকূল বরাবর সারাবছর সমভাবাপন্ন আবহাওয়া বিরাজ করে।

বি:দ্র: (মাধ্যমিকের চূড়ান্ত প্রস্তুতি নিতে আমরা আপনাদের সাথে রয়েছি, আপনারা আমাদের ওয়েবসাইট এর সমস্ত প্রশ্ন গুলি নিয়মিতভাবে পড়াশোনা করতে থাকুন এবং অর্থের অভাবে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশুনা করতে পারছেন না তাদের কাছে আপনারা এই নোটগুলো পৌঁছে দিন আমরা নিঃস্বার্থভাবে আপনাদের জন্য রাতদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছি।)

মন্তব্যসমূহ

আকর্ষণীয় লেখা

Chotanagpur mineral and industrial complex: (ছোটনাগপুর মালভূমি অঞ্চল ও শিল্পাঞ্চল):

Chotanagpur mineral and industrial complex:   (ছোটনাগপুর মালভূমি অঞ্চল ও শিল্পাঞ্চল): 🚜 অবস্থান ও বিস্তৃতি ভারতের খনিজ ভান্ডার ও শিল্পসমৃদ্ধ ছোটনাগপুর মালভূমি অঞ্চল টি সমগ্র ঝাড়খন্ড রাজ্য (রাচি, হাজারীবাগ, সিংভূম , ধানবাদ এবং সাঁওতাল পরগনা জেলা) এবং পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার বিস্তারিত। 🚜 অক্ষাংশ ও দ্রাঘিমাংশ: উত্তর অক্ষাংশ ২২ ডিগ্রি থেকে ২৫°৩০`[উত্তর অক্ষাংশ] দ্রাঘিমাংশ ৮৩°৪৭`-৮৭°৫০`[পূর্ব দ্রাঘিমাংশ] 🏗️ ক্ষেত্রফল: প্রায় ৮৬২৩৯ বর্গ কিলোমিটার। 🏭 স্থানের সাপেক্ষে অবস্থান: ছোটনাগপুর অঞ্চলের, উত্তরে মধ্য গঙ্গা সমভূমি, দক্ষিণে উড়িষ্যা রাজ্য ,পূর্বে নিম্ন গাঙ্গেয় সমভূমি ও পশ্চিম মধ্য প্রদেশ রাজ্য ও বাঘেলখন্ড মালভূমি অবস্থিত। 🏭 ভূপ্রকৃতি: রাচি মালভূমি, হাজারীবাগ মালভূমি, কোডারমা মালভূমি অঞ্চল নিয়ে গঠিত ছোটনাগপুর মালভূমির গড় উচ্চতা ৪০০ থেকে ১০০ মিটার পর্যন্ত। ১)পূর্বদিকে ছোটনাগপুর মালভূমি ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয় সমভূমি তে পরিণত হয়েছে এবং ধাপে ধাপে রাঢ় সমভূমি তে নেমে এসেছে। ২) পূর্বের এই সমভূমিতে অনেক ছোট ছোট টিলা দেখা যায়। ৩) ছোট...

ভূগোল জিকে স্টাডি

বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি  W.B.C.S /P.S.C/WBTET/CTET  1.সুন্দরলাল বহুগুনা যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হল- নর্মদা বাঁচাও আন্দোলন /চের্নোবিল দূর্ঘটনা /তেহরী বাঁধ বিরোধী আন্দোলন /সাইলেন্ট ভ্যালি আন্দোলন।  2.কৃষি ও শিল্পের সর্বাধিক উন্নতি ঘটেছে -নিরক্ষীয়/তুন্দ্রা/ভূ মধ্যসাগরীয়/ মৌসুমি জলবায়ুতে। 3.'প্যাগোডার' দেশ বলা হয়-শ্রীলঙ্কা/নেপাল/ ভুটান /মায়ানমার কে। 4.'স্লিট' বলতে বোঝায়- জলকণা/ শিশির ও জলকণা / তুষার কণা/জল ও তুষার কনা। 5.কোনটি সক্রিয় আগ্নেয়গিরি নয়-স্ট্রম্বলি/মাউন্ট পিলি/ক্রাকাতোয়া/ভিসুভিয়াস।  6.অভিসারী পাত সীমানার বিপরীত পাত সীমানার নাম-গঠনকারী/বিনাশকারী /নিরপেক্ষ /কোনটিই নয়। 7.টিটিকাকা হ্রদ অবস্থিত - বলিভিয়া/দাক্ষিণাত্য /পেরু/টিটিকাকা মালভূমিতে। 8.পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানীকারক দেশ- আর্জেন্টিনা /কানাডা/ব্রাজিল/ভারত।  9.ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম -মাউন্ট কুক/মাউন্ট এভারেস্ট /মাউন্ট উইলহেলম /মাউন্ট কোসিয়াস্কো। 10.ক্যারেজ প্রথায় চাষ করা হয় -শুষ্ক/ক্রান্তীয়/আর্দ্র/নাতিশীতোষ্ণ অঞ্চলে।  11.সম্প্রতি পরমাণু দূর্ঘটনা ঘটেছে- ভোপাল/চিন/চের্...

