1) ∆ ‘থেড়িস’ কাকে বলে?
*উত্তর*:-করমন্ডল উপকূলের বালিয়াড়ি গুলিকে স্থানীয় ভাবে থেড়িস বলেস।
2) ∆ করমন্ডল উপকূল কাকে বলে?
*উত্তর*:-কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে কুমারিকা অন্তরীপ পর্যন্ত পূর্ব উপকূলের অংশ করমন্ডল উপকূল নামে পরিচিত।
3) ∆ উত্তর সরকার উপকূল কাকে বলে ?
*উত্তর*:-উত্তরে ওড়িশার সুবর্ণরেখা নদীর মোহনা থেকে দক্ষিনে কৃষ্ণা নদীর মোহনা পর্যন্ত পূর্ব উপকূলের সমভূমি কে উত্তর সরকার উপকূল বলে।
4) ∆ ‘লক্ষদ্বীপ’ কাকে বলে ?
*উত্তর*:-বর্তমানে আরব সাগরীয় দ্বীপপুঞ্জ কে একত্রে “লক্ষদ্বীপ” বলা হয়।
5) ∆ হিমালয়ের কয়েকটি প্রধান গিরিপথের নাম করো?
*উত্তর*:-
১)জম্মু ও কাশ্মীরের ‘বানিহাল’ গিরিপথ।
২) হিমাচল প্রদেশের ‘রোটাং’ গিরিপথ।
৩) সিকিমের ‘নাথুলা’ গিরিপথ।
6) ∆ হিমালয়ের কয়েকটি প্রধান হিমাবাহের নাম করো?
*উত্তর*:-
১)গঙ্গোত্রী হিমবাহ
২) জেমু হিমবাহ
৩) সিয়াচেন হিমবাহ
৪) হিসপার হিমবাহ।
7) ∆ হিমালয়ের কয়েকটি প্রস্রবণের নাম করো?
*উত্তর*:-
১)কাশ্মীরের ‘ভেরনাগ’ ,
২) সিমলার ‘তাতাপানি’,
৩) দেরাদুনের ‘সহস্রধারা’।
8) ∆ ‘পূর্বাচল’ এর অন্তর্গত কয়েকটি পর্বতের নাম করো?
*উত্তর*:-১)পাটকই ২)নাগা ও ৩) লুসাই।
9) ∆ পশ্চিম হিমালয়ের একটি গিরিপথের নাম করো?
*উত্তর*:-
১)পিরপাঞ্জাল,
২) বানিহাল,
৩) রোটাং।
10) ∆ পশ্চিম হিমালয়ের কয়েকটি উপত্যকার নাম করো?
*উত্তর*:-
১)কাশ্মীর উপত্যকা,
২) কুলু উপত্যকা,
৩) কাংড়া উপত্যকা।
11) ∆ ছোটনাগপুর মালভূমির কয়েকটি জলপ্রপাতের নাম করো?
*উত্তর*:-
১)হুড্রু জলপ্রপাত,
২) জোনা জলপ্রপাত ও
৩) দশম জলপ্রপাত।
12) ∆ আন্দামান দ্বীপের কয়েকটি উল্লেখযোগ্য পাহাড়ের নাম করো?
*উত্তর*:-১)স্যাডল পিক, ২)মাউন্ট থুলিয়ার
৩)মাউন্ট হ্যারিয়েট।
13) ∆ হিমালয়ের কয়েকটি প্রধান হ্রদের নাম করো?
*উত্তর*:-১) কাশ্মীরের “উলার হ্রদ”।
২) কুমায়ুন অঞ্চলের “ভীমতাল হ্রদ”।
৩) কেদারনাথের “বাসুকিতাল” হ্রদ।
৪) কাশ্মীরের ডাল হ্রদ।
মন্তব্যসমূহ