1) ★“দক্ষিণ ভারতের শস্য ভান্ডার” কাকে বলে? কেন?
উত্তর:-কাবেরী নদীর বদ্বীপ কে “দক্ষিণ ভারতের শস্য ভান্ডার” বলা হয়। কারণ এই বদ্বীপ উর্বর ও কৃষি সমৃদ্ধ।
2) ★দক্ষিণ ভারতের নদীগুলি খরস্রোতা কেন?
উত্তর:-দক্ষিণ ভারতের ভূমিরূপ বন্ধুর প্রকৃতির। তাই দক্ষিণ ভারতের উপর দিয়ে প্রবাহিত নদীগুলির খরস্রোতা।
3) ★“আদর্শ নদী” কাকে বলে ?
উত্তর: আদর্শ নদীর সংজ্ঞা:-যে নদীর গতিপথে অর্থাৎ উচ্চ গতিতে ক্ষয়কার্য, মধ্য গতিতে বহন কার্য এবং নিম্নগতিতে সঞ্চয় কার্য সুস্পষ্টরূপে দেখা যায় তাকে আদর্শ নদী বলে।
4) ★ টীকা লেখো:
∆ ভারতের হ্রদ সমূহ:( Lakes of India)
উত্তর:-ভারতের সুপেয় ও লবণাক্ত উভয় প্রকার জলের হ্রদ দেখা যায়। ভারতের হ্রদ গুলি খুব বেশি বড় নয়, আবার তাদের সংখ্যাও বেশি নয়।
১) সুপ্রিয় বা মিষ্টি জলের হ্রদ:-কাশ্মীরের ডাল ও উলার হ্রদ, হুমায়ুন অঞ্চলের নৈনিতাল, ভীম তাল, সাততাল, ও মনিপুরের লোগতাক প্রভৃতি উল্লেখযোগ্য।
২) লবণাক্ত জলের হ্রদ:-রাজস্থানের সম্বর, পুষ্কর, দিদওয়ানা প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া ভারতের পূর্ব পশ্চিম উপকূলে আছে কিছু উপহ্রদ। এদের মধ্যে চিল্কা, কোলেরু, পুলিকট, অষ্টমুদি প্রভৃতি উল্লেখযোগ্য। চিল্কা ভারতের বৃহত্তম উপহ্রদ।
5) ★ টীকা লেখো :
∆ গঙ্গা দূষণ রোধে গৃহীত ব্যবস্থা:
উত্তর:-
১) গঙ্গা দূষণ প্রতিরোধের জন্য 1985 সালে সরকারি উদ্যোগে “সেন্ট্রাল গঙ্গা অথরিটি” নামে একটি সংস্থা গঠন করা হয়েছে। এই সংস্থা “গঙ্গা অ্যাকশন প্ল্যান” নামে একটি পরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনাটি বাস্তবে রূপায়িত হলে গঙ্গা দূষণ অনেকটাই নিয়ন্ত্রিত হবে বলে আশা করা যায়।
২) এছাড়া সুপ্রিম কোর্টের আদেশ বলে গঙ্গার তীরবর্তী কলকারখানার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মন্তব্যসমূহ
Very very helpful sir.
Student of al ameen mission
Samim Aktar from itahar branch
👍👍👍👍👍