ভারতের জনসংখ্যা ও জনগণনা

 *ভারতের জনসংখ্যা ও জনগণনা* ★ভারত বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ। (চীন প্রথম) ★ভারতের ক্ষেত্রফল পৃথিবীর মোট ক্ষেত্রফল এর প্রায় 2.4%, অথচ পৃথিবীর মোট জনসংখ্যার 17.50% ভারতে বসবাস করে। ★ভারতে আদম শুমারি শুরু হয়েছিল 1872 সালে। স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি হয় 1951 সালে। ★ভারতের সর্বশেষ ও পঞ্চম আদমশুমারি হয় 2011 সালে। ∆2011 সালের জনগণনা অনুযায়ী উল্লেখযোগ্য তথ্য∆ ★জনসংখ্যা ও জনঘনত্ব★ *ভারতের মোট জনসংখ্যা (Total Population) 121,01,93,422 যার মধ্যে পুরুষের সংখ্যা 62.3 কোটি(মোট জনসংখ্যার51.48%) এবং মহিলার সংখ্যা 58.68কোটি(মোটজনসংখ্যার48.52%)। *2001-11 সাল পর্যন্ত ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার (Decadal Groth Rate)17.64%। এই সময়ে জনসংখ্যা বেড়েছে 18.2 কোটি। *ভারতে অপ্রাপ্তবয়স্ক জনসংখ্যা  (Child Population) (0-14 বছর) 37.24 কোটি(মোট জনসংখ্যার  প্রাপ্তবয়স্ক জনসংখ্যা (Adult Population) (15-59 বছর) 72.95কোটি(মোটজনসংখ্যার 60.3%) এবং  60 বছরের উর্ধ্বের জনসংখ্যা(Old Age population)10.83কোটি(মোট জনসংখ্যার 8.9%) *ভারতের নির্ভরশীল জনসংখ্যা-48.07কোটি। *মোট প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার প্...

Rabindranath Tagore's life, children, and books

Rabindranath Tagore's life, children, and books. Born: Rabindranath Tagore was born on May 7, 1861, in Calcutta, British India (present-day Kolkata, India). He was the youngest of thirteen children born to Debendranath Tagore and Sarada Devi. Children: Rabindranath Tagore had five children. Two of his children died in childhood, and the other three children were named Rathindranath Tagore, Madhurilata Tagore, and Renuka Tagore. Life: Rabindranath Tagore was a Bengali polymath who contributed significantly to the fields of literature, music, art, and education. He is widely regarded as one of the greatest poets and writers in the Bengali language and is the first non-European to win the Nobel Prize in Literature (1913). Tagore's writings addressed a range of topics, including patriotism, human relationships, and spirituality. He was also a social reformer who worked for the progress of the society and the upliftment of the marginalized sections of the society. He founded Shantin...

