ভারতের ভূপ্রকৃতি
* ভারতের ভূ-প্রকৃতিগত বিন্যাস:
ক. আয়তনের বিশালতা এবং বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে বিভিন্ন অংশ গঠিত হওয়ায় ভারতের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ।
খ. ভারতের জনগণনা কমিশন কর্তৃক প্রদত্ত 1951 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের ভূমিরূপের ক্ষেত্র মানের শতাংশ ভিত্তিক বন্টন নিম্নরুপ-
১) পার্বত্য অঞ্চল(2135 মিটারের অধিক উচ্চতা)-10.7%
২)পাহাড়ি অঞ্চল (915-2135 মিটার)-18.6%।
৩)মালভূমি অঞ্চল (305 মিটার থেকে নিচু)-43%
Source:-india-A comprehensive geography,DR Khullar.
গ. 1962 সালে অধ্যাপক এস.পি.চ্যাটার্জী ভূমিরূপের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভারতের ভূপ্রকৃতি কে প্রধান 7 টি অঞ্চলে বিভক্ত করেন যথা-
A) উত্তরের পার্বত্য অঞ্চল
B) উত্তরের সমভূমি অঞ্চল
C) মধ্য ভারতের উচ্চভূমি
D) উপদ্বীপীয় মালভূমি অঞ্চল
E) পশ্চিম উপকূল সমভূমি
F) পূর্ব উপকূল সমভূমি
G) দ্বীপপুঞ্জ
A) উত্তরের পার্বত্য অঞ্চল(Northern Mountain Region)
1) উত্তরের পার্বত্য অঞ্চল হিমালয়, লাদাখ ও কারাকোরাম পর্বত শ্রেণী নিয়ে গঠিত।
2) এই অঞ্চল ভারতের সবচেয়ে উঁচু ভূ-প্রাকৃতিক অংশ।
3) কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন বা k2। ভারতের উচ্চতম এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ K2- এর উচ্চতা 8611 মিটার। কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন বা K2 বর্তমানে পাক অধিকৃত অধিকৃত কাশ্মীরে অবস্থিত।
হিমালয় পার্বত্য অঞ্চল:-
1. হিমালয় পৃথিবীর উচ্চতম নবীন ভঙ্গিল পর্বত(Fold Mountain)
2. এই পর্বত পশ্চিমে জম্মু-কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে পূর্বে অরুণাচল প্রদেশের নামচাবারোওয়া পর্যন্ত বিস্তৃত।
3. এই পর্বতের দৈর্ঘ্য প্রায় 2400 কিমি এবং প্রস্থ 200-500 কিমি।
4. এর মোট ক্ষেত্রমান প্রায় 7 লক্ষ বর্গ কিমি হলেও ভারতের ক্ষেত্রমান প্রায় 5 লক্ষ বর্গ কিমি।
Source: India-A comprehensive geography DR Khullar
মন্তব্যসমূহ