১) কৃষিকাজ কাকে বলে ?
উত্তর:
উৎপত্তি : সংস্কৃত "কৃষ" ধাতু থেকে "কৃষি" কথাটি এসেছে । এর অর্থ হল "কর্ষণ করা" ইংরেজি 'Agriculture' কথাটি এসেছে লাতিন শব্দ 'Ager' = 'Field' বা "খেত" এবং 'Culture' = "পরিচর্যা" এই দুটি কথা থেকে।
জিমারম্যান (১৯৫১) প্রদত্ত সংজ্ঞা: জমিতে স্থায়ীভাবে বাস করে মানুষ যখন উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক জন্ম ,বৃদ্ধি ও মৃত্যুকে কাজে লাগিয়ে নিজস্ব চাহিদা পূরণের পূরণের জন্য উদ্ভিদ ও প্রাণীজ দ্রব্যাদি উৎপাদন করে ,তাকে কৃষিকাজ বলে।
সুতরাং বৃহত্তর অর্থে কৃষিকাজের অন্তর্ভুক্ত হলো
১) শস্য উৎপাদন ,
২) পশুপালন ,
৩) বনজ দ্রব্য উৎপাদন,
৪) মৎস্য প্রতিপালন,
৫) খনিজ দ্রব্য উত্তোলন ,
৬) জলসেচ ইত্যাদি।
২) কৃষিকে প্রাথমিক ক্ষেত্রের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলা হয় কেন ?
উত্তর:
১) কৃষিকার্য হলো শ্রমনিবিড় অর্থনৈতিক ক্রিয়া-কলাপ।
২) কৃষিকার্য বহুলাংশে প্রকৃতি নির্ভর।
৩) কৃষিকার্যের মাধ্যমে মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়
৪) অধিকাংশ ক্ষেত্রে পারিবারিক চাহিদা পূরণের পর উদবৃও থাকে না। অর্থাৎ এই ধরনের ক্রিয়া কলাপ মূলত জীবিকা সত্ত্বা ভিত্তিক।
৫) অধিকাংশ ক্ষেত্রে কায়িক শ্রম বেশি প্রয়োগ করতে হয়।
উপরোক্ত কারণে কৃষিকে প্রাথমিক ক্ষেত্রের অর্থনৈতিক ক্রিয়া-কলাপ বলা হয়়।
৩) বিভিন্ন কৃষিপ্রণালী শ্রেণীবিভাগ আলোচনা করো ?
উত্তর কৃষি প্রণালীর শ্রেণীবিভাগ:
১) জমির লভ্যতা ও জনসংখ্যা তারতম্য অনুসারে : ব্যাপক কৃষি , প্রগাঢ় কৃষি ।
২) প্রাকৃতিক ও অর্থনৈতিক অবস্থা অনুসারে : জীবিকা সত্ত্বা ভিত্তিক কৃষি, বাণিজ্যিক কৃষি, বাগিচা কৃষি , মিশ্র কৃষি।
৩) আর্দ্রতার তারতম্য অনুসারে : আদ্র কৃষ, শুষ্ক কৃষ, সেচন কৃষি ।
৪) ফসল উৎপাদন পদ্ধতির সংজ্ঞা অনুসারে : এক ফসলী কৃষি, দোফসলি কৃষি , বহু ফসলি কৃষি, শস্যাবর্তন ,ইন্টার কালচার ।
৫) ঋতু বৈচিত্র অনুসারে : খারিফ শস্য, রবি শস্য।
৬) মালিকানা অনুসারে : ব্যক্তিগত মালিকানাধীন , সমবায় কৃষি, রাষ্ট্রীয় কৃষি ।
৪) কৃষিকার্যে অর্থনৈতিক গুরুত্ব লেখ ।
উত্তর: অর্থনৈতিক গুরুত্ব :
১) খাদ্য : কৃষি থেকে কার্বোহাইড্রেট ,ফ্যাট, প্রোটিনের মত অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী পাওয়া যায় ।
২) পশুখাদ্য : হে ,ক্লেভার, আলফা আলফা ঘাস প্রভৃতি পশুখাদ্য পাওয়া যায় ।
৩) কৃষিভিত্তিক শিল্প : কৃষিজাত কাঁচামালের উপর নির্ভর করে কৃষিভিত্তিক বহু শিল্প গড়ে উঠেছে ।
৪) বাণিজ্য : কৃষিজাত কাঁচামালের বাণিজ্যিক গুরুত্ব রয়েছে ।
৫) জাতীয় আয় : দেশের জাতীয় আয়ের একটা বড়ো অংশ কৃষি থেকে আসে ।
৬) সহযোগী শিল্প : কৃষিভিত্তিক শিল্পকে কেন্দ্র করে বহু সহযোগী শিল্পের বিকাশ হয় ।
মন্তব্যসমূহ