সিন্ধু নদীর গতিপথ ও উপনদীর বর্ণনা

  ★সিন্ধু (Indus) ভারতের একটি উল্লেখযোগ্য পূর্ববর্তী নদী (Antecedent river) হল সিন্ধু। উৎস: তিব্বতের মানস সরোবরের কাছে সিঙ্গ-খাবাব হিমবাহ থেকে সিন্ধু নদের উৎপত্তি হয়েছে। প্রবাহপথ : উৎস থেকে উত্তর-পশ্চিম দিকে ট্রান্স হিমালয় অংশ দিয়ে প্রবাহিত হওয়ার পর সিন্ধু নদ লাদাখ ও জাস্কার পর্বতের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। লে শহরের ওপর দিয়ে প্রবাহিত হয়ে যাক কোন নদীর সাথে মিলিত হয়েছে। এরপর সিন্ধু নদ নাঙ্গা পর্বতের গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণমুখী বাক নিয়ে পাকিস্তানের উপর দিয়ে বয়ে গিয়ে করাচির দক্ষিণ-পূর্ব দিকে আরব সাগরে পতিত হয়েছে। দৈর্ঘ্য: সিন্ধুর মোট দৈর্ঘ্য 2880 কিমি. কিন্তু ভারতের এর মাত্র 800.75 কিমি প্রবাহিত হয়েছে। উপনদী : বাম তীরের পাঁচটি প্রধান উপনদী শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা। সিন্ধুর প্রধান উপনদী সমূহের সংক্ষিপ্ত বর্ণনা উপনদীর নাম- বিতস্তা (Jhelum) দৈর্ঘ্য (কিমি)- 724  উৎস: কাশ্মীর উপত্যকার ভেরিনাগের   কাছে। মোহনা- শতদ্রুর  সাথে মিলিত হয়েছে। বিশেষ তথ্য:* এর উপনদী গুলি হল লিডার, সিন্ধ, পোহরু। * কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্র...

ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ ও মাটি সংরক্ষণ

১) ★ ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ গুলি উল্লেখ করো?  অথবা  ভারতে ভূমিক্ষয়ের কারণ গুলি আলোচনা করো?   উত্তর :- ভূমি মাটি ক্ষয়ের কারণ :- প্রধানত দুটি কারণে মাটি হয়ে যায় যেমন— ১) প্রাকৃতিক কারণ,  ২) মানবিক কারণ। ক) প্রাকৃতিক কারণ: ১) স্বল্প বনভূমি:- মাটির ওপর গাছপালা ঘন আবরণ না থাকলে নদীর জল, বায়ুপ্রবাহ, বৃষ্টির জল ও সমুদ্রের ঢেউয়ের আঘাতে মাটি ক্ষয় হয়ে যায়। ২ ) খাড়া ঢাল:-    খাড়া পাহাড়ি ঢালে এর ওপর প্রচুর বৃষ্টিপাত হলে ঐ বৃষ্টির জলের প্রভাবে মাটির সহজেই ধুয়ে বেরিয়ে যায়। ৩) আলগা মাটি : মাটিতে চটচটে আঠাল ভাব না থাকলে মাটির সহজেই খুজে যায়। এইজন্য মরুভূমির ধারে, সমুদ্রের ধারে মাটি তাড়াতাড়িয় ক্ষয়ে যায়। কারন এই সব এলাকায় মাটিতে বালির ভাগ বেশি থাকায় মাটির বাঁধন আলগা। খ)  মানবিক কারণ : ১) বনভূমি বিলপ:- অতিরিক্ত গাছ কাটার জন্য মাটির দানাগুলি আলগা হয়ে পড়ে। ফলে গাছের শিকড় আর তখন মাটি আঁকড়ে রাখতে পারেনা। ২) অতিরিক্ত পশুচারণ:- পাহাড়ি এলাকায় অতিরিক্ত পশুচারণ করা হলেও ভূমিক্ষয় হয়। ৩) ধাপ চাষ:- পাহাড়ের ঢা...

Here are the themes for International Day for Biological Diversity from 2000 to 2022

Here are the themes for International Day for Biological Diversity from 2000 to 2022: International Day for Biological Diversity This event (22 May, 9-10 EDT) will illustrate the critical interlinkages between freshwater and biodiversity and showcase the outcomes of the UN Biodiversity । International Day for Biological Diversity 22-May-2023 — The United Nations has proclaimed May 22 The International Day for Biological Diversity to increase understanding and awareness of .. International Day for Biological Diversity 2023 International Day of Biodiversity 12-May-2023 — In 2000, the UN General Assembly officially proclaimed May 22 to be the International Day for Biodiversity (IDB). 1. 2000 - "Biodiversity - Food, Water and Health for All" 2. 2001 - "Biodiversity and Poverty Alleviation" 3. 2002 - "Convention on Biological Diversity: Ten Years After" 4. 2003 - "Biodiversity and Biotechnology" 5. 2004 - "Biodiversity: Life Insurance for our Cha...