কাম্য জনসংখ্যা বলতে কী বোঝো?
(optimum population)
দার্শনিকদের ডাটন মতামত অনুযায়ী-কাম্য জনসংখ্যা হল জনসংখ্যার সেই অবস্থা যা সর্বোচ্চ মাথাপিছু রোজগার হয়ে থাকে।
[Optimum Population is the population which given the maximum income per head--Datton]
রবিনস-এর মতে—“কাম্য জনসংখ্যা হল সবচেয়ে বেশি সম্ভাব্য উৎপাদনকে বােঝায়।”
ড: রাজারাম-এর মতে—“কাম্য জনসংখ্যা হল জনসংখ্যার সেই অবস্থা যা উন্নত কারিগরী অবস্থা থেকে সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদন করা যায়।”
উপরােক্ত আলােচনা থেকে বােঝা যায় যে, কাম্য জনসংখ্যা হল বিশেষ দেশ বা অঞ্চলে সেই অবস্থা বা ঐঅঞ্চলের বা দেশের উৎপাদিত পণ্যের সাপেক্ষে সর্বোচ্চ জীবনযাত্রার মান উন্নয়ন হতে পারে।
কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য :
[ক] মানুষ ও জমির আদর্শ অনুপাত সম্ভব।
[খ] দেশের সম্ভাব্য সম্পদ জনসাধারণের ভােগসুখের উপযােগী হয়।
[গ] জনসংখ্যা ও সম্পদের উৎপাদন বৃদ্ধির চূড়ান্ত লক্ষের এক স্থিতীশীল অবস্থা।
[ঘ] শ্রমশক্তির অভাব হয় না বলে সম্পদ উৎপাদন সর্বাধিক হয়।
[ঙ] মাথাপিছু আয় বৃদ্ধি পায় বলে জীবনযাত্রার মানের বৃদ্ধি পায়।
কাম্য জনসংখ্যা বাস্তবে সম্ভব নয়। কেনান ও স্যান্ডার্স ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের আলােচনা থেকে বােঝা যায় বাস্তবে কাম্য জনসংখ্যা আজ পর্যন্ত কোন দেশে সম্ভব হয়নি। বর্তমানে জনসংখ্যা সম্বন্ধীয় বিদ্বানরা কিছু দেশে কাম্য জনসংখ্যার অবস্থা এসেছে বলে দাবী করলেও সম্পদের ভিন্নতার (প্রাকৃতিক, অপ্রাকৃতিক) মধ্য দিয়ে কীসের ভিত্তিতে তারা দাবী করেছিলেন তা আজও স্পষ্ট নয়।
দৃষ্টান্ত:-ইউরোপের বেশ কিছু দেশের মধ্যে কাম্য জনসংখ্যা দেখাযায়,নরওয়ে,ডেনমার্ক,ফিনল্যান্ড।
মন্তব্যসমূহ